নিউজ ডেস্ক
২ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৩ জন

সিভিল এভিয়েশন একাডেমিতে এয়ারপোর্ট সিকিউরিটি ম্যানেজার কোর্স সম্পন্ন

ঢাকা, ২৮ এপ্রিল ২০২৬:

দেশের বিমানবন্দরগুলোর নিরাপত্তা ব্যবস্থা আন্তর্জাতিক মানে উন্নীত করা এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের দক্ষতা বাড়ানোর লক্ষ্যে সিভিল এভিয়েশন একাডেমিতে আয়োজিত “এয়ারপোর্ট সিকিউরিটি ম্যানেজার কোর্স–২৫” সফলভাবে সম্পন্ন হয়েছে।

কোর্সটির সমাপনী উপলক্ষে মঙ্গলবার (২৮ এপ্রিল) একাডেমি প্রাঙ্গণে সনদ বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর আগে গত ১২ এপ্রিল শুরু হওয়া এ প্রশিক্ষণে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণ কার্যক্রমে বিমানবন্দর নিরাপত্তা ব্যবস্থাপনার আধুনিক বিষয়গুলো নিয়ে বিস্তারিত ধারণা দেওয়া হয়। এর মধ্যে ছিল হুমকি শনাক্তকরণ, ঝুঁকি বিশ্লেষণ, যাত্রী ও মালামাল স্ক্রিনিং, এক্স-রে ইমেজ বিশ্লেষণ, বিস্ফোরক শনাক্তকরণ কৌশল এবং এভিয়েশন সিকিউরিটি সংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা।

সনদ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেবিচক সদস্য (নিরাপত্তা) এয়ার কমডোর মোঃ আসিফ ইকবাল। তিনি প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন। বক্তৃতায় তিনি বলেন, এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান দেশের বিমানবন্দরগুলোর নিরাপত্তা আরও শক্তিশালী করতে সহায়ক হবে এবং আন্তর্জাতিক মানদণ্ড বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন সিভিল এভিয়েশন একাডেমির পরিচালক প্রশান্ত কুমার চক্রবর্তীসহ এভিয়েশন খাতের অভিজ্ঞ বিশেষজ্ঞরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আধুনিক ও কার্যকর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে নিয়মিত প্রশিক্ষণের বিকল্প নেই। প্রশিক্ষণার্থীরাও জানান, এই কোর্স তাদের বাস্তব কাজের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সহায়তা দেবে।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, প্রশিক্ষণপ্রাপ্ত কর্মকর্তারা দেশের বিমানবন্দরগুলোর নিরাপত্তা জোরদারে কার্যকর ভূমিকা রাখবেন এবং আন্তর্জাতিক মানদণ্ড বাস্তবায়নে অবদান রাখবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-যুক্তরাজ্য সম্পর্ক আরও বিস্তৃত ও কৌশলগত হয়েছে : কুক

বাংলাদেশ-যুক্তরাজ্য সম্পর্ক আরও বিস্তৃত ও কৌশলগত হয়েছে : কুক

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

সিভিল এভিয়েশন একাডেমিতে এয়ারপোর্ট সিকিউরিটি ম্যানেজার কোর্স সম্পন্ন

চৌদ্দগ্রামে আগুনে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে নতুন বাড়ি দিচ্ছেন প্রধানমন্ত্রী

বেনাপোল স্থলবন্দরের দুটি প্যাকেজ দরপত্র আহ্বান করা হয়েছে : প্রতিমন্ত্রী

সাতক্ষীরায় অপদ্রব্য মেশানো চিংড়ি মাছ জব্দ

বাংলাদেশের সঙ্গে বিনিয়োগভিত্তিক অংশীদারত্ব চায় যুক্তরাষ্ট্র: রাষ্ট্রদূত

ডিমলায় খাল খনন কার্যক্রমের উদ্বোধন, জলাবদ্ধতা নিরসনে আশার আলো

সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন

১০

চট্টগ্রামে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

১১

পার্বত্য চট্টগ্রামে পরিবেশগত সংকট মোকাবিলায় বহুমুখী উদ্যোগ গ্রহণ: পার্বত্যমন্ত্রী

১২

কোস্ট গার্ডের আধুনিকীকরণ ও জনবল সম্প্রসারণে পদক্ষেপ নিয়েছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

হরমুজ নিয়ে ইরানের সর্বশেষ প্রস্তাব খতিয়ে দেখছে যুক্তরাষ্ট্র

১৪

ঢাবি উপাচার্যের সঙ্গে ফরাসি সমুদ্রবিজ্ঞান বিশেষজ্ঞের সৌজন্য সাক্ষাৎ

১৫

অসচ্ছল মানুষের ন্যায়বিচার নিশ্চিতে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী

১৬

জলবায়ু অভিবাসীদের উন্নয়ন প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করার আহ্বান তথ্যমন্ত্রীর

১৭

নাইজেরিয়ায় সশস্ত্র হামলায় নিহত ২৯

১৮

হবিগঞ্জে অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি : প্রতিষ্ঠানকে জরিমানা

১৯

ভুটানের সঙ্গে আঞ্চলিক বাণিজ্য ও জ্বালানি সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ বাণিজ্যমন্ত্রীর

২০