হাফসা আক্তার :
সরকারি সফর শেষে মালয়েশিয়া ও চীন থেকে আজ শুক্রবার ২৬ জুন ২০২৬ দেশে ফিরেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। হযরত শাহজাল আন্তর্জাতিক বিমানবন্দরে সরকারপ্রধান হিসেবে তিনি দেশে অবতরণ করেন।
বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন। এসময় বিমানবন্দরে সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
সম্প্রতি মালয়েশিয়া ও চীন সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার, বাণিজ্য-বিনিয়োগ ও উন্নয়ন সহযোগিতা নিয়ে আলোচনা করেন। সফর সফলভাবে সম্পন্ন করে তিনি দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণে নতুন উদ্যোগ নিয়ে ফিরেছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
মন্তব্য করুন