নিউজ ডেস্ক
২০ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৩ জন

তেরখাদায় হত্যা মামলার দুই এজাহারভুক্ত আসামি গ্রেফতার

নয়ন রায় :

খুলনার তেরখাদায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘটিত একটি হত্যা মামলার দুইজন এজাহারভুক্ত আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ এর স্পেশাল কোম্পানির আভিযানিক দল। অভিযানের ২৪ ঘণ্টার মধ্যেই তাদের আটক করা হয়।

র‍্যাব সূত্র জানায়, বাহিনীটি নিয়মিতভাবে বিভিন্ন মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত পলাতক ব্যক্তি, অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক কারবারিদের গ্রেফতারে কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৬, সিপিসি স্পেশাল কোম্পানির একটি দল খুলনার দিঘলিয়া এবং নড়াইলের কালিয়া থানায় পৃথক অভিযান পরিচালনা করে।

অভিযানে তেরখাদা উপজেলার মধুপুর এলাকার বাসিন্দা সোহেল মোল্যা (৩২) ও সাইফুল মোল্যাকে গ্রেফতার করা হয়। তারা নুরুল ইসলাম শেখ ওরফে নূরে আলম শেখ (৫৫) হত্যা মামলার এজাহারভুক্ত আসামি।

মামলার বিবরণে জানা যায়, গত ২৫ এপ্রিল ২০২৬ তারিখ সকাল সাড়ে ৯টার দিকে পূর্ব শত্রুতার জের এবং বোরো ধান কাটাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপ—শহিদুল গ্রুপ ও সাইফুল গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে হামলায় পাঁচজন আহত হন।

আহতদের মধ্যে নুরুল ইসলাম শেখকে গুরুতর অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি ইউনিটে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সেদিন দুপুর ১টা ২২ মিনিটে তিনি মারা যান।

এ ঘটনায় নিহতের ছেলে মোস্তফা শেখ বাদী হয়ে তেরখাদা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তেরখাদা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পার্বত্য চট্টগ্রামে পরিবেশগত সংকট মোকাবিলায় বহুমুখী উদ্যোগ গ্রহণ: পার্বত্যমন্ত্রী

কোস্ট গার্ডের আধুনিকীকরণ ও জনবল সম্প্রসারণে পদক্ষেপ নিয়েছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

হরমুজ নিয়ে ইরানের সর্বশেষ প্রস্তাব খতিয়ে দেখছে যুক্তরাষ্ট্র

ঢাবি উপাচার্যের সঙ্গে ফরাসি সমুদ্রবিজ্ঞান বিশেষজ্ঞের সৌজন্য সাক্ষাৎ

অসচ্ছল মানুষের ন্যায়বিচার নিশ্চিতে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী

জলবায়ু অভিবাসীদের উন্নয়ন প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করার আহ্বান তথ্যমন্ত্রীর

নাইজেরিয়ায় সশস্ত্র হামলায় নিহত ২৯

হবিগঞ্জে অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি : প্রতিষ্ঠানকে জরিমানা

ভুটানের সঙ্গে আঞ্চলিক বাণিজ্য ও জ্বালানি সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ বাণিজ্যমন্ত্রীর

প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটমের ডিজির সৌজন্য সাক্ষাৎ

১০

ভোলায় দুই শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ

১১

জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে বাগেরহাটে ব্যাপক প্রচার

১২

দেশের সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত

১৩

পরিবেশমন্ত্রীর সাথে বিশ্বব্যাংক প্রতিনিধির সাক্ষাৎ

১৪

রাঙ্গামাটিতে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

১৫

জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানি পাওয়ারের ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ

১৬

যুদ্ধের প্রথম দিনে ইরানে স্কুলে হামলায় নিহত ১৫৫: রাষ্ট্রীয় টিভি

১৭

তথ্যমন্ত্রীর সাথে সোমালিয়ার দারু সালাম বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. মিজানের সৌজন্য সাক্ষাৎ

১৮

সংবাদ সম্মেলন করে স্বামীকে ফাঁসানোর অভিযোগ, অভয়নগরে চাঞ্চল্য

১৯

মধুখালীতে থানা পুলিশের অভিযানে মাদক বিক্রেতা গ্রেফতার, আদালতে প্রেরণ

২০