নিউজ ডেস্ক
৩ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২ জন

শিরোনাম: ঠিকাদার উধাও, বন্ধ সেতুর কাজ—দুর্ভোগে দুই ইউনিয়নের মানুষ।

বিশেষ প্রতিনিধি: রশিদুল হক জীবন।

আট বছর ধরে ঝুলে আছে নওগাঁর মহাদেবপুর উপজেলার কালনা–বিষ্ণুপুর সেতু নির্মাণ প্রকল্প। আত্রাই নদীর ওপর নির্মাণাধীন এই সেতুর কাজ নির্ধারিত সময় পেরিয়ে গেলেও এখনো শেষ হয়নি, ফলে ভোগান্তি পোহাতে হচ্ছে নদীপারের হাজারো মানুষকে।
এলজিইডি সূত্রে জানা যায়, ২৬২ মিটার দীর্ঘ সেতুটি নির্মাণের কাজ শুরু হয় ২০১৮ সালের জুনে। প্রায় ২৯ কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্ব পায় আইসিএল নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। কাজ শেষ হওয়ার কথা ছিল ২০২২ সালের অক্টোবরের মধ্যে। কিন্তু নির্ধারিত সময় পার হয়ে প্রায় সাড়ে তিন বছর কেটে গেলেও অগ্রগতি হয়েছে মাত্র ৬৫ শতাংশ।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, নির্মাণকাজ পুরোপুরি বন্ধ।

সেতু এলাকায় কোনো শ্রমিক নেই, নেই কাজের কোনো তৎপরতা। কিছু নির্মাণসামগ্রী পড়ে আছে অব্যবহৃত অবস্থায়। সাতটি স্প্যানের পরিকল্পনা থাকলেও এখন পর্যন্ত নদীর দুই পাশে পাঁচটি স্প্যান নির্মাণ করা হয়েছে, মাঝখানের অংশ এখনো অসম্পূর্ণ।
স্থানীয়দের অভিযোগ, শুরু থেকেই ধীরগতিতে কাজ চলছিল। একপর্যায়ে ঠিকাদার কাজ ফেলে রেখে চলে যান। এতে করে হাতুড় ইউনিয়নের মহিষবাথান ও এনায়েতপুর ইউনিয়নের বাসিন্দারা সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন।

প্রতিদিন শিক্ষার্থী, কৃষক, শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জীবনের ঝুঁকি নিয়ে নৌকায় করে নদী পার হচ্ছেন। জরুরি রোগী বা গর্ভবতী নারীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিতে হলে ১২ থেকে ১৫ কিলোমিটার ঘুরে যেতে হয়, যা সময়সাপেক্ষ ও কষ্টকর।
একাধিক স্থানীয় বাসিন্দা জানান, সেতুটি দ্রুত শেষ না হলে এই ভোগান্তি আরও বাড়বে। শিক্ষার্থীরা সময়মতো স্কুলে যেতে পারছে না, আর কৃষকরা তাদের উৎপাদিত ফসল সহজে বাজারজাত করতে পারছেন না।
ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়েছে, অর্থসংকটের কারণে কাজ বন্ধ রয়েছে এবং মেয়াদ বৃদ্ধির আবেদন করা হয়েছে।
উপজেলা প্রকৌশলী সৈকত দাস বলেন, বারবার তাগাদা দেওয়ার পরও কাজের গতি বাড়েনি। প্রয়োজন হলে নতুন টেন্ডারের মাধ্যমে ২০২৬ সালের জুনের মধ্যে সেতুটি চালুর উপযোগী করার উদ্যোগ নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংবিধান সংস্কারে জনপ্রত্যাশা ও ছাত্র-গণঅভ্যুত্থানে শহীদদের আকাঙ্ক্ষাকে প্রাধান্য দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

দায়িত্ব নিলেন র‌্যাবের নতুন মহাপরিচালক আহসান হাবীব পলাশ

মরহুম মোবারক উল্লাহ মজুমদার ছিলেন : পরিশ্রম, মেধা, সাহসী ও মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত

ঝিনাইদহের শৈলকুপায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

দেশে অকাল মৃত্যুর বড় কারণ উচ্চ রক্তচাপ

সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে নবীন পুলিশ কর্মকর্তাদের আহবান স্বরাষ্ট্রমন্ত্রীর

স্পিকার হাফিজ উদ্দিনের স্ত্রী দিলারা হাফিজ মারা গেছেন

দিনাজপুরে ক্যান্সার প্রতিরোধ ও স্ক্রিনিং সেমিনার অনুষ্ঠিত

অসচ্ছল বিচার প্রার্থীদের জন্য ৩৩৯ কোটি ৪১ লাখ টাকা ক্ষতিপূরণ আদায় করেছে লিগ্যাল এইড

পেঁপে চাষে সফল রেম্রাচাই মারমা, তার অনুপ্রেরণায় বদলে গেছে খাগড়াছড়ির দূরছড়ি গ্রাম

১০

ইউক্রেনের আবাসিক ভবন ও প্রসূতি হাসপাতালে হামলায় নিহত ১: কর্তৃপক্ষ

১১

ইরানের বুশেহর পারমাণবিক কেন্দ্রে ১০ দিনে তৃতীয়বার হামলা : আইএইএ

১২

দেশে জ্বালানি তেলের মজুদ ও সরবরাহ স্বাভাবিক রয়েছে: তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়

১৩

বগুড়ার শিবগঞ্জে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র স্থাপনের উদ্যোগ

১৪

শিরোনাম: ঠিকাদার উধাও, বন্ধ সেতুর কাজ—দুর্ভোগে দুই ইউনিয়নের মানুষ।

১৫

নওগাঁয় স্বাধীনতা দিবস উপলক্ষে ‘শত ধ্বনিতে স্বাধীনতার ঝংকার’ অনুষ্ঠিত

১৬

জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

১৭

দক্ষিণ বৈরুতে পুনরায় হামলা চালিয়েছে ইসরাইল, সরাসরি সংঘর্ষ দাবি হিজবুল্লাহর

১৮

দেশের সব বিভাগে বৃষ্টির সম্ভাবনা

১৯

জ্বালানি তেল তদারকিতে সারাদেশে ভিজিলেন্স টিম গঠন

২০