নিউজ ডেস্ক
২ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ০ জন

পার্বত্য চট্টগ্রামে পরিবেশগত সংকট মোকাবিলায় বহুমুখী উদ্যোগ গ্রহণ: পার্বত্যমন্ত্রী

পার্বত্য চট্টগ্রাম এলাকায় ক্রমবর্ধমান পরিবেশগত সংকট-যেমন বন উজাড়, মাটি ক্ষয়, খরা ও ভূমিধস নিরসনে সরকার সমন্বিত ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান।

আজ (মঙ্গলবার) জাতীয় সংসদে নোয়াখালী-৫ আসনের সরকারি দলের সদস্য মোহাম্মদ ফখরুল ইসলামের টেবিলে উত্থাপিত তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার ২০২৬ অনুযায়ী পার্বত্য অঞ্চলের পরিবেশ রক্ষায় ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। ২০২৫-২০২৬ অর্থবছরে রাঙ্গামাটি পার্বত্য জেলায় ৮০ হাজার, খাগড়াছড়িতে ৮২ হাজার ২৫০টি এবং বান্দরবান পার্বত্য জেলায় ১ লাখ ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

তিনি আরও জানান, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড প্রধানমন্ত্রীর ঘোষিত ‘একটি শিশু একটি গাছ’ কর্মসূচির আওতায় ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের বৃহৎ পরিকল্পনার অংশ হিসেবে তিন পার্বত্য জেলার ২৬টি উপজেলায় ৫ বছরে ৫ লাখ বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে চলতি অর্থবছরে ২৫ হাজার চারা রোপণের কার্যক্রম চলছে।

পরিবেশগত ঝুঁকি হ্রাসে বিভিন্ন অবকাঠামোগত প্রকল্পও হাতে নেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী। এর মধ্যে রয়েছে রাঙ্গামাটিতে ভূমিধস প্রতিরোধে জলবায়ু সহনশীল অবকাঠামো নির্মাণ প্রকল্প এবং বান্দরবানে কৃষি উন্নয়নের জন্য বাঁধ ও সেচ অবকাঠামো নির্মাণ প্রকল্প। পাশাপাশি মাটি ক্ষয় ও ভূমিধস রোধে তিন পার্বত্য জেলায় বাঁশ রোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

এছাড়া পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের তত্ত্বাবধানে এডিবি ও জিওবি অর্থায়নে ‘জলবায়ু সহনশীল জীবিকা উন্নয়ন এবং জলাধার ব্যবস্থাপনা প্রকল্প’ এর আওতায় পার্বত্য অঞ্চলের ৯টি উপজেলায় পানি সরবরাহ কার্যক্রম চলমান রয়েছে।

দীপেন দেওয়ান বলেন, এসব প্রকল্প বাস্তবায়িত হলে পার্বত্য চট্টগ্রামে বন উজাড়, মাটি ক্ষয়, খরা ও ভূমিধসসহ বিভিন্ন পরিবেশগত সংকট উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে এবং অঞ্চলের পরিবেশগত ভারসাম্য পুনরুদ্ধারে কার্যকর ভূমিকা রাখবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় অপদ্রব্য মেশানো চিংড়ি মাছ জব্দ

বাংলাদেশের সঙ্গে বিনিয়োগভিত্তিক অংশীদারত্ব চায় যুক্তরাষ্ট্র: রাষ্ট্রদূত

ডিমলায় খাল খনন কার্যক্রমের উদ্বোধন, জলাবদ্ধতা নিরসনে আশার আলো

সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন

চট্টগ্রামে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

পার্বত্য চট্টগ্রামে পরিবেশগত সংকট মোকাবিলায় বহুমুখী উদ্যোগ গ্রহণ: পার্বত্যমন্ত্রী

কোস্ট গার্ডের আধুনিকীকরণ ও জনবল সম্প্রসারণে পদক্ষেপ নিয়েছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

হরমুজ নিয়ে ইরানের সর্বশেষ প্রস্তাব খতিয়ে দেখছে যুক্তরাষ্ট্র

ঢাবি উপাচার্যের সঙ্গে ফরাসি সমুদ্রবিজ্ঞান বিশেষজ্ঞের সৌজন্য সাক্ষাৎ

অসচ্ছল মানুষের ন্যায়বিচার নিশ্চিতে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী

১০

জলবায়ু অভিবাসীদের উন্নয়ন প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করার আহ্বান তথ্যমন্ত্রীর

১১

নাইজেরিয়ায় সশস্ত্র হামলায় নিহত ২৯

১২

হবিগঞ্জে অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি : প্রতিষ্ঠানকে জরিমানা

১৩

ভুটানের সঙ্গে আঞ্চলিক বাণিজ্য ও জ্বালানি সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ বাণিজ্যমন্ত্রীর

১৪

প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটমের ডিজির সৌজন্য সাক্ষাৎ

১৫

ভোলায় দুই শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ

১৬

জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে বাগেরহাটে ব্যাপক প্রচার

১৭

দেশের সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত

১৮

পরিবেশমন্ত্রীর সাথে বিশ্বব্যাংক প্রতিনিধির সাক্ষাৎ

১৯

রাঙ্গামাটিতে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

২০