নিউজ ডেস্ক
৪ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১ জন

ভার্চুয়াল উপস্থিতিতে ২ দিনে সুপ্রিম কোর্টে ৭৭৩ মামলা নিষ্পত্তি

বৈশ্বিক জ্বালানি পরিস্থিতি বিবেচনায় ভার্চুয়াল উপস্থিতিতে সুপ্রিম কোর্টে দুই দিনে ২ হাজার ১৬৭টি মামলা শুনানি করে ৭৭৩ টি মামলা নিষ্পত্তি করা হয়েছে।

সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলামের দেওয়া পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত বুধবার ভার্চুয়াল উপস্থিতিতে শুনানির মাধ্যমে আপিল বিভাগে (চেম্বার জজ আদালতসহ) ৯৫টি মামলা শুনানি ও ২১টি মামলা নিষ্পত্তি হয়েছে এবং হাইকোর্ট বিভাগে ৬১২টি মামলা শুনানি ও ১৫৬টি মামলা নিষ্পত্তি হয়েছে। এদিন সুপ্রিম কোর্টের উভয় বিভাগে মোট ৭০৭টি মামলা শুনানি ও ১৭৭টি মামলা নিষ্পত্তি হয়েছে।

অন্যদিকে, বৃহস্পতিবার ভার্চুয়াল উপস্থিতিতে শুনানির মাধ্যমে আপিল বিভাগে (চেম্বার জজ আদালতসহ) ১৮৯টি মামলা শুনানি ও ৯৫টি মামলা নিষ্পত্তি হয়েছে এবং হাইকোর্ট বিভাগে ১ হাজার ২৭১টি মামলা শুনানি ও ৫০১টি মামলা নিষ্পত্তি হয়েছে। এদিন উভয় বিভাগে মোট ১ হাজার ৪৬০টি মামলা শুনানি করে ৫৯৬টি মামলা নিষ্পত্তি হয়েছে।

প্রধান বিচারপতির আদেশক্রমে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী গত ২০ এপ্রিল এক বিজ্ঞপ্তিতে জানান, বর্তমান বৈশ্বিক জ্বালানি পরিস্থিতি বিবেচনায় আদালত কর্তৃক তথ্য-প্রযুক্তি ব্যবহার আইন-২০২০ এবং সুপ্রিম কোর্টের জারিকৃত প্র্যাকটিস নির্দেশনা অনুসরণ করে তথ্য প্রযুক্তি ব্যবহার করে সপ্তাহের প্রতি বুধবার ও বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের উভয় বিভাগে ভার্চুয়াল উপস্থিতিতে আদালত পরিচালিত হবে। সপ্তাহের অন্যান্য কার্যদিবসে শারীরিক উপস্থিতিতে আদালত পরিচালিত হবে।

ওই সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, সুপ্রিম কোর্টের উভয় বিভাগে (চেম্বার জজ আদালতসহ) ভার্চুয়াল উপস্থিতিতে আদালতে শুনানি সংক্রান্ত মামলার দৈনন্দিন কার্যতালিকা এবং ভার্চুয়াল (মিটিং) আইডি সুপ্রিম  কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হবে ও সংশ্লিষ্ট বেঞ্চ হতে জানা যাবে। এই নির্দেশনা আগামী ২২ এপ্রিল হতে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জে হামের টিকাদান প্রায় লক্ষ্যমাত্রা পূরণ, রোগী ১০১৭ জন

​একদিন পর চাঁপাইনবাবগঞ্জে বাস চলাচল স্বাভাবিক জনমনে স্বস্তি

অতিবৃষ্টিতে উত্তর-পূর্বাঞ্চলে আকষ্মিক বন্যার সম্ভাবনা

চাঁপাইনবাবগঞ্জে বিএনপির জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনের তারিখ নির্ধারণ ও প্রস্তুতি সভা

উদ্ভাবকদের যথাযথ স্বীকৃতি নিশ্চিত করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

নওগাঁয় শুরু হয়েছে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ

স্মৃতি কলেজের ৯৫ ব্যাঞ্চের পারিবারিক ও বন্ধুত্বের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।

গাকৃবিতে বিশ্ব ভেটেরিনারি দিবস ২০২৬ উদযাপন

নারী নির্যাতন ও মাদকমুক্ত সমাজ গঠনে মানবাধিকার কর্মীদের ভূমিকা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

প্রাথমিকের সব শিক্ষার্থীকে মিড-ডে মিল পৌঁছানোর পরিকল্পনা রয়েছে সরকারের: মাহদী আমিন

১০

চাইনিজ তাইপেকে উড়িয়ে সেমিফাইনালে বাংলাদেশের নারী কাবাডি দল

১১

ভার্চুয়াল উপস্থিতিতে ২ দিনে সুপ্রিম কোর্টে ৭৭৩ মামলা নিষ্পত্তি

১২

নির্যাতন বন্ধে সমাজ ও প্রতিষ্ঠানে পরিবর্তন প্রয়োজন : আইনমন্ত্রী

১৩

কাপ্তাইয়ে বিশ্ব ম্যালেরিয়া দিবস পালন

১৪

পিরোজপুরে আইসক্রিম কারখানার মালিক কে অর্থদণ্ডসহ কারাদণ্ড

১৫

বীরগঞ্জে দুস্থদের মাঝে নগদ অর্থ সহায়তা দিলেন_এমপি মনজুরুল ইসলাম মঞ্জু

১৬

স্বপ্ন থামেনি: ইউএনও’র সহায়তায় এসএসসিতে বসলো প্রতিবন্ধী শিক্ষার্থী

১৭

মুন্সীগঞ্জে ২টি ইউনিয়নে ভূমি অফিসের নতুন ভবন

১৮

ইরাকের বিরুদ্ধে কুয়েত সীমান্ত চৌকিতে ড্রোন হামলার অভিযোগ

১৯

মধুখালীতে স্বাস্থ্যসচেতনতার লক্ষে  দুইদিনব্যাপী ব্যায়াম প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ

২০