নিউজ ডেস্ক
৩ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৫ জন

টাঙ্গাইলে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

জেলার নাগরপুরে চলতি (খরিপ-১) মৌসুমে কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

আজ দুপুরে উপজেলা পরিষদ চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত ওই কর্মসূচির উদ্বোধন করেন, উপজেলা শ্রমিকদলের সভাপতি ও সাবেক ভিপি মো. আরিফুল ইসলাম নবা।

নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. এরফান উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, নাগরপুর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এমএ ছালাম, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান হবি, উপজেলা শ্রমিক দলের সিনিয়র সভাপতি মো. আলতাফ হোসেন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা এসএম রাশেদুল হাসান, মৎস্য কর্মকর্তা মাসুম বিল্লাহ, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল মোমিন সদর ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. হাবিবুর রহমান হাবিব, উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মো. সাইদুর রহমান প্রমুখ।

উল্লেখ্য , চলতি ২০২৫-২৬ অর্থবছরের এই প্রণোদনা কর্মসুচির আওতায় উপজেলার মোট ১ হাজার ৫০ জন কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ করা হচ্ছে। এর মধ্যে ৩৫০ জন পাট চাষিকে ১ কেজি বীজ ও ১০ কেজি সার, ৪শ’ জন তিল চাষিকে ১ কেজি বীজ ও ১৫ কেজি সার এবং ৩শ’ জন উফশী আউশ ধান চাষিকে ৫ কেজি বীজ ও ২০ কেজি সার প্রদান করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘নাচোল থানার হাল ধরলেন ওসি সুকোমল চন্দ্র দেবনাথ

ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল

আসকোনায় স্বর্ণের দোকানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পথচারীর মৃত্যু

বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী

লালমোহনে পরিকল্পিত হামলা, বসতঘর ভাঙচুর ও স্বর্ণালংকার লুটের অভিযোগ

সাভারে মাদক বিক্রেতে বাধা দেওয়া ৩ জনকে কুপিয়ে জখম করেছে

লালমোহনে ইউএনও’র সাথে যুব রেড ক্রিসেন্ট টিমের সৌজন্য সাক্ষাৎ

টাঙ্গাইলে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

সাভারে মাদক বিক্রেতে বাধা দেওয়া ৩ জনকে কুপিয়ে জখম করেছে

মগড়া নদী পুনরুজ্জীবিতকরণে মতবিনিময় সভা

১০

শেরপুরে নির্বাচনী প্রচারনায় ব্যাস্ত বিএনপি প্রার্থী রুবেল

১১

জয় দিয়ে এশিয়ান গেমস বাছাইপর্ব শুরু করল বাংলাদেশ

১২

ত্রিশালে ৩ বছরের শিশু লাবিব হত্যা: ঘাতক পিতা ও সৎ মা গ্রেপ্তার

১৩

ঢাবি উপাচার্যের সঙ্গে সেন্টার ফর চায়না স্টাডিজের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

১৪

সংসদের অধিবেশন শুরু

১৫

ইরান যুদ্ধের লক্ষ্য পূরণ, আর কী পাওয়ার আছে স্পষ্ট নয়: অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী

১৬

সরকারি অফিসের সময়সূচি পরিবর্তন নিয়ে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জনপ্রশাসন মন্ত্রণালয়ের

১৭

কৃষকদের ডিজেল প্রাপ্তি নিশ্চিত করতে ডিসিদের প্রতি জ্বালানি মন্ত্রণালয়ের নির্দেশ

১৮

সংযুক্ত আরব আমিরাতে প্রতি প্রধানমন্ত্রীর সংহতি বার্তা

১৯

কুমিল্লায় ৬৯৩ পিস ভারতীয় শাড়ি জব্দ

২০