নিউজ ডেস্ক
১ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ০ জন

রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহত ১, আহত ৪

রাশিয়া রাতে দক্ষিণ ইউক্রেনে ড্রোন হামলা চালিয়েছে। রাশিয়ার ওই হামলায়  এক ব্যক্তি নিহত ও আরও চার জন আহত হয়েছে বলে জানা গেছে।

ইউক্রেনের সামরিক কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

এদিকে রাশিয়া দাবি করেছে, তারা ইউক্রেনের ৩০০টিরও বেশি ড্রোন ভূপাতিত করেছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

ইউক্রেনের খেরসন শহরের সামরিক কর্মকর্তারা জানান, রাশিয়ার একটি ড্রোন হামলায় এক ব্যক্তি নিহত ও চার জন আহত হয়েছে।

গত ২০২২ সালের আগ্রাসনের পর থেকে মস্কো প্রায় প্রতি রাতেই তার প্রতিবেশী ইউক্রেনের ওপর শত শত ড্রোন হামলা চালিয়েছে, অন্যদিকে ইউক্রেনও নিয়মিত প্রতিশোধমূলক পাল্টা হামলা চালিয়ে আসছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রাতে ৩৩৪টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে, যা পশ্চিম সীমান্তের এক ডজনেরও বেশি অঞ্চলে আটকানো হয়।
তবে সেখানে কেউ আহত হয়েছে কি না, তা জানানো হয়নি।

কিয়েভের বিমান বাহিনী কর্তৃক প্রকাশিত তথ্যের ওপর এএফপি’র এক বিশ্লেষণে দেখা গেছে, রাশিয়া এপ্রিল মাসে ইউক্রেনে রেকর্ড সংখ্যক দূরপাল্লার আক্রমণকারী ড্রোন নিক্ষেপ করেছে।

রাশিয়া এপ্রিল মাসে ৬ হাজার ৫৮৩টি দূরপাল্লার ড্রোন নিক্ষেপ করেছে, যা গত মার্চ মাসে ছোড়া সংখ্যার চেয়ে দুই শতাংশ বেশি।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মার্চের শেষের দিকে একদিনে তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেনের ৩৮৯টি ড্রোনকে প্রতিহত ও ধ্বংস করেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুভ উদ্বোধন করলেন

বর্ষা মৌসুমের জলাবদ্ধতা রোধে রাসিকের আগাম তৎপরতা

বাগেরহাটে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

চট্টগ্রামের ১০৫টি ঐতিহাসিক স্থাপনা সংরক্ষণে সিডিএ’র উদ্যোগ

দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর বিভিন্ন লক্ষ্যবস্তুতে ইসরাইলের হামলা

রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহত ১, আহত ৪

ওপেক প্লাস-এর ৭টি সদস্য দেশ বৈঠকে বসছে রোববার

বীরগঞ্জে পাচারকারী প্রতারক চক্রের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

রণবীর সিং সাধারণ পানি দিয়ে গোসল করেন না।

১০

প্রতারণার কারণে যুক্তরাষ্ট্রের ভোক্তাদের ক্ষতি হয়েছে প্রায় ২ দশমিক ১ বিলিয়ন ডলার!

১১

সকালে প্রকাশ পাওয়া লুকানো স্বাস্থ্য সমস্যা“”।

১২

বলিভিয়ায় বিমান বিধ্বস্তের ঘটনায় পাইলট ও কো-পাইলট গ্রেফতার

১৩

আট বছর পর লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা

১৪

নতুন কুঁড়ি স্পোর্টস মাদক ও সকল অনৈতিকতা থেকে শিশু-কিশোরদের দূরে রাখবে : শামা ওবায়েদ

১৫

যশোরের শার্শায় তৃতীয় শ্রেনীর শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

১৬

সংবাদ হোক দায়িত্বপূর্ণ ও নির্ভীক কণ্ঠে উঠে আসুক বাস্তবতা : মীর হেলাল

১৭

গণতন্ত্রের পথ থেকে দেশ বিচ্যুত হলেই আন্দোলন-প্রতিবাদ হয়েছে : মঈন খান

১৮

চাঁপাইনবাবগঞ্জে ভুয়া এএসপি পরিচয়দানকারী প্রতারক আটক

১৯

নওগাঁয় নতুন কুড়ি স্পোর্টসের শুভ উদ্বোধন ” কাজী স্বাধীন ” স্টাফ রিপোটার :-

২০