নিউজ ডেস্ক
৩ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১ জন

কুয়েটে আন্তঃহল ইনডোর প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে আন্তঃহল ইনডোর প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

গতকাল সোমবার রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে এসব পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ।

এ সময় তিনি বলেন, শিক্ষার্থীদের সার্বিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই। এ ধরনের আন্তঃহল প্রতিযোগিতা শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, নেতৃত্বগুণ ও দলগত চেতনা গড়ে তোলে। কুয়েট সবসময়ই শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমকে সমান গুরুত্ব দিয়ে আসছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ দপ্তরের উদ্যোগে গত রোববার আয়োজিত এ টুর্নামেন্টে ক্যারম, টেবিল টেনিস ও দাবা—এই তিনটি ইভেন্টে বিভিন্ন আবাসিক হলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় শহীদ স্মৃতি হল এবং রানার-আপ লালন শাহ হল। এ ইভেন্টে ম্যান অব দ্য টুর্নামেন্ট-নির্বাচিত হন শহীদ স্মৃতি হলের মো. আবু লোমান হোসাইন শুভ (২০ ব্যাচ) এবং উদীয়মান খেলোয়াড়ের স্বীকৃতি পান লালন শাহ হলের করণ জয় কুন্ডু (২৪ ব্যাচ)।

ক্যারম প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় অমর একুশে হল এবং রানার-আপ খানজাহান আলী হল। এ ইভেন্টে ম্যান অব দ্য টুর্নামেন্ট হন অমর একুশে হলের বিপ্রজিৎ রায় (২২ ব্যাচ)।

টেবিল টেনিস প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় শহীদ স্মৃতি হল এবং রানার-আপ ফজলুল হক হল। এ ইভেন্টে ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন শহীদ স্মৃতি হলের মো. ফয়জুল হক ইভান (১৯ ব্যাচ) এবং উদীয়মান খেলোয়াড় হিসেবে স্বীকৃতি পান একই হলের হাসিবুল হোসাইন জানিন (২৩ ব্যাচ)।

ছাত্র কল্যাণ দপ্তরের পরিচালক প্রফেসর ড. মো. হাসান আলী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন হলের প্রভোস্ট, ছাত্র কল্যাণ দপ্তরের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) রাজন কুমার রাহা, উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) মো. মাহমুদুল আলম, সহকারী পরিচালক শাহ মুহাম্মদ আজমত উল্লাহ্, বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন ছাত্র কল্যাণ দপ্তরের উপ-পরিচালক মো. হেলাল ফকির এবং শারীরিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ রায়হানুল ইসলাম।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পিরোজপুরের সড়কগুলো দ্রুত যান চলাচলের উপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর

দুর্যোগকালীন রোগীর সেবা নিশ্চিত করতে ফিল্ড হাসপাতাল নির্মাণ করছে সরকার

গোমস্তাপুরে বরেন্দ্র সেচ প্রকল্পের ট্রান্সফরমার চুরি হওয়া তামার তার উদ্ধার আটক ২

ঐতিহাসিক কান্তজীউ মন্দিরে মহোৎসব-হুইপ আখতারুজ্জামান মিয়া ও এমপির মনজুরুল ইসলাম-এর পরিদর্শন

আসন্ন ঈদ যাত্রায় দুর্ঘটনা রোধে নানা পরিকল্পনা গ্রহণের সুপারিশ সেবা বাংলাদেশ ফাউন্ডেশনের

সিটির সাথে চুক্তি নবায়নে সম্মত হয়েছেন ফোডেন

মে মাসের প্রথম চার দিনে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ৪৬.৩ শতাংশ

ঝুঁকিপূর্ণ অভিযানে ত্রিশালে দুই কুখ্যাত ডাকাত গ্রেফতার

কুয়েটে আন্তঃহল ইনডোর প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

পিরোজপুর কাউখালীতে ৫ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রে/ফ/তা/র।

১০

গাকৃবিতে ১৯ বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে ‘ইমপ্যাক্ট চ্যালেঞ্জ’ অনুষ্ঠিত

১১

প্রধানমন্ত্রীর কাছে পেশ করা সিএজি’র অডিট রিপোর্টে স্থান পেয়েছে বালিশ কাণ্ডের দুর্নীতির প্রতিবেদন

১২

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবৈধ দখল উচ্ছেদ, যানজট নিরসনে কঠোর অবস্থানে প্রশাসন

১৩

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গরিব ও অসহায় পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ  

১৪

কিশোরগঞ্জে শিক্ষার্থীসহ আটক ৪৪ ; মুচলেকায় মুক্তি

১৫

হামের টিকা পেয়েছে ১ কোটি ৬১ লাখ শিশু; লক্ষ্যমাত্রার ৮৯ শতাংশ অর্জিত: জাহেদ উর রহমান

১৬

বাল্যবিবাহ রোধকল্পে ময়মনসিংহে বিভাগীয় নলেজ ফেয়ার

১৭

মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ ও গবেষণায় কাজ করছে সরকার: আহমেদ আযম খান

১৮

ওসমান হাদি হত্যা : সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৭ মে

১৯

হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের অভিযানে যোগ দেওয়া নিয়ে অবস্থান পর্যালোচনায় দ. কোরিয়া

২০