সুনামগঞ্জ জেলা খাদ্য গুদামে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
আজ রোববার সদর উপজেলার ব্রাহ্মণ গাঁও এর কৃষক আছদ্দর আলীর ৫০ মন ধান নেওয়ার মধ্য দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলার সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সুলতানা জেরিন।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা বিএম মুশফিকুর রহমান, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আকবর আলী, সদর উপজেলার ভারপ্রাপ্ত খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা শাহীনূর রেজা, খাদ্য পরিদর্শক মো. রাকিবুল হাসান, খাদ্য পরিদর্শক কামনা রঞ্জন দাস, যুবদল নেতা রাকিবুল হাসান দিলু, সাবেক ছাত্র নেতা আজিজুর রহমান সৌরভ।
উল্লেখ্য, সরকার এ বছর জেলায় ২১ হাজার ৩শত ৪৯ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষমাত্রা নির্ধারণ করে দিয়েছে। মন প্রতি ১ হাজার ৪ শত ৪০ টাকা দামে জেলার সকল উপজেলায় কৃষকদের কাছ থেকে বোরো ধান সংগ্রহ করা হবে।
মন্তব্য করুন