মোঃ মনির মন্ডল,সাভারঃ
সাভার ও আশুলিয়া পৃথক পৃথক অভিযান পরিচালনা করে হিরোইন ও ইয়াবাসহ ৭ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা ডিবি পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৩২০ পিস ইয়াবা ও ৩০০ পুরিয়া হিরোইন উদ্ধার করেছি।
সোমবার (১৫ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুল ইসলাম।
এর আগে রবিবার রাতে সাভার ও আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন,মোঃ ছপুর উদ্দীন (৬০), পিতা- মৃত মোসলেম উদ্দীন মোল্লা, মাতা-মৃত সোহরজান বেগম, সাং-বুড়িপাড়া দিয়াখালী, থানা-আশুলিয়া, জেলা-ঢাকা, আসামী, মোঃ লুৎফর রহমান(৩০), পিতা- আব্দুল মান্নান, মাতা- লুৎফা বেগম, সাং-দুর্গাপুর, থানা-ফুলবাড়িয়া, জেলা-ময়মনসিংহ, হেলেনা আক্তার (৩৫), স্বামী-মোঃ রুবেল হোসেন, সাং-কাঞ্চনপুর, থানা-সাভার মডেল, জেলা-ঢাকা, ৪। নুরজাহান বেগম(২৭), পিতা-মোস্তাক মন্ডল, মাতা-মাজেদা খাতুন, সাং-শৈলজানা, থানা-চৌহালী, জেলা-সিরাজগঞ্জ ,আসাদ মিয়া (৩৮), পিতা-মৃত শাহাব উদ্দিন, মাতা-মৃত কুলসুম বেগম, সাং গেরুয়া, থানা-আশুলিয়া, জেলা-ঢাকা ও মোঃ শাফিরুল ইসলাম নয়ন (৩৬), পিতা-মৃত আঃ আজিজ, মাতা-মোসাঃ ছফুরা বেগম, সাং-উত্তর সাত শিমুলিয়া, থানা-বগুড়া সদর, জেলা-বগুড়া।
ডিবি পুলিশ জানাই, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আশুলিয়ার ইয়ারপুর এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী মোঃ ছপুর উদ্দীন ও মোঃ লুৎফর রহমানকে ১শ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করে।
অপর একটি পৃথক অভিযানে সাভার থানাধীন বক্তারপুর এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী হেলেনা আক্তার ও নুরজাহান বেগমকে ১২০শ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করে।
অন্য আরও একটি পৃথক অভিযানে আশুলিয়া গেরুয়া এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী আসাদ মিয়াকে ১শ পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেন।
আরো একটি পৃথক অভিযানে সাভার মডেল থানাধীন আমিনবাজার এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী শাফিরুল ইসলামকে ৩০০শ পুরিয়া হেরোইনসহ গ্রেফতার করেন।
এ বিষয়ে ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুল ইসলাম বলেন, ধৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য করুন