নিউজ ডেস্ক
৩ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৬ জন

উত্তরখানে চাকু ও রামদাসহ ২ যুবক আটক; পুলিশ দেখে মোটরসাইকেলে পালানোর চেষ্টা

হাফসা আক্তার :

 

উত্তরখানে পুলিশ দেখে মোটরসাইকেলে পালানোর চেষ্টাকালে চাকু ও রামদাসহ ২ যুবককে আটক করেছে উত্তরখান থানা পুলিশ। শুক্রবার ২৭ জুন বিকালে থানাধীন মধ্যপাড়া জিল্লু মার্কেটের সামনে পাকা রাস্তা থেকে তাদের আটক করা হয়।

 

উত্তরখান থানা সূত্র জানায়, ওইদিন বিকালে উত্তরখান থানা পুলিশের একটি আভিযানিক দল মধ্যপাড়া জিল্লু মার্কেট এলাকায় টহল দিচ্ছিল। এ সময় পুলিশকে দেখে মোটরসাইকেলযোগে ২ যুবক দ্রুত ও বেপরোয়া গতিতে পালানোর চেষ্টা করে।

 

তাৎক্ষণিকভাবে থানা এলাকায় নিয়োজিত মোবাইল-৯৩ ডিউটি পার্টির সহায়তায় তাদের ধাওয়া করে আটক করা হয়। স্থানীয় লোকজনের সামনে তাদের দেহ তল্লাশি করা হয়।

 

উদ্ধার ও আটক_____

তল্লাশিকালে আটকৃত মো. রিয়াদ ২১, পিতা আলী হোসেন, মাতা রোকসানা আক্তার এর হেফাজত থেকে একটি ধারালো কাঠের হাতলযুক্ত চাকু ও মোটরসাইকেলের চেইন উদ্ধার করা হয়।

 

অপর আটকৃত মো. অন্তর ২১, পিতা মো. শিপন, মাতা মর্জিনা এর কাছ থেকে গামছা দিয়ে মোড়ানো অবস্থায় একটি কাঠের হাতলযুক্ত ধারালো রামদা উদ্ধার করা হয়।

 

আটকৃত দুজনের বাড়ি কাঁচকুড়া বড়বাড়ী, থানা উত্তরখান, জেলা ঢাকা।

 

পুলিশ জানায়, আটকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

উপ-পুলিশ কমিশনার উত্তরা বিভাগ, ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর নির্দেশনায় আইনশৃঙ্খলা রক্ষায় উত্তরখান থানা পুলিশ সদা তৎপর রয়েছে বলে থানা সূত্র জানিয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদেশি সামরিক ঘাঁটি নিষিদ্ধ করতে অস্ট্রেলিয়া ও ভানুয়াতুর চুক্তি স্বাক্ষর

ইটবোঝাই ট্রাক খাদে, নিহত ২

প্রয়াত গোলাম সানিয়াত সুবহানের স্মরণে সাস্ট আইপিই এলামনাই অ্যাসোসিয়েশনের বিশ্বকাপ-ভিত্তিক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

জাপানের বিপক্ষে ম্যাচের আগে আত্মবিশ্বাসী ব্রাজিল

সমালোচকদের মুখ বন্ধ করতে জার্মানিকে বিশ্বকাপ জিততে হবে

দীপশিখা মেটি স্কুল স্থাপত্য শৈলীর অনন্য ও আন্তর্জাতিকভাবে সমাদৃত দৃষ্টান্ত

দিনাজপুর বীরগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বিএনপি নেতৃবৃন্দ

ব্র্যাকের উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জে ১৩ হাজারের বেশি গাছের চারা বিতরণ কর্মসূচি

উত্তরখানে চাকু ও রামদাসহ ২ যুবক আটক; পুলিশ দেখে মোটরসাইকেলে পালানোর চেষ্টা

মায়ের শাল দুধের চেয়ে বড় ভিটামিন নেই: স্বাস্থ্যমন্ত্রী

১০

যুক্তরাষ্ট্র-ইসরাইল-লেবানন চুক্তির মূল বিষয়গুলো

১১

দিনাজপুর বীরগঞ্জে ১,৭০০ পিস ট্যাপেন্ডাল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার!

১২

ভেজালমুক্ত গুড়া মসলা ও জিও ব্যাগ তৈরি করে সফল চুয়াডাঙ্গার মরিয়ম

১৩

দেশের চাহিদা মিটিয়ে প্রাণিসম্পদ পণ্য রপ্তানিই সরকারের লক্ষ্য : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

১৪

সামিয়া হত্যা মামলার প্রধান আসামি স্বামী রোমান পটুয়াখালী থেকে গ্রেপ্তার

১৫

বাগদাদের গ্রিন জোনে ইরাকি বাহিনীর অভিযান

১৬

আশুলিয়ায় মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে সৎ বাবা গ্রেপ্তার

১৭

জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে বাংলাদেশ

১৮

করাচিতে সন্ত্রাসী হামলায় নিহত ৩ রেঞ্জার্স সদস্য

১৯

রাজবাড়ীতে এসিল্যান্ডের ওপর হামলা ও আসামি ছিনতাইয়ের মূল হোতা ফয়সাল গ্রেফতার

২০