নিউজ ডেস্ক
৪ মাস আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৬ জন

বিস্ফোরক মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

সাধন সাহা জয়, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ

 

 

​ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার পূর্বভাগ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আক্তার মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (০৯ জুন) রাতে উপজেলার ভুবন গ্রামে নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

 

​নাসিরনগর থানা-পুলিশ সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়া জেলা আদালতে বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করা হয়েছিল। নাসিরনগর উপজেলা কৃষক দলের সদস্যসচিব শাহ আলম পাঠান বাদী হয়ে করা ওই মামলায় ১১৮ জনকে আসামি করা হয়।

 

গ্রেপ্তার হওয়া ইউপি চেয়ারম্যান মো. আক্তার মিয়া ওই মামলার অন্যতম এজাহারনামীয় আসামি। ঘটনার পর থেকেই তিনি পলাতক ছিলেন।

 

​গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে বুধবার (১১ জুন) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 

​এই গ্রেপ্তারের খবরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনার সৃষ্টি হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগাম আলু বপনে ব্যস্ত সময় কাটাচ্ছেন কিশোরগঞ্জের চাষিরা।

১

রাজশাহীতে ম্যারাথন ‘রান ফর সিল্ক সিটি’ অনুষ্ঠিত

২

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার আশায় ওয়াল স্ট্রিটে শেয়ারবাজার চাঙ্গা

৩

ব্রোঞ্জজয়ী জিন্নাত আক্তারকে সংবর্ধনা প্রদান

৪

ডেঙ্গু প্রতিরোধে গাজীপুরে শতবর্ষী পুকুর পরিষ্কার

৫

বান্দরবানে ধর্মীয় ভাবগাম্ভীর্যে মধু পূর্ণিমা উদযাপন

৬

দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে দিন ও রাতের তাপমাত্রা

৭

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

৮

ট্রান্সমিটার ডে নাইট ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন রয়েল ক্লাব

৯

যশোরবাসী নির্ধারিত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ সিসিইউ সেবা পাবে : প্রতিমন্ত্রী অমিত

১০

বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

১১

সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ভারতীয় মোবাইলসহ যুবক আটক

১২

আতাহার কেন্দ্রীয় জামে মসজিদে মাদকবিরোধী লিফলেট বিতরণ

১৩

ডিমলার কৃষকের ছেলে সিভিল জজ, আনন্দে ভাসছে নূরপাড়া গ্রাম

১৪

ডেঙ্গু রোগী ২৪ ঘণ্টায় ৩৩ শনাক্ত,হাসপাতালে ভর্তি ৮০

১৫

সাভারে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিল

১৬

বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ গ্রেফতার ২

১৭

জেলা কল্যাণের আড়ালে সক্রিয় হচ্ছে নিষিদ্ধ ছাত্রলীগ, ভোট কারচুপিতে রাশেদকে সহযোগিতা করলেন রাফিদ

১৮

সুনামগঞ্জের পুলিশ সুপারের সাথে মতবিনিময় করেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নেতৃবৃন্দরা।

১৯

গভীর সমুদ্রে ৬ দিন ভেসে থাকা ৮ জেলেকে জীবিত উদ্ধার করল কোস্ট গার্ড

২০