নিউজ ডেস্ক
৪ weeks আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৯ জন

ঈদের জামাত নির্বিঘ্ন করতে কেসিসির সার্বিক প্রস্তুতি সম্পন্ন

পবিত্র ঈদ-উল-আযহার প্রধান জামাত আয়োজনের জন্য খুলনা সার্কিট হাউজ মাঠের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এবারই প্রথম মহিলারা পর্দা সহকারে খুলনা সার্কিট হাউজ ময়দানে ঈদের জামাতে নামাজ আদায় করতে পারবেন।

ঈদের নামাজ আদায় নির্বিঘ্ন করতে সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছে খুলনা সিটি করপোরেশন (কেসিসি) কর্তৃপক্ষ। মাঠের প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু মাঠ পরিদর্শন করেছেন।

পরিদর্শন শেষে প্রস্তুতি বিষয়ে কেসিসি প্রশাসক গণমাধ্যমকর্মীদের বলেন, ‘খুলনা সার্কিট হাউজ মাঠে ঈদ-উল-আযহার জামাত আদায়ের জন্য সার্বিক প্রস্তুতি সফল করতে সব সংস্থা দায়িত্ব নিয়ে কাজ করছে।

আশা করি, নগরবাসী স্বাচ্ছন্দ্যে ও নিরাপত্তার সাথে ঈদের জামাতে অংশগ্রহণ এবং পবিত্র ঈদ-উল-আযহা উদযাপন করতে পারবেন।’

তিনি বলেন, নগরবাসীর সুবির্ধাথে পশু কোরবানির জন্য নগরীর ১৪০টি স্থান নির্ধারণ করা হয়েছে। এই স্থানগুলোতে নগরবাসী কোরবানি করবেন। কেসিসির পরিচ্ছন্নতাকর্মীরা ব্লিচিং পাউডার ও স্যাভলন দিয়ে রাস্তা পরিষ্কার করবে। ড্রেনে কোনো বর্জ্য ও রক্ত না ফেলে, নির্দিষ্ট স্থানে কোরবানির বর্জ্য রাখতে হবে।

খুলনা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে।

কেসিসি প্রশাসক জানান, বেলা দুইটা থেকে রাত ১০টার মধ্যে বর্জ্য অপসারণের চেষ্টা করা হবে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পর্যাপ্ত নিরাপত্তা জোরদার করেছে। নদী পথেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টহল জোরদার করেছে।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুন, কেএমপি পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, র‌্যাব-৬ এর অধিনায়ক লে. কর্নেল নিস্তার আহম্মেদ, কেসিসি প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, জেলা প্রশাসক হুরে জান্নাত, পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম, মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা, বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন, কেসিসি, কেএমপির কর্মকর্তা ও গণমাধ্যমকর্মী।

উল্লেখ্য, খুলনা সার্কিট হাউজ মাঠে ঈদ-উল-আযহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাতটায়।  দ্বিতীয় জামাত সকাল আটটায় ও তৃতীয় জামাত সকাল নয়টায় খুলনা টাউন জামে মসজিদে অনুষ্ঠিত হবে।

আবহাওয়া প্রতিকূল থাকলে খুলনা টাউন জামে মসজিদে সকাল সাতটায় প্রথম জামাত, আটটায় দ্বিতীয় এবং সকাল নয়টায় তৃতীয় জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া সকাল সাড়ে সাতটায় খুলনা আলিয়া মাদ্রাসা সংলগ্ন মডেল মসজিদে এবং সকাল সোয়া সাতটায় নূরনগর মেট্রোপলিটন মডেল মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

রাজধানীতে অপরাধ নিয়ন্ত্রণে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা নেয়া হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

নড়াইলে কৃতি শিক্ষার্থীদের মাঝে মেধাবৃত্তি ও সনদপত্র প্রদান

চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে র‌্যাব সদস্য হত্যা মামলার আসামি গ্রেফতার

গাজীপুরে রেড ক্রিসেন্ট সোসাইটির প্রশিক্ষণের উদ্বোধন

নীলফামারীতে বিপৎসীমার কাছে তিস্তার পানি

সুনামগঞ্জ জেলা অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী কল্যাণ সংস্থার নতুন কমিটির শপথ,সভাপতি গোলাম রব্বানী, সম্পাদক তাজ উদ্দিন

কথায় নয়, কাজের মাধ্যমে আগামীর বাংলাদেশ গড়তে চাই : প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ

নবীনগরে বৃষ্টিতে কৃষ্ণনগর সড়কের একাংশ ধস: ঝুঁকি নিয়ে চলছে যানবাহন!

আশুলিয়ায় ডিবির অভিযানে তিন মাদক কারবারি আটক

১০

৩৭০৫ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার!

১১

জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর

১২

গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার

১৩

টাঙ্গাইলে ধর্মীয় প্রতিষ্ঠানে সরকারি অনুদানের চিঠি বিতরণ

১৪

জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ

১৫

এক ভিসাতেই ২২ দেশ

১৬

চাটখিলে সাংবাদিকের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

১৭

কাতারের দেওয়া উপহার ‘এয়ার ফোর্স ওয়ান’ সংস্করণ বিমান উন্মোচন করলেন ট্রাম্প

১৮

মেক্সিকোতে উদ্ধার হওয়া মরদেহ দুটি নিখোঁজ মার্কিন দম্পতির বলে ধারণা

১৯

রাজধানীর উত্তরায় কবি আল মুজাহিদীর দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত

২০