নিউজ ডেস্ক
২ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১ জন

বাগেরহাটে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

জেলায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস-২০২৬ পালন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে আজ  রোববার বেলা ১১টায় জেলা প্রেসক্লাব মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট সদর আসনের সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অনুপ কুমার দাস, অতিরিক্ত পুলিশ সুপার মো. শামীম হাসান, জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক বিশ্বজিত শিকদার, জেলা প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ শুনু এবং সাধারণ সম্পাদক হেদায়েত হোসাইন লিটন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাসসের জেলা প্রতিনিধি আজাদ রুহুল আমিন, সাংবাদিক শওকত হোসেন, এস এম শামছুর রহমান, মোয়াজ্জেম হোসেন মজনু, মোল্লা আব্দুর রব, সাংবাদিক মোল্লা মাসুদুল হক এবং আলী আকবর টুটুল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি শেখ ইয়ামিন আলী।

বক্তারা বলেন, স্বাধীন গণমাধ্যম গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসেবে কাজ করে এবং রাষ্ট্র ও সমাজে জবাবদিহির সংস্কৃতি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারা হলুদ সাংবাদিকতা পরিহার করে বস্তুনিষ্ঠ, তথ্যভিত্তিক ও জনস্বার্থমূলক সংবাদ পরিবেশনের ওপর গুরুত্বারোপ করেন।

আলোচনা সভায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের তাৎপর্য তুলে ধরে বলা হয়, ১৯৯৩ সালে জাতিসংঘ সাধারণ পরিষদ এই দিবসটি ঘোষণা করে।

এর আগে সকালে জেলা প্রেসক্লাব চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনার হয়ে পুনরায় প্রেসক্লাব চত্বরে এসে শেষ হয়।

দিবসটি উপলক্ষে সাংবাদিকরা সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজে স্বচ্ছতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

অনুষ্ঠানে জেলায় কর্মরত সকল ইলেকট্রনিক ও প্রিন্টমিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনপ্রশাসনের কর্মকর্তাদের সব পদেই কাজ করার মানসিকতা থাকা জরুরি : প্রধানমন্ত্রী

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২

চট্টগ্রাম বন্দরে সিঙ্গাপুর থেকে আসা কনটেইনারবাহী দুই জাহাজের সংঘর্ষ, তদন্তে কমিটি

মেহেরপুরে ৫৫ কোটি টাকার লিচু বাণিজ্যের সম্ভাবনা

১১ দিনের লড়াই শেষে জাপানের একটি বড় দাবানল নিয়ন্ত্রণে

চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে রুগীদের সহায়তায় স্বপ্নের বিভিন্ন সামগ্রী প্রদাণ

চাঁপাইনবাবগঞ্জে ২৭ বোতল ভারতীয় মদ জব্দ করল ৫৩ বিজিবি

নজরুল জন্মজয়ন্তী উদযাপন: ত্রিশালে অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

ঢাকা মহানগরীতে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান জোরদার করা হয়েছে : ডিএমপি ভারপ্রাপ্ত কমিশনার

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুভ উদ্বোধন করলেন

১০

বর্ষা মৌসুমের জলাবদ্ধতা রোধে রাসিকের আগাম তৎপরতা

১১

বাগেরহাটে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

১২

চট্টগ্রামের ১০৫টি ঐতিহাসিক স্থাপনা সংরক্ষণে সিডিএ’র উদ্যোগ

১৩

দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর বিভিন্ন লক্ষ্যবস্তুতে ইসরাইলের হামলা

১৪

রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহত ১, আহত ৪

১৫

ওপেক প্লাস-এর ৭টি সদস্য দেশ বৈঠকে বসছে রোববার

১৬

বীরগঞ্জে পাচারকারী প্রতারক চক্রের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

১৭

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

১৮

রণবীর সিং সাধারণ পানি দিয়ে গোসল করেন না।

১৯

প্রতারণার কারণে যুক্তরাষ্ট্রের ভোক্তাদের ক্ষতি হয়েছে প্রায় ২ দশমিক ১ বিলিয়ন ডলার!

২০