মোঃ পারভেজ পটিয়া প্রতিনিধি
চলমান বন্যা পরিস্থিতিতে পটিয়া উপজেলার বড়লিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় বন্যাকবলিত ও পানিবন্দী অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক ওবায়দুল হক রিকু। শুক্রবার (১০ জুলাই) দিনব্যাপী চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য এনামুল হক এনামের নির্দেশে বড়লিয়ার বিভিন্ন ওয়ার্ডে ঘুরে ঘুরে তিনি নিজ উদ্যোগে এই খাদ্য সামগ্রী বিতরণ করেন।
বন্যার পানিতে তলিয়ে যাওয়া দুর্গত এলাকাগুলোর বাড়ি বাড়ি গিয়ে শুকনা খাবার (মুড়ি, চিড়া, গুড়) সামগ্রী পৌঁছে দেওয়া হয়।
ত্রাণ বিতরণকালে স্বেচ্ছাসেবক দল নেতা রিকু বলেন, পটিয়ার এমপি এনামুল হক এনামের নির্দেশনায় আমরা যেকোনো দুর্যোগে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে দায়বদ্ধ। বড়লিয়ার বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষ অত্যন্ত কষ্টের মধ্যে দিনাতিপাত করছেন। এই সংকটময় মুহূর্তে বিত্তবান ও রাজনৈতিক কর্মীদের যার যার অবস্থান থেকে এগিয়ে আসা উচিত। বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমাদের এই মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।”এসময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলেে বড়লিয়া ইউনিয়নের সদস্য সচিব সৈয়দ নুর, স্বেচ্ছাসেবক দলের নেতা রিপন তালুকদার, আবু বক্কর, মোহাম্মদ জুয়েল।
মন্তব্য করুন