নিউজ ডেস্ক
৩ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ০ জন

হবিগঞ্জে অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি : প্রতিষ্ঠানকে জরিমানা

জেলা শহরে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগে একটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-৯, সেনাবাহিনী ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে গতকাল সোমবার বিকেল ৪টায় শহরের পুরান মুন্সেফ রোড এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ বাসস’কে জানান, হবিগঞ্জ শহরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অমান্য করে অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করা হচ্ছে। সোমবার বিকেলে যৌথ টাস্কফোর্সের অভিযানের সময় ‘মেসার্স হবিগঞ্জ ট্রেডার্স’-এর মালিক এম জিয়াউল মুহিত চৌধুরীকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরো জানান, জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসিম হাসানের নেতৃত্বে র‌্যাব-৯ এর শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি টিম ও সেনাবাহিনীর সমন্বয়ে সোমবার দুপুর ১২টা থেকে বিকেল পর্যন্ত হবিগঞ্জ শহরে এই অভিযান পরিচালনা করা হয়। র‌্যাবের মিডিয়া অফিসার জানান, ভোক্তা অধিকার নিশ্চিত করতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাবি উপাচার্যের সঙ্গে ফরাসি সমুদ্রবিজ্ঞান বিশেষজ্ঞের সৌজন্য সাক্ষাৎ

অসচ্ছল মানুষের ন্যায়বিচার নিশ্চিতে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী

জলবায়ু অভিবাসীদের উন্নয়ন প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করার আহ্বান তথ্যমন্ত্রীর

নাইজেরিয়ায় সশস্ত্র হামলায় নিহত ২৯

হবিগঞ্জে অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি : প্রতিষ্ঠানকে জরিমানা

ভুটানের সঙ্গে আঞ্চলিক বাণিজ্য ও জ্বালানি সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ বাণিজ্যমন্ত্রীর

প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটমের ডিজির সৌজন্য সাক্ষাৎ

ভোলায় দুই শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ

জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে বাগেরহাটে ব্যাপক প্রচার

দেশের সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত

১০

পরিবেশমন্ত্রীর সাথে বিশ্বব্যাংক প্রতিনিধির সাক্ষাৎ

১১

রাঙ্গামাটিতে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

১২

জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানি পাওয়ারের ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ

১৩

যুদ্ধের প্রথম দিনে ইরানে স্কুলে হামলায় নিহত ১৫৫: রাষ্ট্রীয় টিভি

১৪

তথ্যমন্ত্রীর সাথে সোমালিয়ার দারু সালাম বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. মিজানের সৌজন্য সাক্ষাৎ

১৫

সংবাদ সম্মেলন করে স্বামীকে ফাঁসানোর অভিযোগ, অভয়নগরে চাঞ্চল্য

১৬

মধুখালীতে থানা পুলিশের অভিযানে মাদক বিক্রেতা গ্রেফতার, আদালতে প্রেরণ

১৭

তেরখাদায় হত্যা মামলার দুই এজাহারভুক্ত আসামি গ্রেফতার

১৮

ডিমলায় দাখিল মাদ্রাসায় চার জন শিক্ষকদের বিদায়ী সংবর্ধনা

১৯

যশোরের শার্শায় উলাশীর খাল পুনঃখননের উদ্বোধন করলেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান

২০