নিউজ ডেস্ক
২ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৯ জন

নজরুল জন্মজয়ন্তী উদযাপন: ত্রিশালে অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

মোঃ আব্দুল কাদেরঃ
স্টাফ রিপোর্টার ময়মনসিংহঃ

ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ১২৭তম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে জাতীয় পর্যায়ের অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি জোরদার করতে একটি অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (০৩ মে ২০২৬) সকালে ত্রিশাল উপজেলা পরিষদের রাশেদুল ইসলাম কনফারেন্স হলে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের মাননীয় সংসদ সদস্য জনাব ডাঃ মোঃ মাহবুবুর রহমান। সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক।

সভায় জাতীয় কবির জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিতব্য বিভিন্ন কর্মসূচির সার্বিক প্রস্তুতি, আয়োজনের মানোন্নয়ন, নিরাপত্তা ব্যবস্থা, অতিথি আপ্যায়ন, সাংস্কৃতিক অনুষ্ঠান, মেলা আয়োজন এবং সার্বিক ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সংশ্লিষ্ট সকল দপ্তরের কর্মকর্তারা নিজ নিজ দায়িত্ব পালনের অগ্রগতি তুলে ধরেন এবং সময়মতো প্রস্তুতি সম্পন্ন করার আশ্বাস প্রদান করেন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, এটি বাঙালির চেতনা, সংস্কৃতি ও ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। এ আয়োজনকে সফল করতে সকলকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

সভাপতির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক বলেন, জাতীয় পর্যায়ের এ অনুষ্ঠান সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সকল দপ্তরের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে একটি সুন্দর ও সুশৃঙ্খল আয়োজন নিশ্চিত করা হবে।

সঞ্চালনায় ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার আরাফাত সিদ্দিকী, আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার,ও জেলার বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তারা এবং সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসন ত্রিশাল থানার ওসি মনসুর আহমেদ, আইন-শৃঙ্খলা বাহিনী, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভার মাধ্যমে আসন্ন ১২৭তম নজরুল জন্মজয়ন্তী উদযাপনকে ঘিরে প্রস্তুতির অগ্রগতি আরও ত্বরান্বিত হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জে সরকারিভাবে ধান সংগ্রহ অভিযান শুরু

বরিশালে সড়ক উদ্বোধন করলেন প্রশাসক শিরীন

হাম ও হামের উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,১৬৬

অবৈধভাবে খাল দখলকারীদের উৎখাত করতে হবে : আব্দুস সালাম পিন্টু

ইতিহাসবিদ ড. আব্দুল করিমের ৯৮তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে সেমিনার অনুষ্ঠিত

খুলনা বিভাগে এবার কোরবানির পশুর ঘাটতি নেই : উদ্বৃত্ত ৩ লাখ ৬৭ হাজার ৩৬০টি পশু

জনপ্রশাসনের কর্মকর্তাদের সব পদেই কাজ করার মানসিকতা থাকা জরুরি : প্রধানমন্ত্রী

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২

চট্টগ্রাম বন্দরে সিঙ্গাপুর থেকে আসা কনটেইনারবাহী দুই জাহাজের সংঘর্ষ, তদন্তে কমিটি

মেহেরপুরে ৫৫ কোটি টাকার লিচু বাণিজ্যের সম্ভাবনা

১০

১১ দিনের লড়াই শেষে জাপানের একটি বড় দাবানল নিয়ন্ত্রণে

১১

চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে রুগীদের সহায়তায় স্বপ্নের বিভিন্ন সামগ্রী প্রদাণ

১২

চাঁপাইনবাবগঞ্জে ২৭ বোতল ভারতীয় মদ জব্দ করল ৫৩ বিজিবি

১৩

নজরুল জন্মজয়ন্তী উদযাপন: ত্রিশালে অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

১৪

ঢাকা মহানগরীতে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান জোরদার করা হয়েছে : ডিএমপি ভারপ্রাপ্ত কমিশনার

১৫

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুভ উদ্বোধন করলেন

১৬

বর্ষা মৌসুমের জলাবদ্ধতা রোধে রাসিকের আগাম তৎপরতা

১৭

বাগেরহাটে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

১৮

চট্টগ্রামের ১০৫টি ঐতিহাসিক স্থাপনা সংরক্ষণে সিডিএ’র উদ্যোগ

১৯

দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর বিভিন্ন লক্ষ্যবস্তুতে ইসরাইলের হামলা

২০