নিউজ ডেস্ক
২ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১ জন

ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে নরওয়ে

আর্লিং হালান্ডের জোড়া গোলে ব্রাজিলকে ২-১ ব্যবধানে হারিয়ে প্রথমবারের মত বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে নরওয়ে। এর মাধ্যমে ১৯৯০ সালের পর প্রথমবারের মত শেষ ষোলতে বিদায় ঘটেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের।

নরওয়ের গোলরক্ষক ওরলান নাইল্যান্ড প্রথমার্ধে ব্রুনো গুইমারেসের পেনাল্টি রুখে  দেন। আর এতেই ব্রাজিলের ভাগ্য লেখা হয়ে যায়। এছাড়াও ম্যাচে বেশ কিছু দুর্দান্ত সেভ করে ওরলান নরওয়েকে ম্যাচে টিকিয়ে রেখেছিলেন। মেটলাইফ স্টেডিয়ামে ম্যাচ শেষের ১১ মিনিটে হালান্ডের দুই গোলে ব্রাজিলের পরাজয় নিশ্চিত হয়।

স্টপেজ টাইমে ব্রাজিলের দ্বিতীয় স্পট কিক থেকে নেইমার এক গোল পরিশোধ করেন।

দুই গোল করে হালান্ড লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পের সাথে এবারের আসরে ৭ গোলের কৃতিত্ব অর্জন করলেন।

২৪ বছরের বিশ্বকাপ শিরোপা খরা কাটানোর লক্ষ্যে অভিজ্ঞ কোচ কার্লো আনচেলত্তিকে নিয়োগ দিয়েছিল ব্রাজিল। এনিয়ে টানা ছয় বিশ্বকাপে ইউরোপীয়ান প্রতিপক্ষের বিপক্ষে নক আউট পর্বে হেরে বিদায় নিতে হলো সেলেসাওদের।

৩৬ বছর আগে সর্বশেষ কোয়ার্টার ফাইনালে খেলেতে ব্যর্থ হয়েছিল ব্রাজিল। ঐ আসরে চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার কাছে শেষ ষোলর লড়াইয়ে ১-০ গোলে হেরে বিদায় নিয়েছিল ব্রাজিল।

আগের রাউন্ডে গ্যাব্রিয়েল মার্টিনেলির স্টপেজ টাইমের গোলে জাপানকে পরাজিত করেছিল আনচেলত্তির শিষ্যরা। ব্রাজিলিয়ান লাইন-আপে ইনজুরি আক্রান্ত লুকাস পাকেতার স্থানে আর্সেনালের এই উইঙ্গার মূল দলে খেলেছেন। অন্যদিকে উরুর ইনজুরির কারনে দুই ম্যাচে অনুপস্থিত বরুসিয়া ডর্টমুন্ডের ডিফেন্ডার জুলিয়ান রায়ানসন দলে ফেরায় আত্মবিশ্বাসী ছিল নরওয়ে।

ম্যাচ শুরু ৩ মিনিটের মধ্যে এগিয়ে গিয়েছিল নরওয়ে। কিন্তু প্যাট্রিক বার্গের গোলটি অফসাইডের কারনে বাতিল হয়ে যায়। বক্সের ভিতর ম্যাথিয়াস কুনহাকে ফাউলের অপরাধে ক্রিস্টোফার আয়ারের বিপক্ষে পেনাল্টি আদায় করে নেয় ব্রাজিল। ১৪ মিনিটে স্পট কিক থেকে গুইমারেস ব্রাজিলকে এগিয়ে দিতে ব্যর্থ হন। কিছুক্ষন পর মার্টিনেলির লো ড্রাইভ থেকে গুইমারেস আরও একটি সুযোগ নষ্ট করেন। ভিনিসিয়াস জুনিয়রও নাইল্যান্ডকে পরাস্ত করতে পারেননি। বিরতির আগে হালান্ড তেমন একটা অবদান না রাখতে পারলেও তার প্রভাব দলে ছিল অপরিসীম। যা তিনি শেষ পর্যন্ত প্রমান করেছেন। ব্রাজিলিয়ান রক্ষনভাগে তিনি গ্যাব্রিয়েল মাগালহেস ও মারকুইনহোসকে ব্যস্ত রেখেছিলেন। ওডেগার্ডের একটি শট কোনমতে রক্ষা করেন এ্যালিসন বেকার।

বিরতির পর নরওয়েজিয়ান কোচ স্টেল সোলবাকেন এন্টোনিও নুসা ও আলেক্সান্দার সোরলোথের স্থানে মাঠে নামান ওসকার বব ও আন্দ্রেস শিলডেরাপকে। আনচেলত্তিও এনড্রিককে মাঠে নামানোর সাথে সাথে ম্যাচের চিত্র প্রায় পাল্টে গিয়েছিল। ভিনিসিয়াসের দুর্দান্ত পাস থেকে নাইল্যান্ডকে একা পেয়েও কাজে লাগাতে পারেননি এনড্রিক। রায়ানের জোড়ালো একটি শট রুখে দেন নাইল্যান্ড। এরপর গুইমারায়েসকে হতাশ করেন নরওয়েজিয়ান এই গোলরক্ষক।

৬৭ মিনিটে মাঠে নামেন নেইমার। ৭৯ মিনিটে হালান্ডের হেডে এগিয়ে যায় নরওয়ে। ৯০ মিনিটে জোড়ালো শটে এ্যালিসনকে পরাস্ত করে বল জালে জড়ান হালান্ড। স্টপেজ টাইমে ক্যাসেমিরোর আদায় করা পেনাল্টি থেকে নেইমার একটি গোল শোধ করলেও তা কার্যত কোন কাজে আসেনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কক্সবাজারে পাহাড় ধসে রোহিঙ্গা নারী-শিশুসহ ৯ জন নিহত

চুয়াডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত

রপ্তানি ভর্তুকির আবেদন নিরীক্ষায় বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা

খামেনির জানাজা অনুষ্ঠান

রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস’ পালিত

প্রশান্ত মহাসাগরে আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর প্রস্তুতি নিচ্ছে চীন

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নাটোরে ১১শ’ কৃষকের মাঝে কৃষি প্রণোদনা প্রদান

ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে নরওয়ে

ইরানের সর্বোচ্চ নেতার জানাজায় অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পিকার

১০

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে স্পিকারের শোক

১১

বিশ্বকাপ থেকে বিদায়ে ঘানার দায়িত্ব ছাড়লেন কুইরোজ

১২

রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে আহত ৮

১৩

২৫ প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ করলেন আতাউর রহমান সরকার!

১৪

সাভারে বিলুপ্তপ্রায় জীবিত তক্ষক উদ্ধার, গ্রেপ্তার ৫

১৫

খুলনায় এনা পরিবহনের কাউন্টারের বাথরুমে গলাকাটা অবস্থায় কলেজছাত্র উদ্ধার, টাকা লুটের অভিযোগ

১৬

দিনাজপুর বীরগঞ্জে ১০ নং মহনপুর ইউনিয়নে সেনপাড়া হরিবাসরে জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মনজুরুল ইসলাম মঞ্জু।

১৭

পিরোজপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে যুবদলের যুগ্ন আহবায়ক মাহফুজুর রহমান শাওনের নেতৃত্বে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

১৮

কুলাউড়ায় দেশগড়তে জুলাই জাগরণ কর্মসূচিতে অংশ নেবেন নাহিদ ইসলাম ও হাসনাত আব্দুল্লাহ

১৯

ঝিনাইদহে জামায়াতে ইসলামীর দুই দিনব্যাপী রুকন শিক্ষা শিবির অনুষ্ঠিত

২০