নিউজ ডেস্ক
৩ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১ জন

সুনামগঞ্জ পৌর শহরে ড্রেনেজ ব্যবস্থা নাগরিক দুর্ভোগের কারণ ময়লা আবর্জনায় অকার্যকর পানি নিষ্কাশ।

 মোঃরফিকুল ইসলাম সোহাগঃ
সুনামগঞ্জ জেলা প্রতিনিধিঃ

​সুনামগঞ্জ পৌর শহরের ড্রেনেজ ব্যবস্থা এখন নাগরিক দুর্ভোগের প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে।

পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে ড্রেনগুলো এখন যেন একেকটি ময়লার ভাগাড়। দুর্গন্ধ আর মশার উপদ্রবে অতিষ্ঠ শহরবাসী।

সুনামগঞ্জ পৌর শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে ড্রেনেজ ব্যবস্থার এক করুণ চিত্র। বিশেষ করে ৭নং ওয়ার্ডের তেঘরিয়া এলাকার আমপাড়া, লম্বা হাটি, মাঝের হাটি ও মড়ল হাটির ড্রেনগুলো এখন কার্যত অকার্যকর। ময়লা জমে থাকায় ড্রেন দেখে বোঝার উপায় নেই যে এগুলো দিয়ে একসময় পানি প্রবাহিত হতো। স্থানীয়দের অভিযোগ, মানুষের অসচেতনতা যেমন দায়ী, তেমনি পৌর কর্তৃপক্ষের চরম উদাসীনতাই এই পরিস্থিতির মূল কারণ। পচা পানির দুর্গন্ধে এলাকায় মশা-মাছির উপদ্রব বেড়ে যাওয়ায় শিশুরাসহ সাধারণ মানুষ মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছেন।

লম্বা হাঁটি বাসিন্দা ​কামাল মিয়া বলেন, আমরা সাবেক পৌর প্রশাসকের কাছে গিয়েও দাবি জানিয়েছিলাম, কিন্তু কোনো কাজ হয়নি। দিন যত যাচ্ছে ময়লার স্তূপ শুধু বাড়ছেই। শহরের পশ্চিম বাজারের বাসিন্দা
​হরে কৃষ্ণ রাম বলেন, বাজারে ড্রেনের পচা পানি রাস্তায় উপচে পড়ে। স্কুলগামী শিক্ষার্থী আর ব্যবসায়ীরা এই নোংরা পানি মাড়িয়েই চলাচল করতে বাধ্য হচ্ছে। বাবুল মিয়া বলেন, গত ৫ বছর ধরে ড্রেনের ময়লা অপসারণের কোনো উদ্যোগ দেখিনি। আমরা চাই দ্রুত সংস্কার করা হোক। ড্রেনেজ ব্যবস্থার এই নাজুক অবস্থার কথা স্বীকার করেছেন সুনামগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী কালী কৃষ্ণ পাল। তিনি জানান,আমরা ড্রেনেজ সমস্যা সম্পর্কে অবগত আছি এবং বর্ষার আগে ধাপে ধাপে ময়লা অপসারণের কাজ চলছে। ঢাকনা না থাকায় ও জনসচেতনতার অভাবে ড্রেনগুলো আবর্জনায় ভরে যাচ্ছে।
আমরা দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা করছি।

পৌর কর্তৃপক্ষের আশ্বাস থাকলেও শহরবাসীর দাবি, কেবল মুখে নয়, কার্যকর পদক্ষেপ দেখতে চান তারা। বর্ষা আসার আগেই যদি ড্রেনগুলো সচল না করা হয়, তবে দুর্ভোগ যে বহুগুণ বাড়বে—তা বলাই বাহুল্য।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বর্তমান আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের কার্যক্রম নিয়ে প্রশ্ন তোলার মত কিছু নেই: আইনমন্ত্রী

নীলফামারীতে নারী উন্নয়নে সচেতনতামূলক উঠান বৈঠক

মাদক, অবৈধ অস্ত্র ও চাঁদাবাজির বিরুদ্ধে আমরা যৌথ অভিযান চালাচ্ছি : স্বরাষ্ট্রমন্ত্রী

বন্ধ শিল্পকারখানা চালু ও কর্মসংস্থান সৃষ্টি সরকারের অন্যতম অগ্রাধিকার: বাণিজ্যমন্ত্রী

পুলিশ পরিদর্শক মোস্তফা কামালের স্ত্রীর আয়কর নথি জব্দের আদেশ

নাহিদের বোলিং ও হার্ডির অলরাউন্ড নৈপুণ্যে চ্যাম্পিয়ন পেশাওয়ার জালমি

ধোবাউড়ায় ধান ব্যবসায়ীর লাশ উদ্ধার

কুমিল্লায় র‌্যাবের অভিযানে বিভিন্ন মামলার ৮ আসামি গ্রেপ্তার

চোখ বাঁধা অবস্থায় মাস্ক পরে বিশ্ব রেকর্ড গড়েছেন মঠবাড়িয়ার ছেলে সিফাত

গোবিন্দগঞ্জে বাগদা বাজারের হাটের জায়গা দখল ও কেনাবেচার মহোৎসব, বিপাকে প্রকৃত ব্যবসায়ীরা

১০

সুনামগঞ্জ পৌর শহরে ড্রেনেজ ব্যবস্থা নাগরিক দুর্ভোগের কারণ ময়লা আবর্জনায় অকার্যকর পানি নিষ্কাশ।

১১

উলিপুরের স্কুলছাত্রের উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ অফিস সহকারী বিরুদ্ধে

১২

বর্তমানে যে সাংবাদিকরা কারাগারে রয়েছে তাদের প্রত্যেকের বিরুদ্ধে অন্তবর্তীকালীন সরকার অভিযোগ এনেছে

১৩

স্বাস্থ্যসেবার ওপর হামলা বৃদ্ধির নিন্দা জানিয়েছে ডব্লিউএইচও, আইসিআরসি ও এমএসএফ

১৪

যুক্তরাষ্ট্রে অবতরণের সময় ল্যাম্পপোস্ট ও ট্রাকে বিমানের ধাক্কা

১৫

যশোরের শার্শার অগ্রভূলাট সিমান্ত এলাকায় বিজিবি অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধার

১৬

বৈধ দলিল, কাগজপত্রসহ ভোগদখল থাকা সত্ত্বেও ভুমিদস্যুদের নগ্ন হামলা-মামলার বিরুদ্ধে সংবাদ সম্মেলন!

১৭

উলিপুরে মাদক সেবনের সময় তিনজন আটক

১৮

প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্য সেবা উন্নীত করা হবে-ফজলুল হক মিলন, এমপি

১৯

ত্রিশালে নজরুল জন্মজয়ন্তীর জাতীয় আয়োজন ঘিরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

২০