নিউজ ডেস্ক
২ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৭ জন

জলাবদ্ধতায় পানিবন্দী বস্তিবাসীদের পাশে রূপনগর থানার ওসি নোমান হোসেন, বিতরণ করলেন এক বেলার খাবার

স্টাফ রিপোর্টার:

টানা দুই দিনের ভারী বর্ষণে রাজধানীর বিভিন্ন এলাকার মতো রূপনগর থানার আওতাধীন বেশ কয়েকটি বস্তি ও নিম্নাঞ্চলে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে হাজারো নিম্নআয়ের মানুষ পানিবন্দী হয়ে চরম দুর্ভোগে পড়েছেন। অনেক পরিবারের চুলা জ্বলেনি, কর্মহীন হয়ে পড়েছেন দিনমজুর ও খেটে খাওয়া মানুষ।
এমন সংকটময় সময়ে মানবিক উদ্যোগ নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন রূপনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নোমান হোসেন। তাঁর নেতৃত্বে রূপনগর থানার বিভিন্ন জলাবদ্ধ এলাকায় পানিবন্দী বস্তিবাসীদের মাঝে এক বেলার খাবার বিতরণ করা হয়।
খাবার বিতরণের সময় ওসি নোমান হোসেন নিজেই বিভিন্ন স্থানে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নেন এবং তাদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, “বাংলাদেশ পুলিশ শুধু আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্বই পালন করে না, মানবিক সংকটেও মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। যতদিন প্রয়োজন, সামর্থ্য অনুযায়ী আমরা অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করব।”
স্থানীয় বাসিন্দারা জানান, জলাবদ্ধতার কারণে অনেক পরিবার খাবার সংকটে পড়েছে। এমন সময় রূপনগর থানার এই মানবিক উদ্যোগ তাদের কিছুটা হলেও স্বস্তি দিয়েছে। তারা ওসি নোমান হোসেন এবং বাংলাদেশ পুলিশের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
রূপনগর থানার এই উদ্যোগ আবারও প্রমাণ করেছে যে, জনসেবার পাশাপাশি মানবিক মূল্যবোধ ধারণ করেই বাংলাদেশ পুলিশ সাধারণ মানুষের আস্থা অর্জনে কাজ করে যাচ্ছে। দুর্যোগের এই কঠিন সময়ে অসহায় মানুষের মুখে একবেলা খাবার তুলে দিয়ে ওসি মোঃ নোমান হোসেন মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

গৌরনদীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

জলাবদ্ধতায় পানিবন্দী বস্তিবাসীদের পাশে রূপনগর থানার ওসি নোমান হোসেন, বিতরণ করলেন এক বেলার খাবার

কোটচাঁদপুরে সহকারী স্টেশন মাস্টারের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ, আসামি গ্রেফতারে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম:

০৫ বছরে ২৫ কোটি ’ কর্মসূচির অংশ হিসেবে দিনাজপুর পুলিশ লাইন্সে বৃক্ষরোপণ।

চট্টগ্রামের বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর এখনই সময়

ঝুঁকিতে নবীনগর-ব্রাহ্মণবাড়িয়া সড়ক,যেকোনো সময় যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার শঙ্কা

মোহনা টিভির সাংবাদিকের নাতি অনিরুদ্ধ সরকার সাম্য প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেয়েছে

নিকুঞ্জে হত্যাচেষ্টা মামলার আসামি ও মাদক কারবারি ‘গাঞ্জা রিফাত’ আটক

ধনবাড়ীতে এইচএসসি পরীক্ষার্থীর ফাঁসিতে ঝুলে আত্মহত্যা

১০

উত্তরা ১৩ নম্বর সেক্টরে ফ্রি মেডিকেল ক্যাম্প, বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেলেন বিপুলসংখ্যক মানুষ

১১

সুনামগঞ্জ জেলা জাতীয়তাবাদি পূজা উদযাপন ফ্রন্টের উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত

১২

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে, শৈলকূপা পুলিশের বিশেষ অভিযান

১৩

‎বরগুনায় পাউবো’র জমি অবৈধ দখল করে মার্কেট নির্মাণের অভিযোগ

১৪

আশুলিয়ায় ইয়াবা, হিরোইন ও গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি

১৫

কিশোরগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক নির্বাচিত হলেন মোঃ খসরুজ্জামান (জি. এস. শরীফ)

১৬

পটিয়ার পানিবন্দি মানুষের পাশে এনসিপি’র সাজ্জাদ, বন্যার্তদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

১৭

​সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ

১৮

​গাইবান্ধায় মাদকবিরোধী অভিযানে দুই মাদক কারবারি গ্রেফতার ​

১৯

পলাশবাড়ী টু কিশোরগাড়ী সড়কের বেহাল দশা: ভাঙা রাস্তায় ঝুঁকিতে হাজারো মানুষ, দ্রুত সংস্কারের দাবি স্থানীয়দের

২০