নিউজ ডেস্ক
৯ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৯ জন

শীর্ষ সন্ত্রাসী চট্টগ্রামের ডেভিড ইমন ৩ সহযোগীসহ যশোরে গ্রেফতার

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি ;-
শীর্ষ সন্ত্রাসী চট্টগ্রাম নগরের আলোচিত ডেভিড ইমনকে তিন সহযোগীসহ গ্রেফতার করা হয়েছে।

বুধবার ২৯জুলাই ভোর রাত ৩টার দিকে যশোর সদর উপজেলার ঝুমঝুমপুর এলাকায় চেক পোস্ট বসিয়ে তাদের গ্রেফতার করা হয়। বুধবার (২৯ জুলাই) সকাল ১০টার দিকে চট্টগ্রাম জেলা পুলিশের কাছে তাদের হস্তান্তর করা হয়েছে। আজ বেলা পৌনে তিনটার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম।

পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম জানান, বুধবার ভোররাত তিনটার দিকে যশোর -নড়াইল মহাসড়কের ঝুমঝুমপুর এলাকায় অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে ডিবি ও থানা পুলিশ চেকপোস্ট বসিয়ে তিন সহযোগীসহ ডেভিট ইমনকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন, যশোর হয়ে তারা ভারতে পালিয়ে যাচ্ছিলেন। আজ সকাল ১০টার দিকে তাদের চট্টগ্রাম জেলা পুলিশের হাতে হস্তান্তর করা হয়েছে।

জানা যায়, চট্টগ্রাম নগরী এবং রাউজান, হাটহাজারী ও ফটিকছড়ি উপজেলায় বেশিরভাগ চাঁদা দাবি ও হামলার নেপথ্যে রয়েছেন বিদেশে পলাতক শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী খানের অনুসারীরা। একসময় ছোট সাজ্জাদ বড় সাজ্জাদের হয়ে সব অপরাধ করে বেড়াতেন। ছোট সাজ্জাদ গ্রেফতারের পর মোবারক হোসেন ইমন এবং মোহাম্মদ রায়হান নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। এই দুজন একের পর এক অপরাধ করে বেড়ালেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে খুঁজে পাচ্ছিল না। অবশেষে তাকে গ্রেফতার করা হলো।

জানা গেছে, গত ১৩ জুলাই দুপুর সাড়ে ১২টার দিকে নগরের চকবাজার থানার চন্দনপুরা-বাকলিয়া এক্সেস সড়কে অবস্থিত ডিজিটাল ডট নেট (ডিডিএন) কার্যালয়ে হামলা-ভাঙচুর চালানো হয়। লুট করা হয় প্রতিষ্ঠানটিতে বেতনের জন্য রাখা ৩৫ লাখ টাকা। ৩০ থেকে ৩৫ জন সশস্ত্র ব্যক্তি এ হামলা চালান। অথচ এর আগে গত শনিবার (১১ জুলাই) ডেভিড ইমন (মোবারক হোসেন ইমন) পরিচয়ে ২ কোটি টাকা চাঁদা চেয়ে ডিডিএন মালিক আদিল বিন মামুনের মোবাইলে বিদেশি নম্বর থেকে ফোন করা হয়।

এতে ডেভিড ইমন বলেন, ‘ব্যবসা করতে হলে এককালীন ২ কোটি টাকা দেবেন। আর প্রতি মাসে ১০ লাখ টাকা করে দেবেন। না হলে এখন থেকে আমার ছেলেরা ব্যবসা করবে। আপনি আমার ডিটেইলস পুলিশ কমিশনার থেকে জিজ্ঞেস করেন। আপনি আমাকে না চিনলে পুলিশ কমিশনারকে আমার নম্বরটা দেখাইয়েন। ব্যবসা এখন থেকে আমরা করবো। আপনারা করিয়েন না। বেশি বাড়াবাড়ি করলে স্মার্ট গ্রুপের মুজিবের ঘরে কী হয়েছিল ওটা দেখেছেন তো। মুজিব থেকে গিয়ে আমার কথা জিজ্ঞেস করেন। তাহলে বুঝবেন।’

এই হুমকির মাত্র দুই দিনের মধ্যে ডিডিএন অফিসে প্রকাশ্যে দিনদুপুরে সিনেমার স্টাইলে হামলা-ভাঙচুর ও লুট করা হয়। ব্যবসা বন্ধ রাখতে হুমকি দিয়ে গেছেন তারা। হামলার সিসিটিভি ফুটেজ ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

