নিউজ ডেস্ক
৩ দিন আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪ জন

বিএএফ শাহীন ইংলিশ মিডিয়াম কলেজের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

বাংলাদেশ বিমান বাহিনী শাহীন ইংলিশ মিডিয়াম কলেজ (সেমস)-এর বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০ ও ২১ মে শাহীন হলে অনুষ্ঠিত হয়েছে।

দুই দিনব্যাপী এ অনুষ্ঠানের শেষ দিনে বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এ ছাড়াও বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতি (বিএএফডব্লিউডব্লিউ এ) ও আদার্স উইমেন অ্যান্ড চিলড্রেন ক্লাব (ওডব্লিউসিসি) এবং সভাপতি, বিএএফ লেডিস ক্লাব ও চিলড্রেনস ক্লাব, ঢাকা’র প্রধান পৃষ্ঠপোষক সালেহা খান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি কেমব্রিজ ও-লেভেল ও এ-লেভেল মে-জুন ২০২৫ পরীক্ষায় বিএএফ সেমসের শিক্ষার্থীদের অসাধারণ সাফল্যের স্বীকৃতিস্বরূপ বিশেষ পুরস্কার প্রদান করেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়। উল্লেখ্য, দুইজন শিক্ষার্থী ও-লেভেল ম্যাথমেটিক্স-ডি, একজন এডিশনাল ম্যাথমেটিক্স এবং একজন অ্যাকাউন্টিংয়ে ‘টপ ইন দ্য ওয়ার্ল্ড’ সম্মান অর্জন করে। প্রধান অতিথি ম্যাথমেটিক্স ও অ্যাকাউন্টিং বিভাগের শিক্ষকদের নিষ্ঠা, দক্ষতা এবং নিরলস প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন।

পরে জুনিয়র ও সিনিয়র বিভাগে সেরা শিক্ষার্থী পুরস্কার এবং স্টুডেন্ট অব দ্য ডিকেড অ্যাওয়ার্ড প্রদান করা হয়। জুনিয়র বিভাগে ওয়াজিহা তাজিম এই সম্মাননা অর্জন করে, সিনিয়র বিভাগে রিধিমা সরকার অসাধারণ একাডেমিক সাফল্য ও সহশিক্ষা কার্যক্রমে কৃতিত্বের জন্য স্বীকৃতি লাভ করে। সাহিল ওয়াজির মামুন ব্যতিক্রমী সাফল্য ও অবদানের জন্য স্টুডেন্ট অব দ্য ডিকেড হিসেবে সম্মানিত হয়।

এ ছাড়াও মোহাম্মাদ এমদাদুল হক এবং সুলতান মাহমুদকে শিক্ষা ক্ষেত্রে অসামান্য নিষ্ঠা ও অবদানের স্বীকৃতিস্বরূপ যথাক্রমে স্কুল ও কলেজ বিভাগে ‘সেরা শিক্ষক ২০২৫-২৬’ পুরস্কার প্রদান করা হয়।

প্রধান অতিথি শিক্ষার্থীদের অসাধারণ সাফল্যের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও বিএএফ সেমস তার সাফল্যের ধারা অব্যাহত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন। বিমান বাহিনী ঘাঁটি বাশারের এয়ার অধিনায়ক এবং শাহীন ইংলিশ মিডিয়াম কলেজ (সেমস) এর পরিচালনা পর্ষদের সভাপতি এয়ার ভাইস মার্শাল সৈয়দ সাঈদুর রহমান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বিএএফ সেমসের অধ্যক্ষ গ্রুপ ক্যাপ্টেন তাসলিম আহমেদ তার স্বাগত বক্তব্যে প্রতিষ্ঠানটির একাডেমিক ও সহশিক্ষা কার্যক্রমে অসাধারণ সাফল্য তুলে ধরেন। বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিএএফ সেমসের শিক্ষার্থীরা গান, আবৃত্তি, নৃত্য ও নাটকের মনোমুগ্ধকর পরিবেশনা উপস্থাপন করে। বাংলাদেশ বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, অভিভাবকগণ এবং কলেজের শিক্ষার্থীরা উক্ত অনুষ্ঠানে দর্শক হিসেবে উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ০৪ কেজি গাঁজাসহ গ্রেফতার ০১

নির্যাতনের অভিযোগ তুলে ভেনেজুয়েলায় কারাগার দখলে নিল বন্দিরা

এআই চিপের ব্যাপক চাহিদায় প্রথম প্রান্তিকে ৬ শতাংশ প্রবৃদ্ধি সিঙ্গাপুরের

ঈদযাত্রায় নারী যাত্রীদের জন্য ট্রেনে বিশেষ কোচ চালু

সোমবারই হতে পারে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি : আশাবাদ মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর

দেশব্যাপী শিশু নির্যাতন, হত্যার প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন

জমে উঠেছে রাজধানীর পশুর হাট, বাড়ছে ক্রেতা-বিক্রেতার ভিড়

জাতীয় ঈদগাহে প্রধান ঈদ জামাতে অংশ নেবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, সকল প্রস্তুতি সম্পন্ন

জীবনের অভিজ্ঞতায় নির্মিত এক আত্মজৈবনিক দলিল

রাজবাড়ীতে কবি কাজী নজরুলের জন্ম জয়ন্তী পালিত

১০

মধ্যপ্রাচ্য চুক্তি নিয়ে ইরান ইস্যুতে প্রত্যাশা কমালেন ট্রাম্প

১১

টাঙ্গাইলের ট্রাক উল্টে ১৫ জন নিহত

১২

ডিআর কঙ্গোতে সন্দেহভাজন ইবোলা রোগীর সংখ্যা ৯শ’ ছাড়িয়েছে: ডব্লিউএইচও

১৩

নেত্রকোণায় ইয়াবাসহ দুইজন আটক

১৪

আটক ও ঘুষ বানিজ্যে বেপরোয়া কেরানীগঞ্জ মডেল থানার এসআই দেলোয়ার

১৫

ঈদে উপকূলজুড়ে কোস্ট গার্ডের হাই প্রোফাইল নিরাপত্তা বলয়

১৬

ডিজিটাল অন্তর্ভুক্তির পথেও রয়ে গেছে ডিজিটাল বিভাজন

১৭

কোরবানির পশুর বর্জ্য অপসারণে প্রস্তুত উত্তর সিটি কর্পোরেশনের ১৬ হাজার কর্মী

১৮

সেনাবাহিনীর আন্তঃঅঞ্চল আযান ও কিরাত প্রতিযোগিতা-২০২৬ সমাপনী অনুষ্ঠিত

১৯

পার্বত্য মন্ত্রীর সঙ্গে আইএলও প্রতিনিধি দলের সাক্ষাৎ

২০