” কাজী স্বাধীন ”
স্টাফ রিপোটার :- নওগাঁয় শুরু হয়েছে প্রাথমিক বিদ্যালয় আন্ত উপজেলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট।
জেলার বিভিন্ন উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে টুর্নামেন্টের
আয়োজন করেন জেলা প্রাথমিক শিক্ষা অফিস।
রোববার ( ৩ মে) দুপুরে শহরে নওজোয়ান মাঠে আনুষ্ঠানিকভাবে খেলার উদ্বোধন করেন নওগাঁ সদর আসনের সংসদ সদস্য মো: জাহিদুল ইসলাম ধলু।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাদিয়া আফরিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: শাহীন মাহমুদ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভারপ্রাপ্ত মো: ছানাউল হাবিব প্রমুখ।
উদ্বোধনী খেলায় পত্নীতলা উপজেলা বালক- বালিকা দল এবং বদলগাছি উপজেলা বালক- বালিকা দল অংশগ্রহণ করে। পুরো টুর্নামেন্ট জেলার ১১ উপজেলার ১১ টি বালক দল এবং ১১ টি বালিকা দল অংশগ্রহণ করবে বলে জানানো হয়েছে।
মন্তব্য করুন