জেলার মতলব উত্তর উপজেলার মোহনপুরে অবৈধভাবে বাজারজাতকরণের উদ্দেশে মজুদকৃত প্রায় ২ হাজার ৮০০ লিটার জ্বালানি তেল জব্দ করেছে কোস্ট গার্ড। এ ঘটনায় জড়িত ৪ জনকে ৭৩ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল শনিবার রাতে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, উপজেলার দশানী সংলগ্ন এলাকায় শনিবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর ও আউটপোস্ট মোহনপুর কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ওই এলাকার চারটি গোডাউন তল্লাশি করে অবৈধভাবে বাজারজাতকরণের উদ্দেশে মজুদকৃত প্রায় ৩ লাখ ২২ হাজার টাকা মূল্যের ২ হাজার ৮০০ লিটার জ্বালানি তেলসহ (ডিজেল) ৪ জন অসাধু ব্যবসায়ীকে আটক করা হয়।
পরবর্তীতে মতলব উত্তর উপজেলার দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট (এসি ল্যান্ড) রহমত উল্যাহর উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটক ব্যক্তিদের কাছ থেকে ৭৩ হাজার টাকা জরিমানা আদায় করে জব্দকৃত জ্বালানি তেল ফেরত দেয়া হয়।
তিনি আরও বলেন, অবৈধ মজুত ও কৃত্রিম সংকটরোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
মন্তব্য করুন