নিউজ ডেস্ক
২ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১২ জন

ব্রাহ্মণবাড়িয়ার পুলিশের ‘ডেভিল হান্ট’ অভিযান আটক ৩!

সাধন সাহা জয়
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

​ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ ‘ডেভিল হান্ট’ অভিযানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের তিন নেতাকে আটক করেছে পুলিশ। সোমবার (২২ জুন) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

​আটককৃত ব্যক্তিরা হলেন—বায়েক ইউনিয়নের নয়নপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে মকবুল হোসেন (৪১), কাইমপুর ইউনিয়নের পানিয়ারূপ গ্রামের মৃত জামাল উদ্দিনের ছেলে কামাল উদ্দিন (৫৬) এবং খাড়েরা দক্ষিণ গ্রামের মৃত বজলুর রহমানের ছেলে মেজবাউর রহমান রিমন ভূঁইয়া (৫৬)।

​কসবা থানা সূত্রে জানা যায়, আটককৃতদের মধ্যে মকবুল হোসেন বায়েক ইউনিয়ন আওয়ামী লীগের সক্রিয় সদস্য এবং স্থানীয়ভাবে সংগঠনের অর্থ জোগানদাতা হিসেবে পরিচিত। কামাল উদ্দিন কাইমপুর ইউনিয়ন কৃষক লীগের সভাপতি এবং মেজবাউর রহমান রিমন ভূঁইয়া খাড়েরা ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

​পুলিশের একটি দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে যে, চলমান বিশেষ ‘ডেভিল হান্ট’ অভিযানের অংশ হিসেবে তাদের আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

​এ বিষয়ে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতান জানান, অপরাধ দমন এবং এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। তিনি দৃঢ় কণ্ঠে বলেন, “আইন অমান্যকারী ও অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট কাউকেই ছাড় দেওয়া হবে না। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

​পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করতে এই বিশেষ অভিযান চলমান থাকবে এবং সন্দেহভাজন ব্যক্তিদের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি ও আইনি প্রক্রিয়া অব্যাহত রাখা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে মোট নদীর সংখ্যা ১,৪১৫টি: নৌ-পরিবহন মন্ত্রী

সাভারে ডিবির অভিযানে ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নবীনগরে পারিবারিক কলহের জেরে ব্যক্তির মৃত্যু!

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে প্রাণহানি অন্তত ৩২, আহত ৭ শতাধিক

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের পানিসম্পদ মন্ত্রীর বৈঠক: নদী ব্যবস্থাপনায় ঐকমত্য

দেশের বিভিন্ন স্থানে হতে পারে বৃষ্টি, থাকছে ভারী বর্ষণের শঙ্কাও

পিছিয়ে পড়েও হাইতিকে হারিয়ে শেষ ৩২’এ মরক্কো

দিনাজপুরে সনাতন ধর্মাবলম্বীদের গঙ্গা স্নান বার্ণির মেলা সম্পন্ন

কাতারকে হারিয়ে প্রথমবারের মত বিশ্বকাপের নক আউট পর্বে বসনিয়া

ব্রাহ্মণবাড়িয়ার পুলিশের ‘ডেভিল হান্ট’ অভিযান আটক ৩!

১০

লালমোহনে খালখনন প্রকল্প এলাকায় জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

১১

জনসেবার অঙ্গীকার নিয়ে শ্রীপুর উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী ডাঃ মোঃ শামসুদ্দীন।

১২

সুনামগঞ্জে শিশু একাডেমির উদ্যোগে রবীন্দ্র নজরুজ জয়ন্তী পালিত

১৩

মধুখালীতে  ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও  পরিকল্পনা সভা অনুষ্ঠিত

১৪

পুলিশ লাইন্সে “বুদুম বাঁশ” চারা রোপণ করেন পুলিশ সুপার, দিনাজপুর মহোদয়”

১৫

নাচোলে ডিএনসির অভিযানে এস্কাফ সিরাপসহ গ্রেফতার ১

১৬

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ: চোখ হারাতে হলো আয়কর আইনজীবীকে!

১৭

বাগেরহাটে উপকূল জলবায়ু ও পরিবেশ মেলা অনুষ্ঠিত

১৮

ঢাবির সঙ্গে সহযোগিতা সম্প্রসারণে আগ্রহী অস্ট্রেলিয়া

১৯

ইরান হরমুজ প্রণালীতে টোল না নেওয়ার আশ্বাস দিয়েছে : ট্রাম্প

২০