নিউজ ডেস্ক
৪ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ০ জন

জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে বাগেরহাটে ব্যাপক প্রচার

 ‘সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ উপলক্ষে বাগেরহাটে শুরু হয়েছে সপ্তাহব্যাপী ব্যাপক সড়ক ও জনসচেতনতামূলক প্রচার কর্মসূচি।

জেলা তথ্য অফিস আয়োজিত এই কার্যক্রমে জেলা তথ্য অফিসার মুঈনুল হক, জেলা লিগ্যাল এইড কমিটি’র  পক্ষে নেতৃত্ব দিচ্ছেন। সরকারি খরচে জমি-জমা সংক্রান্ত বিরোধ, মুক্তিযোদ্ধা ও জুলাই যোদ্ধাদের আইনি সহায়তা, আপোষযোগ্য মামলা এবং অন্যান্য আইনগত সহায়তা সম্পর্কে জনগণকে সচেতন করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

আজ থেকে শুরু হওয়া এই প্রচারণা খানজাহান আলী দরগাহ, ষাট গম্বুজ মসজিদ সংলগ্ন সড়ক, খুলনা-বাগেরহাট মহাসড়ক, শহর রক্ষাবাঁধ সড়ক, দড়াটানা, মুনিগঞ্জসহ জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা এবং কচুয়া, রামপাল, মোংলা ও মোরেলগঞ্জ পৌরসভায় পরিচালিত হচ্ছে।

জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে জেলা লিগ্যাল এইড কমিটি।

কর্মসূচির মধ্যে রয়েছে-জেলা জজ কোর্ট চত্বর থেকে শহরে বর্ণাঢ্য র‌্যালী ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি।

দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা সভায় সেরা প্যানেল আইনজীবীদের পুরস্কার প্রদান, জেলা লিগ্যাল এইড কমিটির অফিসার ও সিভিল জজ আছমা আরা বীথির সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিনিয়র জেলা ও দায়রা জজ মো. আশরাফুল ইসলাম। তিনি র‌্যালীতে নেতৃত্ব দিবেন।

উল্লেখ্য, বাংলাদেশের সকল নাগরিকের জন্য বিনামূল্যে আইনি সহায়তা নিশ্চিত করতে এবং বিশেষ করে নিম্ন আয়ের মানুষ, নারী, প্রতিবন্ধী ও মুক্তিযোদ্ধাদের জন্য সহজলভ্য বিচার ব্যবস্থা গড়ে তুলতে সরকার মেডিয়েশন ও লিগ্যাল এইড কার্যক্রম জোরদার করেছে। ২০১৩ সাল থেকে দেশব্যাপী দিবসটি উদযাপিত হয়ে আসছে, যার মূল উদ্দেশ্য দ্রুত ও সহজে বিরোধ নিষ্পত্তি এবং আইনের সুশাসন প্রতিষ্ঠা।

জনগণের দোরগোড়ায় ন্যায়বিচার পৌঁছে দিতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাবি উপাচার্যের সঙ্গে ফরাসি সমুদ্রবিজ্ঞান বিশেষজ্ঞের সৌজন্য সাক্ষাৎ

অসচ্ছল মানুষের ন্যায়বিচার নিশ্চিতে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী

জলবায়ু অভিবাসীদের উন্নয়ন প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করার আহ্বান তথ্যমন্ত্রীর

নাইজেরিয়ায় সশস্ত্র হামলায় নিহত ২৯

হবিগঞ্জে অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি : প্রতিষ্ঠানকে জরিমানা

ভুটানের সঙ্গে আঞ্চলিক বাণিজ্য ও জ্বালানি সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ বাণিজ্যমন্ত্রীর

প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটমের ডিজির সৌজন্য সাক্ষাৎ

ভোলায় দুই শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ

জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে বাগেরহাটে ব্যাপক প্রচার

দেশের সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত

১০

পরিবেশমন্ত্রীর সাথে বিশ্বব্যাংক প্রতিনিধির সাক্ষাৎ

১১

রাঙ্গামাটিতে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

১২

জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানি পাওয়ারের ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ

১৩

যুদ্ধের প্রথম দিনে ইরানে স্কুলে হামলায় নিহত ১৫৫: রাষ্ট্রীয় টিভি

১৪

তথ্যমন্ত্রীর সাথে সোমালিয়ার দারু সালাম বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. মিজানের সৌজন্য সাক্ষাৎ

১৫

সংবাদ সম্মেলন করে স্বামীকে ফাঁসানোর অভিযোগ, অভয়নগরে চাঞ্চল্য

১৬

মধুখালীতে থানা পুলিশের অভিযানে মাদক বিক্রেতা গ্রেফতার, আদালতে প্রেরণ

১৭

তেরখাদায় হত্যা মামলার দুই এজাহারভুক্ত আসামি গ্রেফতার

১৮

ডিমলায় দাখিল মাদ্রাসায় চার জন শিক্ষকদের বিদায়ী সংবর্ধনা

১৯

যশোরের শার্শায় উলাশীর খাল পুনঃখননের উদ্বোধন করলেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান

২০