নিউজ ডেস্ক
৩ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১ জন

ভারতের ২টি গুরুত্বপূর্ণ রাজ্যে ভোটগ্রহণ চলছে

ভারতের রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিরোধী দল শাসিত দুটি রাজ্যে বৃহস্পতিবার ভোটগ্রহণ শুরু হয়েছে।

পশ্চিমবঙ্গ ও দক্ষিণের রাজ্য তামিলনাড়ুতে কয়েক কোটি মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।

কলকাতা থেকে বার্তা সংস্থা এএফপি এ কথা জানিয়েছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভারতীয় জনতা পার্টি (বিজেপি) বিরোধীদের শক্ত ঘাঁটিতে নিজেদের অবস্থান শক্ত করতে চায়।

বিজেপি জাতীয় সংসদের ক্ষমতাসীন দল।

১০ কোটিরও বেশি জনসংখ্যার পশ্চিমবঙ্গে ২৯৪ আসনের বিধানসভার ১৫২টি আসনে প্রথম দফার ভোটগ্রহণ শুরু হয়েছে। বাকি ১৪২টি আসনের জন্য দ্বিতীয় দফার ভোট অনুষ্ঠিত হবে আগামী ২৯ এপ্রিল।

রাজ্যের মুখ্য নির্বাচনী কর্মকর্তা মনোজ আগরওয়াল বলেন, প্রায় ৩ কোটি ৬০ লাখ মানুষ ভোট দেওয়ার যোগ্য।

তিনি আরও জানান, প্রায় ৮ হাজারটি ভোটকেন্দ্রকে ‘অতি সংবেদনশীল’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

২০১১ সাল থেকে রাজ্যে ক্ষমতায় থাকা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের (টিএমসি) অগ্নিঝরা নেত্রী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতাচ্যুত করতে মোদির বিজেপি এক আগ্রাসী প্রচার চালিয়েছে।

২০২১ সালে অনুষ্ঠিত পূর্ববর্তী নির্বাচনে ২৯৪টি আসনের মধ্যে ২১৩টিতে জয়লাভ করেছিল মমতার দল।

নির্বাচন উপলক্ষ্যে আধা-সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে এবং বাংলাদেশ সীমান্ত বরাবর নিরাপত্তা জোরদার করা হয়েছে।

একটি বিশেষ সংশোধনীর মাধ্যমে ভোটার তালিকা থেকে কয়েক লাখ নাম বাদ পড়ার ঘটনায়, এবারের নির্বাচনী প্রচারণা ছিল উত্তপ্ত।

এই প্রক্রিয়ার উদ্দেশ্য অযোগ্য ভোটারদের বাদ দেওয়া হলেও সমালোচকদের দাবি, এটি প্রান্তিক ও সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণ।

প্রথমবারের ভোটার প্রতীক মাইতি এএফপিকে বলেন, ‘আমরা আমাদের রাজ্যে কর্মসংস্থান চাই। আমরা সামাজিক মর্যাদা নিয়ে বাঁচতে চাই।’

প্রচারণায় নারী নিরাপত্তা ও দুর্নীতিও প্রধান ইস্যু হিসেবে উঠে এসেছে।

অন্যদিকে, ৮ কোটিরও বেশি জনসংখ্যার তামিলনাড়ুতে ২৩৪ সদস্যের বিধানসভার জন্য বৃহস্পতিবার এক দফায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। সেখানে ক্ষমতাসীন দ্রাবিড় মুনেত্র কাজাগাম (ডিএমকে) তাদের চিরপ্রতিদ্বন্দ্বী অল ইন্ডিয়া আন্না দ্রাবিড় মুনেত্র কাজাগাম (এআইএডিএমকে)’র মুখোমুখি হয়েছে।

তামিলনাড়ুতে এআইএডিএমকে’র কনিষ্ঠ সহযোগী দল বিজেপি এই দক্ষিণী রাজ্যে উল্লেখযোগ্য নির্বাচনী সাফল্য পেতে লড়াই করছে।

উভয় নির্বাচনের ফলাফল আগামী ৪ মে প্রকাশ করা হবে। একই দিনে আসাম ও কেরালা রাজ্য বিধানসভা এবং উপকূলীয় অঞ্চল পুদুচেরির নির্বাচনের ফলাফলও ঘোষণা করা হবে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধুখালীতে এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের মাঝে শরবত বিতরণ করে উপজেলা ও পৌর ছাত্রদল

আশুলিয়ায় শিক্ষার্থীকে মারধর: বাংলাদেশ বেতারের কর্মচারী গ্রেপ্তার

কুয়েটে ডিন পদে ড. আবু ইউসুফের দায়িত্ব গ্রহণ

নারী দলের পর পুরুষ দলেরও দাপুটে পারফরম্যান্স

মুন্সিগঞ্জে বিনামূল্যে কোস্ট গার্ডের চিকিৎসা সেবা

শান্তর সেঞ্চুরিতে নিউজিল্যান্ডকে ২৬৬ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

ঝিনাইদহে ‘জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬’ শুরু

চাঁপাইনবাবগঞ্জে শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

প্রোস্টেট সমস্যায় হারবাল ওষুধের সেবন নিয়ে চিকিৎসকদের সতর্কতা

খুলনায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন

১০

সুনামগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়

১১

নওগাঁয় জাতীয় পুষ্টি সপ্তাহের পুষ্টি মেলার উদ্বোধন ও বর্ণাঢ্য রালী

১২

যুক্তরাষ্ট্রকে সন্তুষ্ট রাখতে জি-৭ বৈঠকে জলবায়ু ইস্যু বাদ

১৩

এআই চালাতে নতুন চিপ উন্মোচন গুগলের

১৪

নড়াইলে বোরোর ব্যাপক ফলনে কৃষকের মুখে হাসি

১৫

ভারতের ২টি গুরুত্বপূর্ণ রাজ্যে ভোটগ্রহণ চলছে

১৬

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির বড় সাফল্য বিপুল পরিমাণ ভারতীয় মোবাইল ফোন জব্দ

১৭

কাবাডিতে থাইল্যান্ডকে উড়িয়ে দিল বাংলাদেশ নারী দল

১৮

ইউক্রেনে রুশ হামলায় নিহত ২, আহত ৮

১৯

৪৯৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনসার নিয়োগে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মতি

২০