নিউজ ডেস্ক
৩ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৫ জন

২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ভারতের পর্যটন ভিসা চালু

সাধন সাহা জয়
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

​দীর্ঘ প্রায় দুই বছর বন্ধ থাকার পর বাংলাদেশিদের জন্য আবারও পর্যটন ভিসা চালুর ঘোষণা দিয়েছে ভারত। আগামী রবিবার (২৮ জুন) থেকে এই ভিসা কার্যক্রম পুনরায় শুরু হবে বলে জানিয়েছেন ঢাকায় নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

​বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে ঢাকার ভারতীয় ভিসা সেন্টারে আয়োজিত এক ব্রিফিংয়ে হাইকমিশনার এ তথ্য জানান।
​উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট তৎকালীন আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে নিরাপত্তার কারণ ও বিভিন্ন পরিস্থিতির বিবেচনায় বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা স্থগিত রেখেছিল ভারত।

তবে দীর্ঘ এই সময়ে চিকিৎসা ও বাণিজ্য ভিসা সীমিত পরিসরে চালু ছিল।

​এর আগে, আজ সকালে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে আনুষ্ঠানিকভাবে নিজের পরিচয়পত্র পেশ করেন নতুন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই আইভ্যাক-এর অনুষ্ঠানে এসে তিনি এই গুরুত্বপূর্ণ ঘোষণাটি দিলেন, যা দুই দেশের পর্যটন ও জনগণের মধ্যকার যোগাযোগ বৃদ্ধিতে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিয়েনআনমেন স্কয়ারে চীনা বীরদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

জার্মানীকে হারিয়ে বিশ্বকাপের নক আউট পর্বে ইকুয়েডর

নাটোরে মাদকদ্রব্যের অপব্যবহার ও পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত

সোহরাওয়ার্দী উদ্যানকে মাদকমুক্ত করতে কঠোর অবস্থানে পুলিশ

মুন্সীগঞ্জে ১,৯১,৬৩৬ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে

পেপের জোড়া গোলে শেষ ৩২-এ আইভরি কোস্ট, কুরাসাওয়ের বিদায়

কুমিল্লা থেকে চাঁপাইনবাবগঞ্জে আনা ১৪ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

সুইডেনের সাথে ড্র করায় নক আউট পর্বে ব্রাজিলকে পেল জাপান

২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ভারতের পর্যটন ভিসা চালু

দিনাজপুর বীরগঞ্জে মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান: গাঁজা-ইয়াবাসহ আটক ৪

১০

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে মাদকের বিরুদ্ধে যুগোপযোগী সংশোধিত আইন দ্রুতই সংসদে পাস করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১১

শালিশে জমি বুঝিয়ে দেওয়ার পর পুনরায় দখলচেষ্টার অভিযোগ, মারধর ও প্রাণনাশের হুমকির দাবি

১২

মুন্সীগঞ্জে ওষুধ ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা

১৩

উত্তরখানে মাদকবিরোধী অভিযানে ১৬৮ বোতল ফেনসিডিলসহ আটক ১

১৪

বীরগঞ্জের সিংড়া জাতীয় উদ্যানে শিক্ষার্থীদের বিদ্যালয়ভিত্তিক প্রকৃতি শিক্ষা কার্যক্রম

১৫

আশুলিয়ায় পুকুরে ভাসমান জনি হত্যা মামলার রহস্য উদঘাটন, ২ আসামি গ্রেফতার

১৬

বাংলাদেশ ও অস্ট্রেলীয় মধ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য মানবিক সহায়তা সংক্রান্ত চুক্তি স্বাক্ষর

১৭

সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার রোধকল্পে নেত্রকোণায় মতবিনিময়

১৮

রাঙামাটিতে ৮৬ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে

১৯

রাজধানীর বেইলি রোডে বসছে তিন দিনব্যাপী পাহাড়ি ফল মেলা

২০