নিউজ ডেস্ক
৫৯ minutes আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১ জন

নওগাঁয় শিক্ষা সুরক্ষা প্রকল্পের অবহিতকরণ সভা

জেলার বদলগাছী উপজেলায় গ্রামীণ ও প্রান্তিক জনগোষ্ঠীর শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করা এবং মানসম্মত শিক্ষা নিশ্চিতের লক্ষ্যে অবহিতকরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সভাকক্ষে “শিক্ষা সুরক্ষা: শিক্ষার উন্নয়নে স্থানীয় উদ্যোগ” শীর্ষক প্রকল্পের উপজেলা পর্যায়ে এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনি।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল। শুভেচ্ছা বক্তব্য দেন বরেন্দ্র ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (বিডিও)-এর নির্বাহী পরিচালক আকতার হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিডিও’র জেলা সমন্বয়কারী শামসুল হক।

সভায় সম্মানিত অতিথি বক্তা হিসেবে বক্তব্য দেন গণসাক্ষরতা অভিযান-এর উপ-পরিচালক মোস্তাফিজুর রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ফজলে হুদা বাবুল বলেন, শিক্ষা ছাড়া কোনো জাতির টেকসই উন্নয়ন সম্ভব নয়। বর্তমান সরকার শিক্ষা খাতে নানা উন্নয়নমূলক উদ্যোগ বাস্তবায়ন করছে। ‘শিক্ষা সুরক্ষা’ প্রকল্পের মাধ্যমে গ্রামের পিছিয়ে পড়া শিক্ষার্থীরা নতুন সুযোগ পাবে। শিক্ষার্থীদের বিদ্যালয়ে ধরে রাখতে শিক্ষক, অভিভাবক, সাংবাদিক ও জনপ্রতিনিধিদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

অতিথি বক্তা মোস্তাফিজুর রহমান বলেন, বিদ্যালয় পরিচালনায় স্থানীয় কমিউনিটির অংশগ্রহণ বৃদ্ধি, শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ এবং সহ-শিক্ষা কার্যক্রম জোরদারের মাধ্যমে শিক্ষার গুণগত মান উন্নয়নই এ প্রকল্পের মূল লক্ষ্য। বিশেষ করে মেয়ে শিক্ষার্থীদের দীর্ঘ অনুপস্থিতি ও ঝরে পড়ার হার কমাতে প্রকল্পটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনি বলেন, প্রকল্পটির সফল বাস্তবায়নের মাধ্যমে স্থানীয় পর্যায়ে অভিভাবক, শিক্ষক ও সমাজের সব শ্রেণিপেশার মানুষের সম্পৃক্ততায় একটি টেকসই ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে।

স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সহায়তায় গণসাক্ষরতা অভিযান ও বরেন্দ্র ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (বিডিও) যৌথভাবে এ প্রকল্প বাস্তবায়ন করছে। অক্টোবর ২০২৫ থেকে সেপ্টেম্বর ২০২৭ মেয়াদে বদলগাছী উপজেলার কোলা ও মিঠাপুর ইউনিয়নের ২৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রকল্পটি পরিচালিত হবে। এর মধ্যে রয়েছে ১৫টি প্রাথমিক ও ৮টি মাধ্যমিক বিদ্যালয়। প্রকল্পের আওতায় মোট ২ হাজার ৬৬৩ জন শিক্ষার্থী সরাসরি বিভিন্ন সুযোগ-সুবিধা ও সহায়তা পাবে।

সভায় কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপ (সিইডব্লিউজি) গঠন, শিক্ষা উপকরণ ও হাইজিন সামগ্রী বিতরণ এবং বিদ্যালয়ে বুক কর্নার স্থাপনের বিষয়েও বিস্তারিত আলোচনা করা হয়।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা কর্মকর্তা, শিক্ষক প্রতিনিধি, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতাদের নীতি সহায়তার আবেদনের সময় বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক

ডিএসইতে অধিকাংশ কোম্পানির দরপতন

খাগড়াছড়ির মহালছড়িতে সেনাবাহিনীর বিশেষ চক্ষু ও মেডিকেল ক্যাম্পে সেবা প্রদান

ঢাবির নতুন উপ-উপাচার্য অধ্যাপক আলফেছানীর যোগদান

বাংলা একাডেমির ‘রবীন্দ্র পুরস্কার ২০২৬’ ঘোষণা

আয়কর রসিদেই জানানো হবে করের টাকা কোথায় ব্যয় হচ্ছে : তিতুমীর

বিশ্বকাপ দলে কারভাহালের অন্তর্ভূক্তি নিয়ে আশাবাদী স্প্যানিশ কোচ

কুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবলে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন

সরকারি জমিতে দেশের প্রথম পিপিপি সৌর বিদ্যুৎ প্রকল্প হচ্ছে ফেনীতে

সিলেটের পাথর কোয়ারি ইজারা প্রদানে কমিটি গঠিত

১০

গাকৃবিতে সয়াবিন গবেষণা নিয়ে কর্মশালা সয়াবিনের গুরুত্ব তুলে ধরতে জাতীয় কনসোর্টিয়ামের আহ্বান ভিসির

১১

নওগাঁয় শিক্ষা সুরক্ষা প্রকল্পের অবহিতকরণ সভা

১২

আয়কর রসিদেই জানানো হবে করের টাকা কোথায় ব্যয় হচ্ছে : তিতুমীর

১৩

তৃণমূল রাজনীতিতে সক্রিয় মুখ: ত্রিশালে যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী হিসেবে আলোচনায় সাবেক ছাত্রনেতা

১৪

যুক্তরাষ্ট্রের পোপের সঙ্গে উত্তেজনা কমাতে উদ্যোগী রুবিও

১৫

গাকৃবিতে সয়াবিন গবেষণা নিয়ে কর্মশালা সয়াবিনের গুরুত্ব তুলে ধরতে জাতীয় কনসোর্টিয়ামের আহ্বান ভিসির

১৬

বগুড়ার শিবগঞ্জ পৌরসভা ‘গ’ শ্রেণি থেকে ‘খ’ শ্রেণিতে উন্নীত

১৭

অভিবাসন ব্যবস্থাপনায় বৈশ্বিক সহযোগিতার আহ্বান প্রবাসী কল্যাণ মন্ত্রীর

১৮

বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া

১৯

নাটোরের সিংড়ায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠির মাঝে ছাগল প্রদান

২০