নিউজ ডেস্ক
৩ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৩ জন

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ

জীবন হোক আলোকিত, মাদক হোক পরাজিত’ স্লোগানে চাঁপাইনবাবগঞ্জে শিক্ষার্থীদের নিয়ে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে সদর উপজেলার কৃষ্ণগোবিন্দপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এই অনুষ্ঠানের আয়োজন করে।

​বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সেরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান। তিনি তার বক্তব্যে বলেন, “মাদক একটি প্রজন্মকে ধ্বংস করে দেয়। সুস্থ ও মেধাবী জাতি গঠনে শিক্ষার কোনো বিকল্প নেই।” তিনি বিশেষ করে তরুণ প্রজন্মকে ধূমপান ও মাদক থেকে দূরে থাকার আহ্বান জানান এবং কিশোর গ্যাং নির্মূলে প্রশাসনের কঠোর অবস্থানের কথা উল্লেখ করেন।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সোনামসজিদ প্রেসক্লাবের সভাপতি ফয়সাল আজম অপু এবং সিনিয়র সহকারী শিক্ষক শ্রী শ্যাম চন্দ্র দাস।​আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের মেধা যাচাইয়ে এক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বিজয়ী ১০ জন শিক্ষার্থীর হাতে শিক্ষা উপকরণ (স্কুল ব্যাগ, জ্যামিতি বক্সসহ অন্যান্য সামগ্রী) তুলে দেওয়া হয়। অনুষ্ঠান শেষে উপস্থিত শিক্ষক ও শিক্ষার্থীদের মাদকবিরোধী বিশেষ শপথ বাক্য পাঠ করানো হয়। এতে প্রায় ১৬০ জন শিক্ষক-শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-যুক্তরাজ্য সম্পর্ক আরও বিস্তৃত ও কৌশলগত হয়েছে : কুক

বাংলাদেশ-যুক্তরাজ্য সম্পর্ক আরও বিস্তৃত ও কৌশলগত হয়েছে : কুক

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

সিভিল এভিয়েশন একাডেমিতে এয়ারপোর্ট সিকিউরিটি ম্যানেজার কোর্স সম্পন্ন

চৌদ্দগ্রামে আগুনে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে নতুন বাড়ি দিচ্ছেন প্রধানমন্ত্রী

বেনাপোল স্থলবন্দরের দুটি প্যাকেজ দরপত্র আহ্বান করা হয়েছে : প্রতিমন্ত্রী

সাতক্ষীরায় অপদ্রব্য মেশানো চিংড়ি মাছ জব্দ

বাংলাদেশের সঙ্গে বিনিয়োগভিত্তিক অংশীদারত্ব চায় যুক্তরাষ্ট্র: রাষ্ট্রদূত

ডিমলায় খাল খনন কার্যক্রমের উদ্বোধন, জলাবদ্ধতা নিরসনে আশার আলো

সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন

১০

চট্টগ্রামে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

১১

পার্বত্য চট্টগ্রামে পরিবেশগত সংকট মোকাবিলায় বহুমুখী উদ্যোগ গ্রহণ: পার্বত্যমন্ত্রী

১২

কোস্ট গার্ডের আধুনিকীকরণ ও জনবল সম্প্রসারণে পদক্ষেপ নিয়েছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

হরমুজ নিয়ে ইরানের সর্বশেষ প্রস্তাব খতিয়ে দেখছে যুক্তরাষ্ট্র

১৪

ঢাবি উপাচার্যের সঙ্গে ফরাসি সমুদ্রবিজ্ঞান বিশেষজ্ঞের সৌজন্য সাক্ষাৎ

১৫

অসচ্ছল মানুষের ন্যায়বিচার নিশ্চিতে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী

১৬

জলবায়ু অভিবাসীদের উন্নয়ন প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করার আহ্বান তথ্যমন্ত্রীর

১৭

নাইজেরিয়ায় সশস্ত্র হামলায় নিহত ২৯

১৮

হবিগঞ্জে অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি : প্রতিষ্ঠানকে জরিমানা

১৯

ভুটানের সঙ্গে আঞ্চলিক বাণিজ্য ও জ্বালানি সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ বাণিজ্যমন্ত্রীর

২০