নিউজ ডেস্ক
২ দিন আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১১ জন

নওগাঁর যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত-২ থেকে রায়ের নথি চুরির অভিযোগে গ্রেফতার -৪

” কাজী স্বাধীন ”

স্টাফ রিপোটার :- নওগাঁ জেলা দায়রা জজ আদালত থেকে রায়ের নথি চুরি ও ফেরত দেওয়ার বিনিময়ে ৩০ হাজার টাকা চাঁদা দাবির ঘটনায় আদালতের উমেদার, মুহুরী ও দুই কর্মচারীসহ ৪ জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। উদ্ধার করা হয়েছে চুরি হওয়া মামলার মূল নথি।

পুলিশ জানায়, ২১ মে সন্ধ্যায় নওগাঁর জেলা ও দায়রা জজ পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামকে জানান, যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত-২ থেকে দায়রা মামলা নম্বর ৯০৪/২০২ এর রায় ঘোষণার আগেই নথি চুরি হয়েছে। একইসঙ্গে একটি অজ্ঞাত নম্বর থেকে আদালতের কর্মচারীকে ফোন করে নথি ফেরত দেওয়ার বিনিময়ে ৩০ হাজার টাকা চাঁদা দাবি করা হচ্ছে।

বিষয়টি গুরুত্ব সহকারে নিয়ে পুলিশ সুপার জেলা গোয়েন্দা শাখাকে দ্রুত চোর শনাক্ত, গ্রেফতার ও নথি উদ্ধারের নির্দেশ দেন।

গোয়েন্দা পুলিশের চৌকস টিম তথ্য-প্রযুক্তির সহায়তায় অল্প সময়ের মধ্যে মূল চোরকে শনাক্ত করে। রাজশাহীর বাগমারায় অভিযান চালিয়ে পরে নওগাঁ সদরের শৈলগাছি ইউনিয়নের সিংবাচা বাজার থেকে আসামি এস এম আকাশকে (২৬) গ্রেফতার করা হয়।

গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে আকাশের দেওয়া তথ্য মতে তার বাড়ির আঙিনায় খড়ের পালা থেকে উপস্থিত জনতার সামনে চুরি যাওয়া নথি উদ্ধার করা হয়।

আকাশের দেওয়া তথ্যের ভিত্তিতে নওগাঁ সদর থানা ও আদমদিঘি এলাকায় অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত-২ এর পিয়ন পলাশ, পলাশের ভাই সাপাহার সাব জজ আদালতের পিয়ন আরিফ এবং আদালতের মুহুরী সবুজকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত এস এম আকাশ ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা আদালতে স্বীকার করে তিনজনের নামসহ কয়েকজন অজ্ঞাত আসামির কথা উল্লেখ করেছে।

পুলিশ জানায়, ঘটনার সঙ্গে আরও কারা জড়িত এবং এর পেছনের উদ্দেশ্য উদঘাটনে তদন্ত চলছে। সাধারন মানুষের দাবী এদের কঠিন থেকে কঠিন শাস্তির আওতায় আনতে হবে কারন এরা মানুষের কাছ থেকে মোটা অংকের টাকা খেয়ে বহু নিরিহ ও নির্দোষী মানুষদেরকে বিপদে ফেলে আসছে বলে শোনা যাচেছ। তাই প্রতিটা আদালতের নথি পত্র সাবধান ভাবে রাখা খুবই জরুরী বাস্তবমুখী। সুধু তাইনা এদের বিরুদ্ধে এমন কঠিন আইন প্রয়োগ করা হোক ভবিষ্যতে এদের দেখে অন্যরা যেন শিক্ষা পায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান-যুক্তরাষ্ট্র সম্ভাব্য চুক্তি : যা জানা গেছে

অগ্রাধিকারের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ ও অলাভজনক প্রকল্প এগিয়ে নেবে না সরকার

ঈদযাত্রায় নারী যাত্রীদের জন্য ট্রেনে বিশেষ কোচ চালু

নতুন করে ৩ বছর মেয়াদি সংস্কার কর্মসূচিতে সম্মত বাংলাদেশ ও আইএমএফ

রাষ্ট্রপতি বঙ্গভবনে ঈদুল আজহার সংবর্ধনার আয়োজন করবেন ২৮ মে

লেবাননকে আবারও অস্থিরতার দিকে ঠেলে দিচ্ছে হিজবুল্লাহ : রুবিও

সুনামগঞ্জে মানবাধিকার সংস্হার আয়োজন মানববন্ধন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ০৪ কেজি গাঁজাসহ গ্রেফতার ০১

নির্যাতনের অভিযোগ তুলে ভেনেজুয়েলায় কারাগার দখলে নিল বন্দিরা

এআই চিপের ব্যাপক চাহিদায় প্রথম প্রান্তিকে ৬ শতাংশ প্রবৃদ্ধি সিঙ্গাপুরের

১০

ঈদযাত্রায় নারী যাত্রীদের জন্য ট্রেনে বিশেষ কোচ চালু

১১

সোমবারই হতে পারে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি : আশাবাদ মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর

১২

দেশব্যাপী শিশু নির্যাতন, হত্যার প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন

১৩

জমে উঠেছে রাজধানীর পশুর হাট, বাড়ছে ক্রেতা-বিক্রেতার ভিড়

১৪

জাতীয় ঈদগাহে প্রধান ঈদ জামাতে অংশ নেবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, সকল প্রস্তুতি সম্পন্ন

১৫

জীবনের অভিজ্ঞতায় নির্মিত এক আত্মজৈবনিক দলিল

১৬

রাজবাড়ীতে কবি কাজী নজরুলের জন্ম জয়ন্তী পালিত

১৭

মধ্যপ্রাচ্য চুক্তি নিয়ে ইরান ইস্যুতে প্রত্যাশা কমালেন ট্রাম্প

১৮

টাঙ্গাইলের ট্রাক উল্টে ১৫ জন নিহত

১৯

ডিআর কঙ্গোতে সন্দেহভাজন ইবোলা রোগীর সংখ্যা ৯শ’ ছাড়িয়েছে: ডব্লিউএইচও

২০