নিউজ ডেস্ক
৩ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১ জন

স্বাস্থ্যসেবার ওপর হামলা বৃদ্ধির নিন্দা জানিয়েছে ডব্লিউএইচও, আইসিআরসি ও এমএসএফ

সংঘাতপূর্ণ এলাকায় স্বাস্থ্যসেবা, হাসপাতাল ও চিকিৎসা কর্মীদের ওপর হামলা ক্রমাগত বৃদ্ধির নিন্দা জানিয়েছে বিশ্বের তিনটি শীর্ষ মানবিক ও স্বাস্থ্য সংস্থা।

বিশ্বের শীর্ষ তিনটি সংস্থা— ডব্লিউএইচও, আইসিআরসি ও এমএসএফ  গতকাল রোববার এ  নিন্দা জানায়।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা, আন্তর্জাতিক রেড ক্রস কমিটি ও ডক্টরস উইদাউট বর্ডারস এক যৌথ বিবৃতিতে এই পরিস্থিতিকে ‘অগ্রহণযোগ্য’ বলে উল্লেখ করে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে।

তারা উল্লেখ করেছেন যে স্বাস্থ্যকেন্দ্র, চিকিৎসাকর্মী ও রোগীদের ওপর হামলার নিন্দা জানিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সর্বসম্মতিক্রমে ২,২৮৬ নম্বর প্রস্তাব গ্রহণ করার ১০ বছর পর তাদের এই বিবৃতি প্রকাশ করা হয়।

তারা আরও জানায়, এক দশক পরও পরিস্থিতির আরও অবনতি হয়েছে।

সংস্থাগুলো বলছে, ‘চিকিৎসা অবকাঠামো, পরিবহন ও স্বাস্থ্য কর্মীদের ওপর সহিংসতা অব্যাহত রয়েছে এবং অনেক ক্ষেত্রে তা আরও বেড়েছে।’

তারা আরও জানায়, স্বাস্থ্যসেবা যখন নিরাপদ থাকে না, তখন তা যুদ্ধের মানবিক নিয়ম ভেঙে পড়ার স্পষ্ট সংকেত।

তারা বিবৃতিতে জানায়, ‘যখন হাসপাতালগুলো আক্রমণের শিকার হয়, তখন আমরা শুধু একটি মানবিক সংকটের মুখোমুখি হই না, বরং মানবতার এক সংকটেরও মুখোমুখি হই। রাষ্ট্র ও সশস্ত্র সংঘাতে জড়িত সব পক্ষকেই স্বাস্থ্যসেবা সুরক্ষার নিয়মকানুন মেনে চলতে হবে।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘আমরা বিশ্ব নেতাদের এই সহিংসতা বন্ধ করার জন্য পদক্ষেপ নিতে এবং প্রয়োজনীয় রাজনৈতিক  সদিচ্ছা প্রদর্শনের আহ্বান জানাই।

তারা আরও বলেছে, ‘স্বাস্থ্যসেবা কখনোই যুদ্ধের শিকার বা বলি হতে পারে না।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধোবাউড়ায় ধান ব্যবসায়ীর লাশ উদ্ধার

কুমিল্লায় র‌্যাবের অভিযানে বিভিন্ন মামলার ৮ আসামি গ্রেপ্তার

চোখ বাঁধা অবস্থায় মাস্ক পরে বিশ্ব রেকর্ড গড়েছেন মঠবাড়িয়ার ছেলে সিফাত

গোবিন্দগঞ্জে বাগদা বাজারের হাটের জায়গা দখল ও কেনাবেচার মহোৎসব, বিপাকে প্রকৃত ব্যবসায়ীরা

সুনামগঞ্জ পৌর শহরে ড্রেনেজ ব্যবস্থা নাগরিক দুর্ভোগের কারণ ময়লা আবর্জনায় অকার্যকর পানি নিষ্কাশ।

উলিপুরের স্কুলছাত্রের উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ অফিস সহকারী বিরুদ্ধে

বর্তমানে যে সাংবাদিকরা কারাগারে রয়েছে তাদের প্রত্যেকের বিরুদ্ধে অন্তবর্তীকালীন সরকার অভিযোগ এনেছে

স্বাস্থ্যসেবার ওপর হামলা বৃদ্ধির নিন্দা জানিয়েছে ডব্লিউএইচও, আইসিআরসি ও এমএসএফ

যুক্তরাষ্ট্রে অবতরণের সময় ল্যাম্পপোস্ট ও ট্রাকে বিমানের ধাক্কা

যশোরের শার্শার অগ্রভূলাট সিমান্ত এলাকায় বিজিবি অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধার

১০

বৈধ দলিল, কাগজপত্রসহ ভোগদখল থাকা সত্ত্বেও ভুমিদস্যুদের নগ্ন হামলা-মামলার বিরুদ্ধে সংবাদ সম্মেলন!

১১

উলিপুরে মাদক সেবনের সময় তিনজন আটক

১২

প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্য সেবা উন্নীত করা হবে-ফজলুল হক মিলন, এমপি

১৩

ত্রিশালে নজরুল জন্মজয়ন্তীর জাতীয় আয়োজন ঘিরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

১৪

ঝালকাঠি জেলা ছাত্রদলের নতুন কমিটি গঠন আহ্বায়ক আলী হাসান, সদস্যসচিব রনি

১৫

পিরোজপুর মহিলা কলেজে আলাদা কক্ষে বিতর্কিত পরীক্ষা নেওয়ার অভিযোগ,প্রশ্নবিদ্ধ মেডিকেল সনদ”

১৬

কুড়িগ্রাম সরকারি কলেজের ১৫ শিক্ষার্থীর জাপানে উচ্চশিক্ষার সুযোগ

১৭

গণমাধ্যম মুনাফার জন্য নয়, সমাজ পুনর্গঠনের শিল্প : তথ্যমন্ত্রী

১৮

স্পিকারের সঙ্গে আলজেরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৯

কুয়েট অ্যাথলেটিকস দলের উপাচার্যের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

২০