নিউজ ডেস্ক
৪ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩১ জন

কুমিল্লায় ‘বাবুল-তুহিন’ সিন্ডিকেটের কাছে জিম্মি পরিবহন খাত: ট্রাফিক পুলিশ ম্যানেজের চাঞ্চল্যকর অভিযোগ

কুমিল্লা: জেলা প্রতিনিধি::

কুমিল্লার সড়কে এখন এক আতঙ্কের নাম ‘বাবুল ও তুহিন সিন্ডিকেট’। অভিযোগ উঠেছে, জেলা ট্রাফিক পুলিশ ও বিভিন্ন হাইওয়ে থানাকে নিয়মিত মোটা অঙ্কের মাসোহারা দিয়ে পরিবহন খাত থেকে অবাধে চাঁদাবাজি চালিয়ে যাচ্ছে এই প্রভাবশালী চক্রটি।

ট্রাক, পিকআপসহ নানা যানবাহনের চালকরা এই সিন্ডিকেটের কাছে একপ্রকার জিম্মি হয়ে পড়েছেন।

ভুক্তভোগী চালক ও স্থানীয় পরিবহন সংশ্লিষ্টদের দেওয়া তথ্য মতে, কোনো গাড়ি সড়কে ট্রাফিক পুলিশ বা হাইওয়ে পুলিশের সিগন্যালে পড়লে বা অনিয়মের অভিযোগে আটক হলে সরাসরি ফোন চলে যায় বাবুল কিংবা তুহিনের কাছে। ফোনে কথা বলার সাথে সাথেই ম্যাজিকের মতো বদলে যায় দৃশ্যপট। পুলিশ ছেড়ে দেয় আটক করা যানবাহন। তবে এই সুবিধা পাওয়ার বিনিময়ে প্রতি মাসে নির্দিষ্ট অঙ্কের মোটা চাঁদা গুণতে হচ্ছে যানবাহনের মালিক ও চালকদের যা শ্রমিক সংগঠনের নামে পরিচিত, বাবুল এবং তুহিন সেই সাথে আছে ইলিয়টগঞ্জ এলাকার কালাম এবং কাবিলা বাজার এলাকার জসিম।

অনুসন্ধানে জানা যায়, এই চক্রটি চাঁদাবাজিকে জায়েজ করতে চালকদের কাছে দাবি করে উত্তোলিত অর্থের বড় একটি অংশ যায় ট্রাফিক পুলিশের মেসের রান্নার খরচ ও আনুষঙ্গিক ব্যবস্থাপনায়, যা নিজের মুখেই স্বীকারোক্তি দিলেন বাবুল নামক শ্রমিক নেতা।

বাকি টাকা দিয়ে হাইওয়ে পুলিশের লালমাই, মিয়ারবাজার, ময়নামতি, গৌরিপুর থানাকে মাসের পর মাস ম্যানেজ করে রাখা হয়। ফলে সড়কে পুলিশ থাকা সত্ত্বেও মূলত এই চক্রটির ইশারাতেই নিয়ন্ত্রিত হচ্ছে যানবাহন চলাচল।

সাধারণ চালকদের অভিযোগ, নিয়মিত চাঁদা না দিলে মামলায় পড়ার ভয় তো আছেই, সাথে যুক্ত হয় নানা মানসিক ও শারীরিক হয়রানি। একদিকে মাথার ঘাম পায়ে ফেলে উপার্জিত অর্থ এই সিন্ডিকেটের পেটে যাচ্ছে, অন্যদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একশ্রেণির অসাধু সদস্যের সাথে এই চক্রের সুসম্পর্কের কারণে ভেঙে পড়েছে সড়কের শৃঙ্খলা।

আইন প্রয়োগকারী সংস্থার কিছু অসাধু ব্যক্তির আশ্রয়-প্রশয়ে বাবুল-তুহিন সিন্ডিকেটের এই বেপরোয়া চাঁদাবাজি কুমিল্লার পরিবহন খাতকে অচল করে দিচ্ছে। সচেতন মহলের দাবি, এই সিন্ডিকেটের মূল হোতাদের দ্রুত আইনের আওতায় এনে এদের সাথে পুলিশের কারা জড়িত, তাও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে খুঁজে বের করা উচিত।

এইদিকে এমন অনিয়ম ও টাকা লেনদেনের বিষয় থেকে কুমিল্লাকে অবমুক্ত করতে স্থানীয় কয়েকজন গণমাধ্যমেকর্মী আগামীকাল ৩০ জুলাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ দায়ের করবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফলোআপ, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থেকে নিখোঁজ মা-ছেলে নরসিংদী থেকে উদ্ধার

মনো-সামাজিক পরিচর্যা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।

কুমিল্লায় ‘বাবুল-তুহিন’ সিন্ডিকেটের কাছে জিম্মি পরিবহন খাত: ট্রাফিক পুলিশ ম্যানেজের চাঞ্চল্যকর অভিযোগ

বাবার লাশ বাড়িতে রেখে পরীক্ষা দিল মেয়ে

শীর্ষ সন্ত্রাসী চট্টগ্রামের ডেভিড ইমন ৩ সহযোগীসহ যশোরে গ্রেফতার

ত্রিশালে নির্মাণকাজে মর্মান্তিক দুর্ঘটনা, প্রাণ গেল দুই নির্মাণশ্রমিকের

ত্রিশালে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড ও অর্থদণ্ড

ত্রিপুরার মুখ্যমন্ত্রীর উপহার, প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য পাঠানো হলো ৬২০ পিস আনারস!

যশোরের শার্শা উপজেলায় ফ্যামিলি কার্ড কর্মসূচির নিয়োগের মৌখিক পরীক্ষা শুরু

সুনামগঞ্জের ধর্মপাশা থানার ওসি সহিদ উল্ল্যা মোটা অংকের অর্থের বিনিময়ে নাসিম হত্যা মামলার চার্জশিট থেকে ৯জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন

১০

সাভারে ডিবির পৃথক অভিযানে নয়টি মাদক মামলার আসামিসহ ৩ কারবারি গ্রেপ্তার

১১

সুন্দরবনে ফুরফুরে মেজাজে রয়েল বেঙ্গল টাইগার

১২

নগরীর গুরুত্বপূর্ণ আটটি পয়েন্টসহ ১৯টি ইন্টারসেকশনে এআই ক্যামেরা চালু

১৩

জ্বালানি সহযোগিতার জন্য মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে ফোন করেছেন ও চিঠি পাঠিয়েছেন প্রধানমন্ত্রী

১৪

সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ হোছাইন

১৫

খিলক্ষেতে নিকুঞ্জ টানপাড়া কল্যাণ সোসাইটির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা জাহিদ সভাপতি সম্পাদক সৈকত

১৬

গাকৃবিতে কাঁঠালের বীজ থেকে ঘনীভূত খনিজসমৃদ্ধ খাদ্য উপাদান তৈরির প্রযুক্তি উদ্ভাবন বর্জ্য থেকে পুষ্টি সম্পদের নতুন দিগন্ত, মিলেছে সরকারি পেটেন্ট

১৭

হেযবুত তওহীদের বিরুদ্ধে অপপ্রচার, উস্কানি ও নিরাপত্তার হুমকির প্রতিবাদে উত্তরায় সংবাদ সম্মেলন

১৮

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ উদ্ধার

১৯

ভূমিকম্পের পর জাপানে ৯ হাজারের বেশি মানুষের আশ্রয়কেন্দ্রে অবস্থান

২০