নিউজ ডেস্ক
২ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৮ জন

নওগাঁয় পুরনো প্রেমের জেরে সিফাত উল্লাহ সৈকত নামের এক তরুণকে হত্যার চেষ্টা এক দল যুবকের

কাজী স্বাধীন ” সটাফরিপোর্ট :-

 

 

 

নওগাঁর মহাদেবপুর ভুক্তভোগী সিফাতের সাথে বাগডোব এলাকার একটি মেয়ের প্রেমের সম্পর্ক ছিল, যার পরবর্তীতে অন্য জায়গায় বিয়ে হয়ে যায়। এই বিষয়টিকে কেন্দ্র করে মেয়েটির বর্তমান স্বামী রিমন ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে সিফাতকে হুমকি দিয়ে আসছিল। গত ২৩শে এপ্রিল সন্ধ্যায় সিফাত ব্যক্তিগত কাজে বাগডোব উচ্চ বিদ্যালয়ের গেটের সামনে পৌঁছালে পূর্ব পরিকল্পিতভাবে রিমন ও তার সহযোগী জাকারিয়ার নেতৃত্বে ৪-৫ জন অজ্ঞাতনামা যুবক তার ওপর হামলা চালায়।
হামলাকারীরা লোহার রড, লাঠি এবং ধারালো হাসুয়া নিয়ে সিফাতকে ঘিরে ধরে। মামলার ১নং আসামি আল রাফি রিমন (২৮) (পিতা: আমিনুল হোসেন, গ্রাম: চান্দাশ), সিফাতের মাথায় হাসুয়া দিয়ে কোপ মারলে তিনি তা হাত দিয়ে ঠেকানোর চেষ্টা করেন। এতে তার ডান হাত ভেঙে যায় এবং কনুইয়ের ওপর গুরুতর জখম হয়। ২নং আসামি রুহুল আমিন (জাকারিয়া) লোহার রড দিয়ে মাথায় আঘাতের চেষ্টা করলে সেটি লক্ষ্যভ্রষ্ট হয়ে সিফাতের ঘাড়ে লাগে। এরপর আসামিরা তাকে মাটিতে ফেলে এলোপাথাড়ি মারধর করে শরীরের বিভিন্ন স্থানে জখম করে।
নৃশংসতার এক পর্যায়ে আসামিরা সিফাতের পকেট থেকে দামী একটি মোবাইল ফোন বের করে আছাড় দিয়ে ভেঙে ফেলে এবং পকেটে থাকা নগদ সাড়ে ছয় হাজার টাকা ছিনিয়ে নেয়। সিফাতের চিৎকারে স্থানীয় লোকজন ও সাক্ষীরা এগিয়ে এলে আসামিরা তাকে পরবর্তীতে যেখানে পাবে সেখানেই খুন করে লাশ গুম করার হুমকি দিয়ে পালিয়ে যায়।

ঘটনার পর আহত সিফাতকে দ্রুত মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এই ঘটনায় থানায় মামলা দায়ের করা হলে পুলিশ অভিযান চালিয়ে প্রধান আসামি আল রাফি রিমন এবং তার সহযোগী জাকারিয়াকে গ্রেপ্তার করে জেলহাজতে প্রেরণ করেছে। মামলার বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। বর্তমানে ভুক্তভোগী ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে বদ্ধপরিকর সরকার : মার্কিন রাষ্ট্রদূতকে তথ্যমন্ত্রী

খুলনায় শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ

উচ্ছ্বসিত উলসী গ্রামের বাসিন্দারা

আশুলিয়ায় মেম্বারের বাড়িতে হাত-পা বেঁধে রেখে দুর্ধর্ষ ডাকাতি

নওগাঁয় পুরনো প্রেমের জেরে সিফাত উল্লাহ সৈকত নামের এক তরুণকে হত্যার চেষ্টা এক দল যুবকের

ডব্লিউটিও নোটিফিকেশন বিষয়ক প্রশিক্ষণ: বৈশ্বিক-বাণিজ্যে আপডেট থাকতে সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ

বাবার স্মৃতি বিজড়িত শার্শার উলসী খাল পুনঃখনন করলেন প্রধানমন্ত্রী

কুড়িগ্রাম পৌরসভা নির্বাচনে মেয়র পদে মাঠে নেমেছেন কুড়িগ্রাম সরকারি কলেজের সাবেক ভিপি সিরাজুল ইসলাম

নোয়াখালীর বেগমগঞ্জে বাড়ি থেকে নিয়ে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

নওগাঁর বদলগাছীতে শ্মশান থেকে ঝুলন্ত লাশ উদ্ধার

১০

বোয়ালমারীতে বিএনপির বড় নেতার বিরুদ্ধে সড়ক ও জনপদের বরাদ্দকৃত সরকারি অর্থ আত্মসাৎ এর অভিযোগ

১১

বীরগঞ্জে ফ্যাসিস্ট টাইপ শিক্ষা অফিসার জুলফিকার শাহের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ

১২

পিএসএলের ফাইনাল দেখার সুযোগ পাচ্ছেন দর্শকরা

১৩

নওগাঁয় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

১৪

বরিশালের বিভিন্ন হাসপাতাল পরিদর্শন করেছেন অতিরিক্ত সচিব খোরশেদ আলম

১৫

সংসদ গ্রন্থাগারের প্রকাশিত বুলেটিন সকল সংসদ সদস্য এবং মন্ত্রণালয়ে পাঠানোর সুপারিশ

১৬

ভোলায় জেলেদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

১৭

ত্রয়োদশ সংসদ নির্বাচন গণতন্ত্রে নতুন দিগন্ত উন্মোচন করেছে : স্পিকার

১৮

বিমানের পরিচালনা পর্ষদ পুনর্গঠন, প্রথম বোর্ড সভা অনুষ্ঠিত

১৯

রেল ভ্রমণ নিরাপদ করতে সরকার বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে : রেলপথ মন্ত্রী

২০