নিউজ ডেস্ক
২ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৪ জন

কোটচাঁদপুরে সহকারী স্টেশন মাস্টারের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ, আসামি গ্রেফতারে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম:

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:

ঝিনাইদহের কোটচাঁদপুর রেলওয়ে স্টেশনের কর্তব্যরত সহকারী স্টেশন মাস্টার মনিদেব দাসের ওপর হামলার ঘটনার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। হামলার ঘটনায় অভিযুক্ত আলামিন ও তানভীরকে অবিলম্বে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রশাসনকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীরা।

শনিবার (১১ জুলাই ২০২৬) সকাল ১১টায় কোটচাঁদপুর রেলওয়ে স্টেশন চত্বরে বাংলাদেশ রেলওয়ে স্টেশন মাস্টার ও কর্মচারী ইউনিয়ন (রেজি. নং-বি-১৬৯১)-এর উদ্যোগে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে উপস্থিত ছিলেন ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি মির্জা কামরুল হক ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সাদাত। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোটচাঁদপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. মোশারফ হোসেন এবং সঞ্চালনা করেন ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক আশিকুর রহমান।

বক্তারা বলেন, সরকারি দায়িত্ব পালনরত একজন রেল কর্মকর্তার ওপর হামলা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ওপর আঘাতের শামিল। তারা ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সমাবেশ থেকে প্রশাসনকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে বক্তারা বলেন, নির্ধারিত সময়ের মধ্যে অভিযুক্তদের গ্রেফতার করা না হলে রেল কর্মকর্তা-কর্মচারীরা কর্মবিরতি, রেল চলাচল বন্ধসহ আরও কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবেন।

বক্তারা আরও অভিযোগ করেন, অভিযুক্ত আলামিন রেলওয়ের জমি অবৈধভাবে দখল করে একটি দোকান নির্মাণ করেছেন। তারা রেল কর্তৃপক্ষের কাছে ওই অবৈধ স্থাপনা উচ্ছেদেরও জোর দাবি জানান।

সমাবেশ শেষে কর্মকর্তা-কর্মচারীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি স্টেশন এলাকা প্রদক্ষিণ করে। এ সময় তারা “কালো হাত ভেঙে দাও, গুঁড়িয়ে দাও” এবং “মনিদেবের ওপর হামলা কেন, প্রশাসন জবাব চাই”সহ বিভিন্ন স্লোগান দেন।

এদিকে অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত আলামিন বলেন, তিনি পৌরসভার ইজারার ভিত্তিতে স্টেশন-সংলগ্ন বাজার থেকে খাজনা আদায় করেন। সহকারী স্টেশন মাস্টারের ওপর হামলার অভিযোগ অস্বীকার করে তিনি দাবি করেন, “আমরা কোনো হামলা করিনি। ওই দিন রেলের যাত্রীরাই তার ওপর আক্রমণ করেছে। আমাকে ফাঁসানোর জন্য পরিকল্পিতভাবে এ অভিযোগ আনা হয়েছে।”

অন্যদিকে আলামিনের বক্তব্য প্রত্যাখ্যান করে সহকারী স্টেশন মাস্টার মনিদেব দাস বলেন, আলামিন অবৈধভাবে রেলস্টেশনের প্ল্যাটফর্মের ভেতর যাত্রীদের কাছ থেকে খাজনা আদায় করতেন, যা রেলওয়ের আইনবহির্ভূত। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে অভিযোগ করা হলে ইউএনও উভয় পক্ষকে ডেকে বিষয়টি নিয়ে আলোচনা করেন। তিনি দাবি করেন, ওই ঘটনার জের ধরেই ডিউটিরত অবস্থায় একটি সংঘবদ্ধ দল তার ওপর হামলা চালায়।

মনিদেব দাস আরও বলেন, হামলাকারীরা তাকে ধাক্কাধাক্কি করে এবং ভিডিও ধারণ করতে বলে। তারা দাবি করেছিল তিনি যাত্রীদের কাছ থেকে অবৈধভাবে টাকা আদায় করছেন। তবে এ অভিযোগের পক্ষে কোনো প্রমাণ তারা দেখাতে পারেনি।
এ ব্যাপারে আরো কথা হয় রফিক উদ্দিন ও স্বপন নামের রেলের দুইজন যাত্রীর সাথে, তারা জানান, আমরা কোটচাঁদপুর ফল বাজার থেকে অল্প কিছু মালামাল নিয়ে ট্রেনে যাতায়াত করি। ফল বাজারে খাজনা দিয়ে মাল ক্রয় করি। খাজনার রিসিট থাকা সত্ত্বেও আলামিনকে অতিরিক্ত টাকা গুনতে হয়।দিতে না চাইলে আলামিন মার মুখে আচরণ করে।

সমাবেশে বক্তারা রেল কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সরকারি প্রতিষ্ঠানে সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে প্রশাসনের দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা, হতে পারে ভারী বর্ষণ

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

গৌরনদীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

জলাবদ্ধতায় পানিবন্দী বস্তিবাসীদের পাশে রূপনগর থানার ওসি নোমান হোসেন, বিতরণ করলেন এক বেলার খাবার

কোটচাঁদপুরে সহকারী স্টেশন মাস্টারের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ, আসামি গ্রেফতারে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম:

০৫ বছরে ২৫ কোটি ’ কর্মসূচির অংশ হিসেবে দিনাজপুর পুলিশ লাইন্সে বৃক্ষরোপণ।

চট্টগ্রামের বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর এখনই সময়

ঝুঁকিতে নবীনগর-ব্রাহ্মণবাড়িয়া সড়ক,যেকোনো সময় যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার শঙ্কা

মোহনা টিভির সাংবাদিকের নাতি অনিরুদ্ধ সরকার সাম্য প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেয়েছে

নিকুঞ্জে হত্যাচেষ্টা মামলার আসামি ও মাদক কারবারি ‘গাঞ্জা রিফাত’ আটক

১০

ধনবাড়ীতে এইচএসসি পরীক্ষার্থীর ফাঁসিতে ঝুলে আত্মহত্যা

১১

উত্তরা ১৩ নম্বর সেক্টরে ফ্রি মেডিকেল ক্যাম্প, বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেলেন বিপুলসংখ্যক মানুষ

১২

সুনামগঞ্জ জেলা জাতীয়তাবাদি পূজা উদযাপন ফ্রন্টের উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত

১৩

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে, শৈলকূপা পুলিশের বিশেষ অভিযান

১৪

‎বরগুনায় পাউবো’র জমি অবৈধ দখল করে মার্কেট নির্মাণের অভিযোগ

১৫

আশুলিয়ায় ইয়াবা, হিরোইন ও গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি

১৬

কিশোরগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক নির্বাচিত হলেন মোঃ খসরুজ্জামান (জি. এস. শরীফ)

১৭

পটিয়ার পানিবন্দি মানুষের পাশে এনসিপি’র সাজ্জাদ, বন্যার্তদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

১৮

​সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ

১৯

​গাইবান্ধায় মাদকবিরোধী অভিযানে দুই মাদক কারবারি গ্রেফতার ​

২০