নিউজ ডেস্ক
৪৬ minutes আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১ জন

বৈশ্বিক বাণিজ্যে প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে হবে: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বৈশ্বিক বাণিজ্যে প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে বাংলাদেশকে কেবল অবকাঠামোগত উন্নয়ন নয়, মানবসম্পদ ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির দিকেও সমান গুরুত্ব দিতে হবে।

আজ বুধবার (৬ মে) বিকালে বাংলাদেশ সচিবালয়ে বাণিজ্যমন্ত্রীর দপ্তরে বিশ্বব্যাংকের অপারেশনস ম্যানেজার গায়েল মার্টিনের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে তিনি এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, “আন্তর্জাতিক বাণিজ্য ব্যবস্থায় কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে ট্রেড নেগোসিয়েশন, ট্রেড ল, ডব্লিউটিও বিধিবিধান এবং আধুনিক বাণিজ্য ব্যবস্থাপনায় দক্ষ জনবল গড়ে তোলা অত্যন্ত জরুরি।”
বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে বিশ্বব্যাংকের চলমান সহযোগিতা, সক্ষমতা উন্নয়ন, দক্ষ মানবসম্পদ তৈরি এবং বাণিজ্য খাতের আধুনিকায়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বাণিজ্যমন্ত্রী বলেন, বিশ্বব্যাংকের সহযোগিতা বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। তিনি বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের ট্রেড নেগোসিয়েশন স্কিল ডেভেলপমেন্ট, বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউটের জন্য একটি শক্তিশালী রিসোর্স পুল গঠন এবং ট্রেড ল’ এবং ডব্লিউটিও বিষয়ক ব্যবহারিক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে আরও বিস্তৃত সহযোগিতা কামনা করেন।

তিনি আরও বলেন, দেশে বিভিন্ন দাতা সংস্থা ও সরকারি অর্থায়নে বড় বড় প্রকল্প বাস্তবায়িত হলেও প্রকল্প পরিচালকদের (পিডি) দক্ষতা উন্নয়নে পর্যাপ্ত উদ্যোগ নেওয়া হয়নি।

এ বিষয়ে বিশেষায়িত প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধির কর্মসূচি গ্রহণের জন্য তিনি বিশ্বব্যাংকের প্রতি আহ্বান জানান।
বিশ্বব্যাংকের অপারেশনস ম্যানেজার গায়েল মার্টিন বাণিজ্য মন্ত্রণালয় বাস্তবায়নাধীন ইসিফোরজে (EC4J) প্রকল্পকে একটি সফল উদ্যোগ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, বিশ্বব্যাংক ভবিষ্যতেও এ ধরনের প্রকল্পের পাশাপাশি দক্ষতা উন্নয়নমূলক কর্মসূচিতে সহযোগিতা অব্যাহত রাখবে।

তিনি আরও বলেন, বাংলাদেশে বিশ্বব্যাংকের কর্মসূচিগুলোতে কর্মসংস্থান সৃষ্টি, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং ভ্যালু ক্রিয়েশনকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে, যাতে দেশের অর্থনীতিতে দীর্ঘমেয়াদি ইতিবাচক প্রভাব তৈরি হয়।

বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মো. আবদুর রহিম খান উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরে নতুন কুঁড়ি স্পোর্টসের কাবাডির ফাইনাল অনুষ্ঠিত

বৈশ্বিক বাণিজ্যে প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে হবে: বাণিজ্যমন্ত্রী

শপথ গ্রহণের পর যশোরে ফিরছেন সাবিরা সুলতানা মুন্নি এমপি

শিক্ষামন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে চীনা প্রতিনিধিদল

গণ মাধ্যমকে অ্যানালগ কাঠামোর বাইরে ডিজিটাল বাস্তবতার উপযোগী করতে হবে : তথ্যমন্ত্রী

শেয়ারবাজারে দরপতন, লেনদেন ৭৬৭ কোটি টাকা

মৎস্য আহরণকারীরা কৃষক কার্ডের আওতায় আসবেন : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

সমাজকল্যাণ মন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাবি শিক্ষার্থী মিমোকে আত্মহত্যা প্ররোচনা: শিক্ষক সুদীপ কারাগারে

নাটোরে বাউয়েট ক্যাম্পাসে একাডেমিক কাউন্সিল সভা

১০

ভ্যানগার্ড অ্যাসেট ম্যানেজমেন্টকে অর্থ ফেরতের নির্দেশ

১১

মধ্যপ্রাচ্যে শান্তি আসবে বলে পাকিস্তানের প্রধানমন্ত্রীর আশাবাদ

১২

সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে উত্তাল চাঁপাইনবাবগঞ্জ

১৩

ডুমুরিয়ায় বোরো ধান সংগ্রহ শুরু

১৪

ব্রাজিলের লুলা বৃহস্পতিবার ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসবেন: হোয়াইট হাউস

১৫

নওগাঁর পতিসরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী পালনের সকল প্রস্তুতি সম্পন্ন

১৬

২০ বছর অপেক্ষার পর চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে আর্সেনাল

১৭

চরফ্যাশনে মাছ ধরা থেকে বিরত ৫০০ জেলের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

১৮

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

১৯

নওগাঁর মান্দায় অভিযান: টাপেন্টাডল ট্যাবলেটসহ নারী গ্রেফতার

২০