মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে স্বাগতিক বাংলাদেশ।
তিন পেসার ও দুই স্পিনার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। পেস বিভাগে আছেন তাসকিন আহমেদ, নাহিদ রানা ও ইবাদত হোসেন। স্পিন আক্রমনে আছেন- মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম।
পাকিস্তানের হয়ে এ ম্যাচে অভিষেক হ”েছ দুই ব্যাটার আজান আওয়াইস ও আব্দুল্লাহ ফজলের। প্রথম শ্রেণির ক্রিকেটে ৩৩ ম্যাচে ২৬৭৩ রান করেছেন আজান। ২৫টি প্রথম শ্রেণির ক্রিকেটে ১৮২৮ রান আছে ফজলের।
এখন পর্যন্ত টেস্টে ১৫বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও পাকিস্তান। এরমধ্যে বাংলাদেশের জয় ২টিতে এবং পাকিস্তানের জিতেছে ১২ ম্যাচে। ১টি ম্যাচ ড্র হয়।
বাংলাদেশ একাদশ : নাজমুল হোসেন (অধিনায়ক), মাহমুদুল হাসান, সাদমান ইসলাম, মোমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা ও ইবাদত হোসেন।
পাকিস্তান একাদশ : শান মাসুদ (অধিনায়ক), আজান আওয়াইস, ইমাম উল হক, আব্দুল্লাহ ফজল, সৌদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান, সালমান আগা, শাহিন শাহ আফ্রিদি, নোমান আলী, হাসান আলী ও মুহাম্মদ আব্বাস।
মন্তব্য করুন