নিউজ ডেস্ক
২ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২০ জন

খুলনা বিভাগে গত ২৪ ঘন্টায় নতুন করে ৪৬ জন সন্দেহজনক হামের রুগী শনাক্ত।

শাব্বির আহমদ

স্টাফ রিপোর্টার খুলনা

খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪৬ জন সন্দেহজনক হামের রোগী শনাক্ত হয়েছে। তবে এ সময়ে কোনো রোগীর হাম নিশ্চিত হয়নি এবং হামে মৃত্যুর ঘটনাও ঘটেনি।

পরিচালক (স্বাস্থ্য) কার্যালয় খুলনা বিভাগের ২৭ জুলাই সকাল ৮টা পর্যন্ত প্রকাশিত হালনাগাদ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় কুষ্টিয়ায় সর্বোচ্চ ৯ জন, মাগুরায় ৮ জন, বাগেরহাট ও খুলনায় ৭ জন করে, ঝিনাইদহ ও নড়াইলে ৬ জন করে এবং মেহেরপুরে ৩ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। যশোর, চুয়াডাঙ্গা ও সাতক্ষীরায় এ সময়ে নতুন কোনো সন্দেহজনক রোগী পাওয়া যায়নি।

খুলনা বিভাগ পরিচালক ( স্বাস্থ্য) ডা: শেখ মো: মোশাররফ হোসের জানান, চলতি বছরের ১৫ মার্চ থেকে ২৭ জুলাই সকাল ৮টা পর্যন্ত খুলনা বিভাগে মোট ৮ হাজার ৪৫৭ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে ৮ হাজার ৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ৭ হাজার ৭৬৮ জন চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ পর্যন্ত সন্দেহজনক হামে ৩৩ জনের মৃত্যু হয়েছে।

এদিকে, একই সময়ে বিভাগে মোট ৩৩৫ জনের হাম রোগ নিশ্চিত হয়েছে। তবে নিশ্চিত হামে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি বলে স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

স্বাস্থ্য বিভাগ হামের উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করার পাশাপাশি শিশুদের সময়মতো হাম-রুবেলা (এমআর) টিকা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনার রায়ের মহল এলাকায় অভিযান চালিয়ে টাইগার গ্রুপের সক্রিয় অস্ত্রধারী সন্ত্রাসী রবিউলকে বিদেশি রিভলবারসহ গ্রেফতার করেছে র‍্যাব-৬, স্পেশাল কোম্পানি।

সুনামগঞ্জের লালপুর গুচ্ছগ্রামে ট্যাংকির ভেতর থেকে এক শিশুর মরদেহ উদ্ধার,সন্দেহভাজন ৪ জন আটক

হোরমুজ প্রণালীতে নৌযানে হামলা হলে তেহরানের বিদ্যুৎ কেন্দ্র ও সেতু উড়িয়ে দেওয়ার হুমকি ট্রাম্পের:

খুলনা বিভাগে গত ২৪ ঘন্টায় নতুন করে ৪৬ জন সন্দেহজনক হামের রুগী শনাক্ত।

ব্রাজিলের প্রেসিডেন্টকে ‘চোর’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট, রাষ্ট্রদূত প্রত্যাহার

বার্লিনে প্রাইড প্যারেডে হামলা: সন্দেহভাজন পুলিশের গুলিতে নিহত

কাফরুল থানা যুবদল এর সদস্য সচিব হাফিজুল ইসলাম বাবুর ওপর গুলিবর্ষণ, সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি

খুলনায় ৩৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার — ২ মাদক ব্যাবসায়ী

খুলনায় কনস্টেবল থেকে এএসআই পদে পদোন্নতি পাওয়া পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরালেন পুলিশ সুপার।

সবুজ বাংলাদেশ গড়ার উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন করেন ডিসি আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী

১০

খুলনা রেঞ্জ ডিআইজি উপস্থিতিতে খুলনা জেলার শিরোমণি পুলিশ লাইন্স এ “বিশেষ কল্যাণ সভা” অনুষ্ঠিত ।

১১

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও ভেজাল লবণের ব্যবহার: তিন প্রতিষ্ঠানকে ৯ লাখ টাকা জরিমানা

১২

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির সঙ্গে ভুয়া ছবি ছড়িয়ে বিভ্রান্তি, অনুসন্ধানে ফাঁস এআই কারসাজি

১৩

সুনামগঞ্জের বুড়িস্থল এলাকায় এক শিশুকে ধর্ষনের ঘটনায় জনতা গণধোলাই দিয়ে পুলিশে সোর্পদ

১৪

দিনাজপুর বীরগঞ্জে কৃষকদলের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন এমপি মনজুরুল ইসলাম।

১৫

শাল্লার উজানগাঁও গ্রামের রুপ মিয়ার বসতঘর থেকে বিট্রিশ আমলের লোহার পিলার(মেগনেট) উদ্ধার

১৬

বার্লিনে এলজিবিটিকিউ শোভাযাত্রায় জনতার ভিড়ে গাড়ি হামলা: নিহত ১, আহত অন্তত ১৬

১৭

খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সবচেয়ে বড় চ্যালেঞ্জ: মির্জা ফখরুল

১৮

নিকরাইল বেগম মমতাজ বালিকা উচ্চ বিদ্যালয়ে ভাষা কর্মশালা ও মুক্ত পাঠাগার উদ্বোধন

১৯

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধা

২০