নিউজ ডেস্ক
২ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১ জন

নাটোরে বিশেষ হাম-রুবেলা টিকাদান কার্যক্রমে ফিরেছে স্বস্তি

জেলার সদর উপজেলায় বিশেষ হাম-রুবেলা টিকাদান কার্যক্রম পরিচালনার ফলে জনমনে ফিরেছে স্বস্তি। হাম উপসর্গ নিয়ে নাটোরে কোন মৃত্যু বা জটিলতা নেই বর্তমানে।

দেশের বিভিন্ন জয় হামের প্রার্দুভাব দেখা দেওয়ার প্রেক্ষাপটে নাটোর সদর উপজেলাসহ দেশের ১৮টি জেলার ৩০টি উপজেলায় গত ৫ এপ্রিল থেকে হামে’র বিশেষ টিকাদান কার্যক্রম শুরু করা হয়। এই কর্মসূচির আওতায় নাটোর পৌরসভাসহ সদর উপজেলার ৭টি ইউনিয়নে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী মোট ২০ হাজার ২৭৩ জন শিশুকে হামে’র টিকা প্রদান করা হয়। পরে ২০ এপ্রিল থেকে জেলার অবশিষ্ট ৬টি উপজেলাতেও হামে’র টিকাদান ক্যাম্পেইন শুরু হয়, চলবে ২০ মে পর্যন্ত।

জেলায় সন্দেহজনক মোট হামে’র রোগী ২১৭ জন। এরমধ্যে পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে, ২৮ জনের হাম। বর্তমানে শুধুমাত্র ২৫০ শয্যার নাটোর জেনারেল হাসপাতালে হামে’র উপসর্গ নিয়ে ২২ জন রোগী ভর্ত্তি আছে। ভর্ত্তিকৃত সকলেই শঙ্কামুক্ত।

২৫০ শয্যার নাটোর জেনারেল হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. সুমনা সরকার বাসস’কে বলেন, সাধারণত শিশুরা শরীরে হাম, সর্দি-কাশি এবং ডায়রিয়া আক্রান্ত হয়ে হাসপাতালে আসলে প্রয়োজন হলে আমরা হাসপাতালে ভর্তি করি। আবার অনেক শিশুকে ভর্তি করার প্রয়োজন হয় না বলে তাদেরকে ভিটামিন এ ক্যাপসুলসহ প্রয়োজনীয় পরামর্শ প্রদান করি।

তিনি বলেন, গতকাল শনিবার ভর্তি ২৬ শিশুর মধ্যে আজ ৪ শিশুকে ছুটি দিয়েছি, তারা সুস্থ্য হয়ে বাড়ি গেছে। আজ পর্যন্ত ভর্তি আছে ২২ জন, তারা সকলেই শঙ্কামুক্ত। ৫ এপ্রিলের পর থেকে এ পর্যন্ত কোন শিশুকে রাজশাহী মেডিকেল কলেজ বা অন্য কোন বিশেষায়িত হাসপাতালে পাঠানোর প্রয়োজন হয়নি।

নাটোর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল উদ্দিন ভূঁইয়া বাসস’কে বলেন, টিকা গ্রহণের পরবর্তি ১৪ দিন পর্যন্ত হামের পরীক্ষা করা যাবেনা।

টিকাদান কার্যক্রম চলমান থাকার প্রেক্ষাপটে আগামী ৩০ জুনের পরে ঢাকা’তে হামে’র পরীক্ষা কার্যক্রম পুনরায় শুরু হবে।

নাটোরের সিভিল সার্জন ডা. মুহাম্মদ মশিউর রহমান বাসস’কে বলেন, নাটোর সদর উপজেলায় হাম-রুবেলার বিশেষ টিকাদান কার্যক্রমে লক্ষ্যমাত্রার শতভাগ শিশুকে হামের টিকা প্রদান করা হয়েছে। টিকাদান কার্যক্রম পরিচালনার ফলে তাদের রোগ প্রতিরোধ শক্তি বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি পেয়েছে। এতে জনমনে ফিরেছে স্বস্তি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মন্ত্রণালয়ের পূর্ণ সহযোগিতা চান গোপালগঞ্জের সংসদ সদস্যরা

পুলিশকে আধুনিক বাহিনী হিসেবে গড়তে যৌক্তিক দাবি পূরণ করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

নাটোরে বিশেষ হাম-রুবেলা টিকাদান কার্যক্রমে ফিরেছে স্বস্তি

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে গাড়িবোমা হামলায় নিহত ১৫

আত্রাই থানা পুলিশের অভিযানে হেরোইন ও ২২২ পিস এমপোল ইনজেকশনসহ দুইজন গ্রেফতার।

চাঁপাইনবাবগঞ্জে কমতে শুরু করেছে হামের প্রকোপ

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী

জনগণের আস্থা অর্জন করতে পুলিশ সদস্যদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

এডুকেশন এক্সপো এবং আইইএলটিএস ও অ্যাসেট প্রজেক্টের ব্যাচসমূহের বিদায় অনুষ্ঠান

মানবতাবিরোধী অপরাধ : নানক ও তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গঠন

১০

উত্তরায় সড়ক দুর্ঘটনায় সোয়েটার কারখানার শ্রমিকের মৃত্যু

১১

বলসোনারোর সাজা কমানোর আইন স্থগিত করল ব্রাজিলের আদালত

১২

পিঠাভোগ হবে রবী ঠাকুরের গবেষণাগার : হেলাল এমপি

১৩

নওগাঁয় নতুন কুঁড়ি স্পোর্টসের খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

১৪

পাকিস্তানে গাড়িবোমা হামলায় নিহত ১২

১৫

চাঁদপুরে জ্বালানি তেল জব্দ, ৪ জনের অর্থদণ্ড

১৬

যুদ্ধবিরতি উপেক্ষা করে ইসরাইলি হামলায় লেবাননে নিহত ৯

১৭

কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে রুবিও’র বৈঠক; ইরানের জবাবের অপেক্ষায় যুক্তরাষ্ট্র

১৮

কুষ্টিয়ায় নকল সিগারেট উদ্ধার, কারখানা সিলগালা

১৯

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রো-ভাইস চ্যান্সেলর নিয়োগ নিয়ে শিক্ষক সমিতির বিবৃতি

২০