নিউজ ডেস্ক
২ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩২ জন

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

প্রধানমন্ত্রী তারেক রহমান কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ।

তিনি রোববার কাতারের বর্তমান আমির শেখ তামিম বিন হামাদ আল থানিকে লেখা এক চিঠিতে এ শোক প্রকাশ করেন।

শোকবার্তায় আমির শেখ তামিম বিন হামাদ আল থানির উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, তাঁর বাবা এবং কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যু সংবাদে তিনি গভীরভাবে শোকাহত।

তিনি আরো বলেন, বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে আপনার রাজপরিবার, সরকার এবং কাতার রাষ্ট্রের ভ্রাতৃপ্রতিম জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।

তারেক রহমান বলেন, শেখ হামাদ বিন খলিফা আল থানি ছিলেন একজন দূরদর্শী রাষ্ট্রনায়ক। তাঁর প্রজ্ঞাপূর্ণ নেতৃত্বে কাতার একটি আধুনিক, সমৃদ্ধ এবং বিশ্বে সম্মানিত রাষ্ট্রে পরিণত হয়েছে। আঞ্চলিক শান্তি, অর্থনৈতিক উন্নয়ন, শিক্ষা এবং আন্তর্জাতিক সহযোগিতায় তাঁর অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে।

শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ কাতারের সঙ্গে তার ঘনিষ্ঠ ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ককে অত্যন্ত মূল্যায়ন করে, যা পারস্পরিক আস্থা, অভিন্ন মূল্যবোধ এবং জনগণের স্থায়ী সম্পর্কের মাধ্যমে কয়েক দশক ধরে লালিত হয়ে আসছে।

তারেক রহমান বলেন, গভীর এই শোকের মুহূর্তে আমার চিন্তা ও প্রার্থনা আপনার, রাজপরিবারের এবং কাতারের ভ্রাতৃপ্রতিম জনগণের সঙ্গে রয়েছে।

তিনি বলেন, সর্বশক্তিমান আল্লাহর  কাছে প্রার্থনা করি, তিনি যেন মরহুমের আত্মাকে জান্নাতুল ফেরদৌস দান করেন। একইসঙ্গে আপনার ও রাজপরিবারের শোকসন্তপ্ত সদস্যদের ধৈর্য, শক্তি ও সান্ত্বনা প্রদান করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজাপুরে বিদেশে পাঠানোর নামে প্রতারণার অভিযোগ,

রানীশংকৈল ও বালিয়াডাঙ্গীতে বাড়ছে চায়না রিং জালের ব্যবহার।

দৌলতপুরের হোগলবাড়িয়ায় জনপ্রিয়তায় শীর্ষে সবুর মোল্লা 

দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা, হতে পারে ভারী বর্ষণ

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

গৌরনদীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

জলাবদ্ধতায় পানিবন্দী বস্তিবাসীদের পাশে রূপনগর থানার ওসি নোমান হোসেন, বিতরণ করলেন এক বেলার খাবার

কোটচাঁদপুরে সহকারী স্টেশন মাস্টারের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ, আসামি গ্রেফতারে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম:

০৫ বছরে ২৫ কোটি ’ কর্মসূচির অংশ হিসেবে দিনাজপুর পুলিশ লাইন্সে বৃক্ষরোপণ।

চট্টগ্রামের বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর এখনই সময়

১০

ঝুঁকিতে নবীনগর-ব্রাহ্মণবাড়িয়া সড়ক,যেকোনো সময় যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার শঙ্কা

১১

মোহনা টিভির সাংবাদিকের নাতি অনিরুদ্ধ সরকার সাম্য প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেয়েছে

১২

নিকুঞ্জে হত্যাচেষ্টা মামলার আসামি ও মাদক কারবারি ‘গাঞ্জা রিফাত’ আটক

১৩

ধনবাড়ীতে এইচএসসি পরীক্ষার্থীর ফাঁসিতে ঝুলে আত্মহত্যা

১৪

উত্তরা ১৩ নম্বর সেক্টরে ফ্রি মেডিকেল ক্যাম্প, বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেলেন বিপুলসংখ্যক মানুষ

১৫

সুনামগঞ্জ জেলা জাতীয়তাবাদি পূজা উদযাপন ফ্রন্টের উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত

১৬

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে, শৈলকূপা পুলিশের বিশেষ অভিযান

১৭

‎বরগুনায় পাউবো’র জমি অবৈধ দখল করে মার্কেট নির্মাণের অভিযোগ

১৮

আশুলিয়ায় ইয়াবা, হিরোইন ও গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি

১৯

কিশোরগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক নির্বাচিত হলেন মোঃ খসরুজ্জামান (জি. এস. শরীফ)

২০