নিউজ ডেস্ক
২৪ minutes আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১ জন

আরজী পলাশবাড়ী মৌজায় খাল পুনঃখনন কাজের উদ্বোধন

মোহাম্মদ আব্দুল আজিজ ইসলাম সাগর স্টাফ রিপোর্টার রংপুর বিভাগ

দীর্ঘদিন সংস্কারহীন থাকার পর অবশেষে আরাজী পলাশবাড়ী মৌজার দাসের হাট ছড়া থেকে এসিল্যান্ড সংযোগ খাল পর্যন্ত পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে। এ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন ঘটবে এবং স্থানীয় কৃষকরা সরাসরি উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে।

খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধি, জলাবদ্ধতা নিরসন এবং গ্রামীণ অবকাঠামোর উন্নয়নে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। এ ধরনের উন্নয়ন প্রকল্প এলাকার মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিপুল সংখ্যক এলাকাবাসী উপস্থিত ছিলেন। এ সময় হলোখানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম উপস্থিত থেকে প্রকল্প বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে খালটি নাব্যতা হারিয়ে ভরাট হয়ে যাওয়ায় বর্ষা মৌসুমে পানি নিষ্কাশনে চরম ভোগান্তি সৃষ্টি হতো। পুনঃখনন কাজ শেষ হলে জলাবদ্ধতা হ্রাস পাবে, কৃষিজমিতে সেচ সুবিধা বাড়বে এবং ফসল উৎপাদনেও ইতিবাচক প্রভাব পড়বে।

সংশ্লিষ্টদের মতে, এলাকার টেকসই কৃষি উন্নয়ন ও কার্যকর পানি নিষ্কাশন নিশ্চিত করতে এ প্রকল্প গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাহাজে ভাইরাস আক্রান্ত মার্কিনিদের কোয়ারেন্টাইনে রাখা নাও হতে পারে

স্ত্রীসহ সাবেক এমপি মাহবুবুল আলম হানিফের আয়কর নথি জব্দ

আরজী পলাশবাড়ী মৌজায় খাল পুনঃখনন কাজের উদ্বোধন

শিল্পকলা একাডেমি প্রতিষ্ঠা সহ বিভিন্ন উন্নয়নের আশ্বাস

সাভারে র‍্যাবের জালে ৩ মাদক ব্যবসায়ী বিদেশী পিস্তল ও গুলিসহ আটক

জুয়ার আসরের সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে প্রকাশ্যে প্রাণ নাশের হুমকি

নওগাঁর পত্নীতলায় ব্রিজে প্রাইভেট কারের ধাক্কা, নিহত ২

শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে আধুনিক মডেল হাসপাতালে রূপান্তরের অঙ্গীকার

পূবাইলে মুদি দোকানি কুলসুম হত্যা: রহস্য উন্মোচন, রংপুর থেকে আটক ৩

যুক্তরাষ্ট্রের পক্ষের দেশগুলোকে হরমুজ প্রণালীতে ‘ভোগান্তির’ হুঁশিয়ারি ইরানের

১০

মন্ত্রণালয়ের পূর্ণ সহযোগিতা চান গোপালগঞ্জের সংসদ সদস্যরা

১১

পুলিশকে আধুনিক বাহিনী হিসেবে গড়তে যৌক্তিক দাবি পূরণ করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

নাটোরে বিশেষ হাম-রুবেলা টিকাদান কার্যক্রমে ফিরেছে স্বস্তি

১৩

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে গাড়িবোমা হামলায় নিহত ১৫

১৪

আত্রাই থানা পুলিশের অভিযানে হেরোইন ও ২২২ পিস এমপোল ইনজেকশনসহ দুইজন গ্রেফতার।

১৫

চাঁপাইনবাবগঞ্জে কমতে শুরু করেছে হামের প্রকোপ

১৬

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী

১৭

জনগণের আস্থা অর্জন করতে পুলিশ সদস্যদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

১৮

এডুকেশন এক্সপো এবং আইইএলটিএস ও অ্যাসেট প্রজেক্টের ব্যাচসমূহের বিদায় অনুষ্ঠান

১৯

মানবতাবিরোধী অপরাধ : নানক ও তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গঠন

২০