নিউজ ডেস্ক
৩ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১ জন

কানাডার সাসকাচোয়ান প্রদেশের সঙ্গে বহুমুখী জ্বালানি সহযোগিতায় আগ্রহী বাংলাদেশ

কানাডার সাসকাচোয়ান প্রদেশের সঙ্গে সহযোগিতার মাধ্যমে জ্বালানি উৎস বহুমুখীকরণে জোরালো আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ।

এ সহযোগিতায় প্রচলিত জ্বালানি, পরিচ্ছন্ন প্রযুক্তি এবং ছোট আকারের মডুলার রিঅ্যাক্টর (এসএমআর)-এর মতো উদীয়মান খাতকে গুরুত্ব দেওয়া হচ্ছে।

কানাডায় বাংলাদেশের হাইকমিশনার মো. জসিম উদ্দিন তার সরকারি সফরের অংশ হিসেবে প্রদেশটিতে অনুষ্ঠিত একাধিক উচ্চপর্যায়ের বৈঠকে এ আগ্রহ প্রকাশ করেন।

আজ ঢাকায় প্রাপ্ত এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

সাসকাচোয়ানের প্রিমিয়ার স্কট মো-এর সঙ্গে বৈঠকে হাইকমিশনার জ্বালানি, কৃষি, কৃষি ও খাদ্যপণ্যের মূল্য শৃঙ্খল এবং গবেষণা সহযোগিতাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে সম্পৃক্ততা জোরদারে ‘বাংলাদেশ- সাসকাচোয়ান সহযোগিতা কাঠামো’ গঠনের প্রস্তাব দেন।

প্রিমিয়ার প্রস্তাবটিকে স্বাগত জানিয়ে তাৎক্ষণিক ও দীর্ঘমেয়াদি উভয় ধরনের সহযোগিতা এগিয়ে নেওয়ার আগ্রহ প্রকাশ করেন। বৈঠকে প্রাদেশিক বাণিজ্য ও রপ্তানি উন্নয়নমন্ত্রী ওয়ারেন কেইডিং উপস্থিত ছিলেন।

আলোচনায় জ্বালানি সহযোগিতা বিশেষ গুরুত্ব পায়। বাংলাদেশ প্রচলিত জ্বালানি, পরিচ্ছন্ন প্রযুক্তি এবং এসএমআর-এর মতো উদীয়মান খাতে সহযোগিতার মাধ্যমে জ্বালানি মিশ্রণ বৈচিত্র্যময় করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে।

হাইকমিশনার সাসকাচোয়ানের জ্বালানি সম্পদমন্ত্রী ক্রিস বড্রি এবং কৃষিমন্ত্রী ডেভিড ম্যারিটের সঙ্গে বৈঠকেও এ প্রস্তাব পুনর্ব্যক্ত করেন। উভয় পক্ষ প্রযুক্তিগত সহযোগিতা, গবেষণা অংশীদারিত্ব এবং অভিজ্ঞতা বিনিময়ের সম্ভাবনার ওপর জোর দেন।

আলোচনায় বাংলাদেশ ও সাসকাচোয়ানের মধ্যে ক্রমবর্ধমান বাণিজ্য সম্পর্কও গুরুত্ব পায়। বিশেষ করে কৃষি-খাদ্য পণ্য ও পটাশ সার, যা বাংলাদেশের খাদ্য নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

উভয় পক্ষ কৃষি-প্রক্রিয়াজাতকরণ, কৃষি প্রযুক্তি এবং ক্যানোলা-ভিত্তিক ভোজ্য তেল উৎপাদনের মতো ডাউনস্ট্রিম শিল্পসহ মূল্য সংযোজন খাতে সহযোগিতা সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করে।

সফরকালে হাইকমিশনারকে রেজিনায় গভর্নমেন্ট হাউসে লেফটেন্যান্ট গভর্নর বার্নাডেট ম্যাকইনটাইর অভ্যর্থনা জানান এবং তাকে সাসকাচোয়ানের আইনসভা অধিবেশনে পরিচয় করিয়ে দেওয়া হয়।

তিনি ইউনিভার্সিটি অব রেজিনার প্রেসিডেন্ট ও ভাইস-চ্যান্সেলর ড. জেফ কেশন, শিক্ষকবৃন্দ এবং বাংলাদেশি শিক্ষার্থীদের সঙ্গেও সাক্ষাৎ করেন। এ সময় একাডেমিক সহযোগিতা, দক্ষতা উন্নয়ন এবং প্রবাসী বাংলাদেশিদের ভূমিকা নিয়ে আলোচনা হয়।

এছাড়া হাইকমিশনার সাসকাচোয়ান ট্রেড অ্যান্ড এক্সপোর্ট পার্টনারশিপ (স্টেপ), সাস্কপাওয়ার এবং পেট্রোলিয়াম টেকনোলজি রিসার্চ সেন্টার (পিটিআরসি)-এর প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করেন। এসব বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ এবং খাতভিত্তিক সহযোগিতা সম্প্রসারণের বিষয়গুলো গুরুত্ব পায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি আরবে পৌঁছেছেন ২৩,৩৭২ জন হজযাত্রী

কানাডার সাসকাচোয়ান প্রদেশের সঙ্গে বহুমুখী জ্বালানি সহযোগিতায় আগ্রহী বাংলাদেশ

অপতথ্য মোকাবিলায় ইউনেস্কোর সহযোগিতা চাইলেন তথ্যমন্ত্রী

দেশের ৭ জায়গায় মাঝারি তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে

পঞ্চগড়ে জমিতে পাওয়া গেল মর্টার শেল

দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৫.১৩ বিলিয়ন মার্কিন ডলার

বাগেরহাটে শব্দ দূষণবিরোধী অভিযানে হাইড্রোলিক হর্ণ জব্দ

বিশেষজ্ঞদের মতে ব্যাংকিং খাতে স্বচ্ছতা নিশ্চিতে শক্তিশালী শরিয়াহ গভর্ন্যান্স জরুরি

হবিগঞ্জে আগুনে ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই

সাতক্ষীরায় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

১০

৬ষ্ঠ এশিয়ান বিচ গেমস: চীনের সানিয়ায় গুরুত্বপূর্ণ বৈঠকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

১১

আশুলিয়ায় মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৬

১২

ত্রিশালে শান্তিপূর্ণভাবে শুরু এসএসসি পরীক্ষা, প্রথম দিনেই অনুপস্থিত ৮৭

১৩

দিনাজপুর বীরগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের এক বছরের কারাদণ্ড

১৪

উপজেলা পরিষদে এমপিদের জন্য ‘পরিদর্শন কক্ষ’ স্থাপন করা হচ্ছে : মীর শাহে আলম

১৫

ডিজিএফআইয়ের সাবেক কর্মকর্তা মাঞ্জিল ৫ দিনের রিমান্ডে

১৬

ডিএমপি তেজগাঁও বিভাগের অভিযানে গ্রেফতার ৬৪

১৭

নীলফামারীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

১৮

নাটোরে স্কাউটসের সাঁতার প্রশিক্ষণ শুরু

১৯

বক্সার সৈয়দ মহিউদ্দিন আহমেদের মৃত্যুতে ক্রীড়া প্রতিমন্ত্রীর শোক

২০