নিজস্ব প্রতিনিধি নওগাঁ রানীনগর :
মো:নেকিদুল ইসলাম নিক
নওগাঁর আবাদপুকুর, রানীনগর, সাহাগোলা, আত্রাই ও নাটোরের যাত্রীদের জন্য সুখবর। আগামীকাল থেকে রাজকীয় পরিবহন আবাদপুকুর–রানীনগর–সাহাগোলা–আত্রাই–নাটোর হয়ে রাজশাহী রুটে নিয়মিত যাত্রীবাহী বাস চলাচল শুরু করবে।
পরিবহন কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিদিন সকাল ৭:০০টায় আবাদপুকুর থেকে বাসটি রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যাবে। এছাড়া আত্রাই থেকে প্রতিদিন সকাল ৭:৪৫টায় বাসটি যাত্রা শুরু করবে। নির্ধারিত সময়েই বাস ছেড়ে যাবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
ফেরার পথে প্রতিদিন দুপুর ২:১০টায় রাজশাহী শহরের ভদ্রার মোড় থেকে বাসটি আবাদপুকুরের উদ্দেশ্যে ছেড়ে আসবে।
যাত্রীদের সুবিধার্থে কয়েকটি কাউন্টারের যোগাযোগ নম্বরও প্রকাশ করা হয়েছে। আবাদপুকুর কাউন্টার: ০১৭১৮-২৬১৬৫১, সাহাগোলা কাউন্টার: ০১৭৭৮-০০৩৪৬৪, আত্রাই কাউন্টার: ০১৭৫৭-২৬৬৭৬৬। এছাড়া বাসের সঙ্গে সরাসরি যোগাযোগের জন্য মোবাইল নম্বর ০১৩৫০-৬৯৩৫৪২ দেওয়া হয়েছে।
পরিবহন কর্তৃপক্ষ আশা করছে, নতুন এই সার্ভিস চালু হওয়ায় আবাদপুকুর, রানীনগর, সাহাগোলা, আত্রাই ও নাটোর এলাকার যাত্রীদের রাজশাহীতে যাতায়াত আরও সহজ ও আরামদায়ক হবে।
মন্তব্য করুন