নিউজ ডেস্ক
২ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১ জন

১১ দিনের লড়াই শেষে জাপানের একটি বড় দাবানল নিয়ন্ত্রণে

জাপানের বনাঞ্চলে ছড়িয়ে পড়া দাবানল নিয়ন্ত্রণে আনা হয়েছে। ১১ দিনের প্রচেষ্টার পর ভয়াবহ দাবানলটি নিয়ন্ত্রণে আসে।

দাবানলটি গত ৩০ বছরের মধ্যে দ্বিতীয় বৃহত্তম বলে জানা গেছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

এপ্রিলের শেষ দিক থেকে কয়েক শত দমকলকর্মী ও সহস্রাধিক সামরিক সদস্য আগুন নেভাতে কাজ করেন। দাবানলটি পার্বত্য ইওয়াতে অঞ্চলের প্রায় ১ হাজার ৬০০ হেক্টর এলাকায় ছড়িয়ে পড়ে।

টোকিও থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

ক্ষতিগ্রস্ত এলাকাটি নিউইয়র্ক সিটির সেন্ট্রাল পার্কের প্রায় পাঁচ গুণ।

ফায়ার অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট এজেন্সির তথ্য অনুযায়ী, দাবানলে অন্তত আটটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে ও দুই জন সামান্য আহত হয়েছেন। আগুন ছড়িয়ে পড়ায় হাজারো মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।

ওৎসুচি শহরের মেয়র কোজো হিরানো শনিবার সাংবাদিকদের বলেন, ঘটনাস্থল পরিদর্শনের পর, তাকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে বলে জানানো হয়।

তিনি বলেন, আকাশপথ ও স্থলপথে আগুন নেভানোর প্রচেষ্টা ও ভারী বৃষ্টিপাত— সব মিলিয়ে আগুন নিয়ন্ত্রণে এসেছে।

তবে হিরানো সতর্ক করে বলেন, কোথাও কোথাও ধিকিধিকি আগুন জ্বলতে থাকার আশঙ্কা থাকায় কর্তৃপক্ষ সতর্ক থাকবে।

কিয়োদো নিউজ এ ঘটনাকে গত ৩০ বছরের মধ্যে জাপানের দ্বিতীয় বৃহত্তম দাবানল হিসেবে উল্লেখ করেছে।
শীতকাল ক্রমেই শুষ্ক হয়ে ওঠায় দাবানলের ঝুঁকি বেড়েছে।

গত বছর ইওয়াতে আরেকটি দাবানলে ২ হাজার ৬০০ হেক্টর এলাকা পুড়ে যায়। ১৯৭৫ সালের পর এটিই ছিল জাপানের সবচেয়ে বড় দাবানল।

ওই বছর হোক্কাইডোর কুশিরো এলাকায় ২ হাজার ৭০০ হেক্টর এলাকা পুড়ে গিয়েছিল।

বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরে সতর্ক করে আসছেন, জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে সৃষ্ট জলবায়ু পরিবর্তন খরা আরও তীব্র ও দীর্ঘস্থায়ী করবে। আর এতে দাবানলের জন্য অনুকূল পরিস্থিতি তৈরি করবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অন্তত এক মাস মাঠের বাইরে স্যান্টনার

সুনামগঞ্জে বোরো ধান সংগ্রহের উদ্বোধন

২০২৫-২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস প্রথম বর্ষের ক্লাস শুরু

পত্রিকার প্রচার সংখ্যা ও টিআরপি নির্ধারণে স্বচ্ছতা আনা হবে : তথ্যমন্ত্রী

কিশোরগঞ্জে সরকারিভাবে ধান সংগ্রহ অভিযান শুরু

বরিশালে সড়ক উদ্বোধন করলেন প্রশাসক শিরীন

হাম ও হামের উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,১৬৬

অবৈধভাবে খাল দখলকারীদের উৎখাত করতে হবে : আব্দুস সালাম পিন্টু

ইতিহাসবিদ ড. আব্দুল করিমের ৯৮তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে সেমিনার অনুষ্ঠিত

খুলনা বিভাগে এবার কোরবানির পশুর ঘাটতি নেই : উদ্বৃত্ত ৩ লাখ ৬৭ হাজার ৩৬০টি পশু

১০

জনপ্রশাসনের কর্মকর্তাদের সব পদেই কাজ করার মানসিকতা থাকা জরুরি : প্রধানমন্ত্রী

১১

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২

১২

চট্টগ্রাম বন্দরে সিঙ্গাপুর থেকে আসা কনটেইনারবাহী দুই জাহাজের সংঘর্ষ, তদন্তে কমিটি

১৩

মেহেরপুরে ৫৫ কোটি টাকার লিচু বাণিজ্যের সম্ভাবনা

১৪

১১ দিনের লড়াই শেষে জাপানের একটি বড় দাবানল নিয়ন্ত্রণে

১৫

চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে রুগীদের সহায়তায় স্বপ্নের বিভিন্ন সামগ্রী প্রদাণ

১৬

চাঁপাইনবাবগঞ্জে ২৭ বোতল ভারতীয় মদ জব্দ করল ৫৩ বিজিবি

১৭

নজরুল জন্মজয়ন্তী উদযাপন: ত্রিশালে অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

১৮

ঢাকা মহানগরীতে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান জোরদার করা হয়েছে : ডিএমপি ভারপ্রাপ্ত কমিশনার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুভ উদ্বোধন করলেন

২০