নিউজ ডেস্ক
৪ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৩ জন

বিশ্বম্ভরপুরের ফতেপুরে মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষায় মানববন্ধন

সুনামগঞ্জ প্রতিনিধিঃ

মরণনেশা মাদকের করাল গ্রাস থেকে তরুণ সমাজকে রক্ষা এবং এলাকায় মাদক কেনাবেচা বন্ধের দাবিতে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে ফতেপুর ইউনিয়নের সর্বস্তরের নাগরিকরা তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন। সোমবার দুপুরে উপজেলার ফতেপুর মুরারীচাঁদ উচ্চ বিদ্যালয়ের সমুখ সড়কে ‘তাহিয়া একাডেমি ফতেপুর’ ও স্থানীয় ইউনিয়নবাসীর যৌথ উদ্যোগে এক বিশাল সচেতনতামূলক মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।​মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকারের পক্ষ থেকে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করা হলেও স্থানীয় কিছু অসাধু মাদক ব্যবসায়ী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে এলাকায় প্রকাশ্যেই ইয়াবাসহ বিভিন্ন মরণঘাতী মাদক ছড়িয়ে দিচ্ছে। এর ফলে স্থানীয় যুবসমাজ ধ্বংসের মুখে পতিত হচ্ছে এবং সামাজিক অপরাধ আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে।​

ঘণ্টাব্যাপী চলা এই মানববন্ধনে বক্তারা সরাসরি বেশ কয়েকজন চিহ্নিত মাদক ব্যবসায়ীর নাম উল্লেখ করে তাদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। বক্তাদের অভিযোগ দীর্ঘদিন ধরে শান্তিপুর গ্রামের জাসমিন ও তার স্বামী তাজলাল (যিনি জামালগঞ্জ উপজেলার সাচনা বাজার ইউনিয়নের দুর্লভপুর গ্রাম থেকে বিতাড়িত) এবং বাগুয়া গ্রামের মরহুম মকবুল হোসেনের ছেলে ছবাব মিয়া এলাকায় প্রকাশ্যেই ইয়াবা ব্যবসা ও সিন্ডিকেট পরিচালনা করছে। এছাড়া লাল মিয়ার ছেলে ময়না মিয়া এবং মরহুম ফকির মিয়ার ছেলে কডু মিয়াসহ একটি চক্র এই অবৈধ বাণিজ্যের সাথে সরাসরি জড়িত।​তাহিয়া একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক, তরুণ উদ্যোক্তা ও সাংবাদিক শফিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন শিক্ষক দেলোয়ার হোসেন, সমাজসেবী বাবলু আজাদ এবং সুনামগঞ্জ জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন।​

এছাড়াও সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন বিএনপি নেতা আব্দুল মতিন, আকিল আহমদ, এনামুর রহমান, মলয় মৈত্র, প্রদীপ চন্দ্র তালুকদার, রাসেল আহমদ, ফয়সল আহমদ, কাওছার আহমদ চৌধুরী, খালেদ মিয়া চৌধুরী, আহমদ আলী, কীর্তন চন্দ্র দাশ, গৌরাঙ্গ বর্মন, আব্দুস সামাদ, নূর জামান, একরামুল হক, মনির হোসেন, আবুল কালাম ও খলু তালুকদার প্রমুখ।

​সভাপতির বক্তব্যে সাংবাদিক শফিউল আলম বলেন, মাদক শুধু একটি পরিবারকে নয়, গোটা সমাজকে অন্ধকারে নিমজ্জিত করে। আমরা আমাদের সন্তানদের এভাবে ধ্বংস হতে দিতে পারি না। এখনই যদি প্রশাসন এই মাদক সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ও কার্যকর ব্যবস্থা না নেয়, তবে ভবিষ্যৎ প্রজন্ম পুরোপুরি ধ্বংস হয়ে যাবে।​বক্তারা নতুন প্রজন্মকে মাদকের হাত থেকে রক্ষা করতে পারিবারিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অনতিবিলম্বে চিহ্নিত মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানান। অন্যথায় পরবর্তীতে আরও কঠোর সামাজিক আন্দোলনের হুঁশিয়ারি দেন ফতেপুর ইউনিয়নের সাধারণ নাগরিকরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবীনগরে সাংবাদিক সাধন সাহা জয়ের পুত্র ঈশানের প্রথম জন্মদিন

দিনাজপুর বীরগঞ্জে প্রায় ৫ কেজি গাজা ও ৬০০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক বিক্রতা হাশেম গ্রেফতার.

মৌলভীবাজারের শ্রীমঙ্গল এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

নবাগত জর্ডানকে ৩-১ গোলে পরাজিত করেছে অস্ট্রিয়া

প্রতিটি মানুষের প্রয়োজন পুলিশ ও সাংবাদিক, তবু দায়িত্ব পালনে হামলার শিকার ওসি জাহিদ

​চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে ২,০৮৫ বোতল সিরাপ ও ইয়াবাসহ আটক ২, ট্রাক জব্দ

আর্জেন্টিনার জয়জয়কার, আলিয়াবাদ গোল চত্বরে ভক্তদের আনন্দ মিছিল

গোমস্তাপুরে সরকারি কর্মকর্তাদের সাথে অ্যাডভোকেসি প্ল্যাটফর্মের মতবিনিময় সভা অনুষ্ঠিত

বিশ্বম্ভরপুরের ফতেপুরে মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষায় মানববন্ধন

জৈব কৃষি ও নিরাপদ খাদ্য উৎপাদনে ত্রিশালে পার্টনার কংগ্রেস-২০২৬

১০

প্রেমের টানে সুদূর চীন থেকে নবীনগরে যুবক: এলাকায় কৌতূহল ও সতর্কবার্তা

১১

চাঁপাইনবাবগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানে মাদকবিরোধী কার্যক্রম জোরদারে প্রশিক্ষক তৈরির কর্মশালা

১২

নরসিংদীর করিমপুরে উদ্ধার হওয়া লাশ কি নবীনগরের নিখোঁজ রিফাতের? এলাকায় চরম উৎকণ্ঠা

১৩

অস্ট্রেলিয়াকে হারিয়ে টানা দ্বিতীয় জয়ের লক্ষ্য বাংলাদেশের

১৪

টি-টোয়েন্টি দলে ডাক পেলেন সৌম্য

১৫

পিরোজপুরে মাদক বিরোধী কর্মশালা

১৬

সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: মির্জা ফখরুল

১৭

রাজবাড়ীতে ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা অনুষ্ঠিত

১৮

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দলের চট্টগ্রাম ও জামালপুরে ৩টি প্রতিষ্ঠান পরিদর্শন

১৯

ইউনিয়ন ডিজিটাল সেন্টারকে আধুনিক ও কার্যকর করতে কাজ চলছে : মির্জা ফখরুল

২০