সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) অধিকাংশ কোম্পানির শেয়ারদর কমেছে। এদিন লেনদেনের পরিমাণ ছিল ৮৪৪ কোটি টাকার বেশি।
ডিএসই সূত্রে জানা গেছে, দিনভর ডিএসইতে আজ ২ লাখ ২১ হাজার ৫৪৬টি ট্রেডের মাধ্যমে ৩৯৭টি কোম্পানির মোট ২৫ কোটি ১৯ লাখ ৭০ হাজার ১৩৪টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে।
এতে মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৮৪৪ কোটি ৯২ লাখ ৯৪ হাজার ৭১০ টাকা। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে ১২৭টির, কমেছে ১৯৮টির ও অপরিবর্তিত রয়েছে ৭২টির শেয়ারদর।
দিন শেষে ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের তুলনায় ১৪ দশমিক ২৭ পয়েন্ট কমে ৫ হাজার ২৩৪ দশমিক ১০ পয়েন্টে অবস্থান করে। ডিএসই-৩০ সূচক ৭ দশমিক ৪৮ পয়েন্ট কমে ২ হাজার ১ দশমিক ৬১ পয়েন্টে ও শরিয়াহভিত্তিক ডিএসইএস সূচক শূন্য দশমিক ৩৫ পয়েন্ট কমে ১ হাজার ৫৮ দশমিক ১৬ পয়েন্টে দাঁড়িয়েছে।
লেনদেনের শীর্ষে থাকা ১০টি কোম্পানি হলোÑ ডমিনেজ স্টিল, মুন্নু সিরামিক, তৌফিকা ফুড, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, সেলভো কেমিক্যাল, এশিয়াটিক ল্যাব, এপেক্স স্পিনিং, টেকনোড্রাগ, মীর আখতার ও ইবিএল।
দর বৃদ্ধির শীর্ষে থাকা ১০টি কোম্পানি হলোÑ কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, সোনার বাংলা ইন্স্যুরেন্স, এপেক্স স্পিনিং, প্রাইম ইন্স্যুরেন্স, সিকদার ইন্স্যুরেন্স, পূর্বালী জেনারেল ইন্স্যুরেন্স, গ্লোবাল ইন্স্যুরেন্স, মোজাফফর হোসেন স্পিনিং মিলস, পাইওনিয়ার ইন্স্যুরেন্স ও ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স।
অন্যদিকে দর পতনের শীর্ষে থাকা ১০টি কোম্পানি হলোÑ ইবিএল, নূরানী ডাইং, মিথুন নিটিং, ফনিক্স ইন্স্যুরেন্স, জেএমআই হাসপাতাল, রেনউইক যজ্ঞেশ্বর, ইউনিয়ন ক্যাপিটাল, মীর আখতার, ফার্স্ট ফাইন্যান্স ও এফএএস ফাইন্যান্স।
ক্যাটাগরি ভিত্তিক বাজার বিশ্লেষণে দেখা গেছে, আজ পুঁজিবাজারে ‘এ’ ক্যাটাগরির ২০২টি প্রতিষ্ঠানের মধ্যে ৮১টির দর বেড়েছে, ৯২টির কমেছে ও ২৯টির দর অপরিবর্তিত ছিল। ‘বি’ ক্যাটাগরির ৭৫টি প্রতিষ্ঠানের মধ্যে ২১টির দর বেড়েছে, ৪২টির কমেছে ও ১২টির দর অপরিবর্তিত রয়েছে। ‘জেড’ ক্যাটাগরির ১২০টি প্রতিষ্ঠানের মধ্যে ২৫টির দর বেড়েছে, ৬৪টির কমেছে ও ৩১টির দর অপরিবর্তিত ছিল। তবে ‘এন’ ক্যাটাগরিতে কোনো প্রতিষ্ঠানের লেনদেন হয়নি।
এদিকে, ৩৪টি মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে ৯টির দর বেড়েছে, ১১টির কমেছে ও ১৪টির দর অপরিবর্তিত রয়েছে। এছাড়া ৫টি করপোরেট বন্ডের মধ্যে ২টির দর বেড়েছে, ১টির কমেছে ও ২টির দর অপরিবর্তিত ছিল।
সরকারি সিকিউরিটিজ বা জি-সেকের ৫টি ইস্যুর মধ্যে ২টির দর বেড়েছে ও ৩টির দর কমেছে।
মন্তব্য করুন