নিউজ ডেস্ক
৪ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১ জন

গাকৃবিতে বিশ্ব ভেটেরিনারি দিবস ২০২৬ উদযাপন

গাজীপুর জেলা প্রতিনিধিঃ

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) উৎসাহ-উদ্দীপনা ও বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব ভেটেরিনারি দিবস ২০২৬ উদযাপিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি মেডিসিন অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স অনুষদের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের প্রাণবন্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।

এবারের প্রতিপাদ্য ছিল “ভেটেরিনারিয়ানরা: খাদ্য ও স্বাস্থ্যের অভিভাবক”, যার মাধ্যমে প্রাণিস্বাস্থ্য, জনস্বাস্থ্য, খাদ্য নিরাপত্তা এবং গবেষণায় ভেটেরিনারি পেশাজীবীদের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরা হয়।
দিবসটি উপলক্ষে শনিবার (২৫ এপ্রিল) সকাল ১০টায় একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি ভেটেরিনারি অনুষদীয় কমপ্লেক্স থেকে শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে ভেটেরিনারি টিচিং হসপিটাল (ভিটিএইচ) চত্বরে গিয়ে শেষ হয়। র‍্যালিতে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা স্লোগান, প্ল্যাকার্ড ও ফেস্টুনের মাধ্যমে ভেটেরিনারিয়ানদের বহুমাত্রিক দায়িত্ব ও অবদান তুলে ধরেন।

র‍্যালি শেষে সকাল সাড়ে ১০টায় ভেটেরিনারি টিচিং হসপিটালের সামনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ভেটেরিনারি অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ তৈমুর ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোঃ সফিউল ইসলাম আফ্রাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক (ছাত্রকল্যাণ) প্রফেসর ড. মোহাম্মদ শরীফ রায়হান এবং ভিটিএইচ-এর পরিচালক প্রফেসর ড. অনুপ কুমার তালুকদার।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন ভিটিএইচ-এর সহযোগী পরিচালক প্রফেসর ড. জীবন চন্দ্র দাস। পরে দেশি-বিদেশি শিক্ষার্থীরা তাদের অভিজ্ঞতা ও অনুভূতি তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে ট্রেজারার প্রফেসর ড. মোঃ সফিউল ইসলাম আফ্রাদ ভেটেরিনারি চিকিৎসা, গবেষণা ও প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তিনি ভেটেরিনারি টিচিং হসপিটাল ও সংশ্লিষ্ট ল্যাবসমূহকে আন্তর্জাতিক মানে উন্নীত করার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বিনামূল্যে পশু চিকিৎসা ও টিকাদান কার্যক্রমের উদ্বোধন করা হয়। এতে গাজীপুরের বিভিন্ন এলাকা থেকে আগত কৃষক ও খামারিরা সরাসরি সেবা গ্রহণ করেন। এ কর্মসূচির আওতায় ৪৩টি গরু, ৫৪টি ছাগল-ভেড়া, ১৬২টি হাঁস-মুরগি, ২৭টি বিড়াল, ৪টি কুকুর, ১১টি কবুতর এবং ৪টি পোষা পাখিকে চিকিৎসা প্রদান করা হয়।

এছাড়া দিবসটি উপলক্ষে ক্যাম্পাসে পোস্টার প্রদর্শনী ও শিক্ষার্থীদের উদ্ভাবনী খাদ্য স্টল পরিদর্শন করেন অতিথিরা। ফটোগ্রাফিক প্রতিযোগিতার মাধ্যমে পরিবেশবান্ধব পশুচিকিৎসা, রোগ প্রতিরোধ ব্যবস্থা ও ভেটেরিনারি উদ্ভাবন বিষয়গুলো তুলে ধরা হয়।
উল্লেখ্য, ২০০০ সাল থেকে প্রতি বছর এপ্রিলের শেষ শনিবার বিশ্বব্যাপী বিশ্ব ভেটেরিনারি দিবস পালিত হয়ে আসছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জে হামের টিকাদান প্রায় লক্ষ্যমাত্রা পূরণ, রোগী ১০১৭ জন

​একদিন পর চাঁপাইনবাবগঞ্জে বাস চলাচল স্বাভাবিক জনমনে স্বস্তি

অতিবৃষ্টিতে উত্তর-পূর্বাঞ্চলে আকষ্মিক বন্যার সম্ভাবনা

চাঁপাইনবাবগঞ্জে বিএনপির জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনের তারিখ নির্ধারণ ও প্রস্তুতি সভা

উদ্ভাবকদের যথাযথ স্বীকৃতি নিশ্চিত করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

নওগাঁয় শুরু হয়েছে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ

স্মৃতি কলেজের ৯৫ ব্যাঞ্চের পারিবারিক ও বন্ধুত্বের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।

গাকৃবিতে বিশ্ব ভেটেরিনারি দিবস ২০২৬ উদযাপন

নারী নির্যাতন ও মাদকমুক্ত সমাজ গঠনে মানবাধিকার কর্মীদের ভূমিকা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

প্রাথমিকের সব শিক্ষার্থীকে মিড-ডে মিল পৌঁছানোর পরিকল্পনা রয়েছে সরকারের: মাহদী আমিন

১০

চাইনিজ তাইপেকে উড়িয়ে সেমিফাইনালে বাংলাদেশের নারী কাবাডি দল

১১

ভার্চুয়াল উপস্থিতিতে ২ দিনে সুপ্রিম কোর্টে ৭৭৩ মামলা নিষ্পত্তি

১২

নির্যাতন বন্ধে সমাজ ও প্রতিষ্ঠানে পরিবর্তন প্রয়োজন : আইনমন্ত্রী

১৩

কাপ্তাইয়ে বিশ্ব ম্যালেরিয়া দিবস পালন

১৪

পিরোজপুরে আইসক্রিম কারখানার মালিক কে অর্থদণ্ডসহ কারাদণ্ড

১৫

বীরগঞ্জে দুস্থদের মাঝে নগদ অর্থ সহায়তা দিলেন_এমপি মনজুরুল ইসলাম মঞ্জু

১৬

স্বপ্ন থামেনি: ইউএনও’র সহায়তায় এসএসসিতে বসলো প্রতিবন্ধী শিক্ষার্থী

১৭

মুন্সীগঞ্জে ২টি ইউনিয়নে ভূমি অফিসের নতুন ভবন

১৮

ইরাকের বিরুদ্ধে কুয়েত সীমান্ত চৌকিতে ড্রোন হামলার অভিযোগ

১৯

মধুখালীতে স্বাস্থ্যসচেতনতার লক্ষে  দুইদিনব্যাপী ব্যায়াম প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ

২০