সবশেষ সোমবার যে প্রতিষ্ঠানে হামলা হয়েছে, তার পাশেই চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি পুলিশের পাহারায় থাকা স্মার্ট গ্রুপের পরিচালক মুজিবুর রহমানের বাসা লক্ষ্য করে গুলি চালানো হয়। অভিযোগ ছিল, কোটি টাকা চাঁদা না পেয়ে বিদেশে পলাতক সন্ত্রাসী সাজ্জাদ আলীর অনুসারীরা এ হামলা চালান। এর আগে গত ২ জানুয়ারিও একই বাসায় গুলি করা হয়। তখন বাসার জানালার কাচ ও দরজায় গুলি লাগে। ওই ঘটনার পর থেকে বাসাটি পুলিশি পাহারায় ছিল। এরপরও আবার গুলির ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এর আগে চট্টগ্রামে বিদেশি পিস্তল ও চার রাউন্ড গুলিসহ পলাতক ‘শীর্ষ সন্ত্রাসী’ ডেভিড ইমনের দুই সহযোগীকে গ্রেফতার করেছিল পুলিশ। রোববার (২৬ জুলাই) রাতে নগরের অক্সিজেন-কুয়াইশ সড়কের ওয়াজেদিয়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন, মো. আসিফ (২৫) ও সাইদুল ইসলাম ওরফে আরিফ (২৪)। এর মধ্যে আসিফ একটি মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফলোআপ, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থেকে নিখোঁজ মা-ছেলে নরসিংদী থেকে উদ্ধার

মনো-সামাজিক পরিচর্যা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।

কুমিল্লায় ‘বাবুল-তুহিন’ সিন্ডিকেটের কাছে জিম্মি পরিবহন খাত: ট্রাফিক পুলিশ ম্যানেজের চাঞ্চল্যকর অভিযোগ

বাবার লাশ বাড়িতে রেখে পরীক্ষা দিল মেয়ে

শীর্ষ সন্ত্রাসী চট্টগ্রামের ডেভিড ইমন ৩ সহযোগীসহ যশোরে গ্রেফতার

ত্রিশালে নির্মাণকাজে মর্মান্তিক দুর্ঘটনা, প্রাণ গেল দুই নির্মাণশ্রমিকের

ত্রিশালে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড ও অর্থদণ্ড

ত্রিপুরার মুখ্যমন্ত্রীর উপহার, প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য পাঠানো হলো ৬২০ পিস আনারস!

যশোরের শার্শা উপজেলায় ফ্যামিলি কার্ড কর্মসূচির নিয়োগের মৌখিক পরীক্ষা শুরু

সুনামগঞ্জের ধর্মপাশা থানার ওসি সহিদ উল্ল্যা মোটা অংকের অর্থের বিনিময়ে নাসিম হত্যা মামলার চার্জশিট থেকে ৯জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন

১০

সাভারে ডিবির পৃথক অভিযানে নয়টি মাদক মামলার আসামিসহ ৩ কারবারি গ্রেপ্তার

১১

সুন্দরবনে ফুরফুরে মেজাজে রয়েল বেঙ্গল টাইগার

১২

নগরীর গুরুত্বপূর্ণ আটটি পয়েন্টসহ ১৯টি ইন্টারসেকশনে এআই ক্যামেরা চালু

১৩

জ্বালানি সহযোগিতার জন্য মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে ফোন করেছেন ও চিঠি পাঠিয়েছেন প্রধানমন্ত্রী

১৪

সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ হোছাইন

১৫

খিলক্ষেতে নিকুঞ্জ টানপাড়া কল্যাণ সোসাইটির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা জাহিদ সভাপতি সম্পাদক সৈকত

১৬

গাকৃবিতে কাঁঠালের বীজ থেকে ঘনীভূত খনিজসমৃদ্ধ খাদ্য উপাদান তৈরির প্রযুক্তি উদ্ভাবন বর্জ্য থেকে পুষ্টি সম্পদের নতুন দিগন্ত, মিলেছে সরকারি পেটেন্ট

১৭

হেযবুত তওহীদের বিরুদ্ধে অপপ্রচার, উস্কানি ও নিরাপত্তার হুমকির প্রতিবাদে উত্তরায় সংবাদ সম্মেলন

১৮

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ উদ্ধার

১৯

ভূমিকম্পের পর জাপানে ৯ হাজারের বেশি মানুষের আশ্রয়কেন্দ্রে অবস্থান

২০