নিউজ ডেস্ক
১৫ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২ জন

ঢাবির সঙ্গে সহযোগিতা সম্প্রসারণে আগ্রহী অস্ট্রেলিয়া

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সঙ্গে শিক্ষা, গবেষণা ও সাংস্কৃতিক সহযোগিতা সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেছে অস্ট্রেলিয়া। একই সাথে অস্ট্রেলিয়া বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় সহায়তারও আশ্বাস দিয়েছে।

আজ বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল ঢাবি উপাচার্যের রুটিন দায়িত্বে নিয়োজিত উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালামের সঙ্গে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎকালে এ আগ্রহ প্রকাশ করেছেন। এসময় সংস্কৃতি মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মো. হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং অস্ট্রেলিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষা, গবেষণা, সংস্কৃতি এবং প্রযুক্তি খাতে সহযোগিতা বৃদ্ধির সম্ভাব্যতা নিয়ে আলোচনা করেন। বিশেষ করে প্রকৌশল, কম্পিউটার বিজ্ঞান, তথ্যপ্রযুক্তি, ইলেকট্রনিক্স, নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং, রোবোটিক্স এবং অন্যান্য আধুনিক জ্ঞান-বিজ্ঞানের ক্ষেত্রে যৌথ গবেষণা ও অ্যাকাডেমিক বিনিময় কর্মসূচি সম্প্রসারণের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা, বিজ্ঞান, প্রযুক্তি, সংস্কৃতি ও উদ্ভাবনমূলক কর্মকাণ্ড সম্পর্কে অতিথিদের অবহিত করেন। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে বর্তমানে প্রকৌশল অনুষদসহ বিভিন্ন আধুনিক ও যুগোপযোগী শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং বিশ্ববিদ্যালয়টি জাতীয় উন্নয়ন ও মানবসম্পদ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক সাফল্য ও আন্তর্জাতিক র‌্যাঙ্কিংয়ে ক্রমবর্ধমান অগ্রগতির প্রশংসা করেন। তিনি বলেন, বাংলাদেশের উচ্চশিক্ষা ও গবেষণা খাত উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে এবং আন্তর্জাতিক পর্যায়ে দেশের অবস্থান আরো সুদৃঢ় হচ্ছে। পরে অতিথিবৃন্দ সমুদ্রবিজ্ঞান বিভাগে এন্ট্রাক্টিক সায়েন্স এন্ড ক্লাইমেট চেঞ্জ  শীর্ষক প্রদর্শনী পরিদর্শন করেন এবং প্যানেল আলোচনায় অংশ নেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনসেবার অঙ্গীকার নিয়ে শ্রীপুর উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী ডাঃ মোঃ শামসুদ্দীন।

সুনামগঞ্জে শিশু একাডেমির উদ্যোগে রবীন্দ্র নজরুজ জয়ন্তী পালিত

মধুখালীতে  ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও  পরিকল্পনা সভা অনুষ্ঠিত

পুলিশ লাইন্সে “বুদুম বাঁশ” চারা রোপণ করেন পুলিশ সুপার, দিনাজপুর মহোদয়”

নাচোলে ডিএনসির অভিযানে এস্কাফ সিরাপসহ গ্রেফতার ১

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ: চোখ হারাতে হলো আয়কর আইনজীবীকে!

বাগেরহাটে উপকূল জলবায়ু ও পরিবেশ মেলা অনুষ্ঠিত

ঢাবির সঙ্গে সহযোগিতা সম্প্রসারণে আগ্রহী অস্ট্রেলিয়া

ইরান হরমুজ প্রণালীতে টোল না নেওয়ার আশ্বাস দিয়েছে : ট্রাম্প

চট্টগ্রামে খাল দখলদারদের স্বেচ্ছায় সরে যেতে মেয়রের নির্দেশ

১০

বাংলাদেশের জন্য ৪৫০ মিলিয়ন ডলার অনুমোদন বিশ্বব্যাংকের

১১

সারের মজুত নিশ্চিত করতে ৬০ হাজার টন সার আমদানির অনুমোদন

১২

কৃষিপণ্যের বাজার সম্প্রসারণে চট্টগ্রামে বিপণন কর্মশালা

১৩

তাপপ্রবাহ মোকাবিলায় স্বাস্থ্যব্যবস্থাকে জলবায়ু-সহিষ্ণু করতে হবে: ডব্লিউএইচও

১৪

রোহিঙ্গাদের সহায়তায় ১৩৭ কোটি টাকার চুক্তি

১৫

কুষ্টিয়ায় মাদক ও চোরাচালানি পণ্য উদ্ধার

১৬

জয়পুরহাটে ফল মেলার উদ্বোধন

১৭

অনলাইন জুয়াকে ফৌজদারি অপরাধের আওতায় আনা হয়েছে : অর্থমন্ত্রী

১৮

শেরপুর পৌরসভার জন্য ৭১ কোটি টাকার বাজেট ঘোষণা

১৯

ব্যাংকগুলোতে সঞ্চয়পত্র বিক্রি করতে বাংলাদেশ ব্যাংকের কঠোর নির্দেশ

২০