নিউজ ডেস্ক
৩ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১২ জন

লালমোহনে ইউএনও’র সাথে যুব রেড ক্রিসেন্ট টিমের সৌজন্য সাক্ষাৎ

লালমোহন (ভোলা):

ভোলার লালমোহনে নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সিফাত বিন সাদেকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির লালমোহন উপজেলা যুব ইউনিট।

​ বৃহস্পতিবার (২ এপ্রিল) উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে যুব রেড ক্রিসেন্ট টিমের সদস্যরা নবনিযুক্ত ইউএনও-কে ফুলেল শুভেচ্ছা জানান এবং তাদের সংগঠনের বিভিন্ন মানবিক ও সামাজিক কার্যক্রম সম্পর্কে বিস্তারিত অবহিত করেন।

​এ সময় উপস্থিত ছিলেন— লালমোহন উপজেলা যুব রেড ক্রিসেন্ট টিমের লিডার ফরহাদ হোসেন, ডেপুটি ইয়ুথ লিডার জোনায়েদ আহমেদ এবং যুব সদস্য আবুবকর, নাহিদ ফরাজি ও রিপন আহমেদসহ ইউনিটের অন্যান্য স্বেচ্ছাসেবীবৃন্দ।

​সাক্ষাৎকালে দলের সদস্যরা দুর্যোগ মোকাবিলা, নিয়মিত রক্তদান কর্মসূচি, জনসচেতনতামূলক প্রচারণা এবং স্থানীয় পর্যায়ে সামাজিক উন্নয়নমূলক কাজের বিভিন্ন দিক ইউএনও’র সামনে তুলে ধরেন।

​যুব রেড ক্রিসেন্ট টিমের মানবিক কার্যক্রমের প্রশংসা করে ইউএনও মোহাম্মদ সিফাত বিন সাদেক বলেন, “তরুণ স্বেচ্ছাসেবকদের এই নিঃস্বার্থ উদ্যোগগুলো সমাজের জন্য অত্যন্ত অনুপ্রেরণাদায়ক। প্রশাসনের পক্ষ থেকে তাদের সব ধরনের গঠনমূলক ও মানবিক কাজে সহযোগিতা অব্যাহত থাকবে।” তিনি ভবিষ্যতে সরকারি বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে যুব রেড ক্রিসেন্টকে সক্রিয়ভাবে পাশে পাওয়ার আশাবাদ ব্যক্ত করেন।

​মতবিনিময় শেষে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে মানবিক কার্যক্রমকে আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন সংগঠনের স্বেচ্ছাসেবকরা

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘নাচোল থানার হাল ধরলেন ওসি সুকোমল চন্দ্র দেবনাথ

ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল

আসকোনায় স্বর্ণের দোকানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পথচারীর মৃত্যু

বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী

লালমোহনে পরিকল্পিত হামলা, বসতঘর ভাঙচুর ও স্বর্ণালংকার লুটের অভিযোগ

সাভারে মাদক বিক্রেতে বাধা দেওয়া ৩ জনকে কুপিয়ে জখম করেছে

লালমোহনে ইউএনও’র সাথে যুব রেড ক্রিসেন্ট টিমের সৌজন্য সাক্ষাৎ

টাঙ্গাইলে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

সাভারে মাদক বিক্রেতে বাধা দেওয়া ৩ জনকে কুপিয়ে জখম করেছে

মগড়া নদী পুনরুজ্জীবিতকরণে মতবিনিময় সভা

১০

শেরপুরে নির্বাচনী প্রচারনায় ব্যাস্ত বিএনপি প্রার্থী রুবেল

১১

জয় দিয়ে এশিয়ান গেমস বাছাইপর্ব শুরু করল বাংলাদেশ

১২

ত্রিশালে ৩ বছরের শিশু লাবিব হত্যা: ঘাতক পিতা ও সৎ মা গ্রেপ্তার

১৩

ঢাবি উপাচার্যের সঙ্গে সেন্টার ফর চায়না স্টাডিজের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

১৪

সংসদের অধিবেশন শুরু

১৫

ইরান যুদ্ধের লক্ষ্য পূরণ, আর কী পাওয়ার আছে স্পষ্ট নয়: অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী

১৬

সরকারি অফিসের সময়সূচি পরিবর্তন নিয়ে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জনপ্রশাসন মন্ত্রণালয়ের

১৭

কৃষকদের ডিজেল প্রাপ্তি নিশ্চিত করতে ডিসিদের প্রতি জ্বালানি মন্ত্রণালয়ের নির্দেশ

১৮

সংযুক্ত আরব আমিরাতে প্রতি প্রধানমন্ত্রীর সংহতি বার্তা

১৯

কুমিল্লায় ৬৯৩ পিস ভারতীয় শাড়ি জব্দ

২০